এক্সপ্লোর

Hiran On Dilip Ghosh : দিলীপের পছন্দ 'খড়গপুর', হিরণ বললেন, 'যদি আমাকে এখান থেকে লড়তে বলে..' ?

Hiran Chatterjee ON Dilip Ghosh: ২০২৬-এ পুরনো কেন্দ্র খড়গপুরে লড়ার ব্যাপারে দিলীপ ঘোষের ইচ্ছেপ্রকাশ, কী মন্তব্য হিরণের ?

কৃষ্ণেন্দু অধিকারী, রঞ্জিত সাউ, সোমনাথ দাস, কলকাতা: মেদিনীপুর থেকে রানিং MP-কে দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া ইনজাস্টিস হলে, রানিং MLA-কে খড়গপুর থেকে সরিয়ে দেওয়াও তো ইনজাস্টিস। ২০২৬-এ পুরনো কেন্দ্র খড়গপুরে লড়ার ব্যাপারে দিলীপ ঘোষের ইচ্ছেপ্রকাশ নিয়ে মন্তব্য করলেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক, হিরণ চট্টোপাধ্যায়। হিরণের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি দিলীপ ঘোষ।

আরও পড়ুন, কোন বিধানসভা কেন্দ্র থেকে লড়তে চান ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দিলীপ

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, এটা কি প্রয়োজন ছিল আমাকে বর্ধমানে লড়তে পাঠানো? খড়গপুরে দু'বার, মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে। তো পার্টি যদি বলে, আমি ওখানেই লড়ব।' খড়গপুর সদর বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন, এখানকার রানিং MLA, সে আমি হই আর যেই হই, তাঁকে এখান থেকে সরিয়ে দেওয়া তো একই ইনজাস্টিস, লজিক্যালি সেটা ইনজাস্টিস। আট মাস মাঠের বাইরে থাকার পর ক্রিজে ফিরেছেন। বছরের শেষ দিন, অমিত শাহর সঙ্গে একান্ত সাক্ষাতের পর থেকেই পুরনো ফর্মে দিলীপ ঘোষ। ফের কি ব্যাট হাতে আগের মতোই ঝড় তুলবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি? অপেক্ষায় অনুগামীরা। ৮ মাস পর বিজেপির রাজ্যস্তরের কর্মসূচিতে ডাক পাওয়ার পরেই দিনই দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নিয়ে মুখ খোলেন  দিলীপ ঘোষ। 
 
সম্প্রতি বিশেষ সাক্ষাৎকারে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান, এটা কি প্রয়োজন ছিল আমাকে বর্ধমানে লড়তে পাঠানো? অনেক ডিসিশন নিতে হয়। তখন আমারও মনে হয়েছিল আমি তো কারও বাঁধা নেই। আমারও ব্যক্তিগত জীবন আছে। আর ওই রং দেখে, মুখ দেখে আমি রাজনীতি ভিতরেও করি না, বাইরেও করি না। তো এটা ফালতু এজেন্ডা বানানো কাউকে আইসোলেট করার জন্য। এটা আমার বিরুদ্ধে ৪ বছর ধরে চলছে। পাশাপাশি, ২০২৬-এ পুরনো কেন্দ্র খড়গপুরে লড়ার ইচ্ছেপ্রকাশ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

দিলীপ ঘোষ বলেন, আমি আগে যেখানে লড়েছি। খড়গপুরে দু'বার, মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে। তো সেই জন্য স্বাভাবিকভাবে ওখানে মানুষের সঙ্গে আমার একটা আত্মিক যোগ আছে। তো পার্টি যদি বলে আমি ওখানেই লড়ব। আমি গতবার ইচ্ছা প্রকাশ করেছিলাম, নির্বাচন লড়ব না, বর্ধমানে যাব না। কিন্তু পার্টি বলেছিল, আমি গেছি। বারবার এরকম হবে, আমার মনে হয় না। পার্টিরও শিক্ষা নেওয়া উচিত। তাহলে কি খড়গপুর সদর আসন থেকে সরতে হবে বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে? অভিনেতার দাবি, তাহলে সেটাও তো অন্যায় হবে।  

খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন, ওঁর ক্ষেত্রে যদি ইনজাস্টিস হয়ে থাকে উনি রানিং MP ছিলেন মেদিনীপুরের, এবং সেখান থেকে ওঁকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দুর্গাপুরে। সেটা যদি ইনজাস্টিস হয়, এখান কার রানিং MLA, সে আমি হই আর যেই হই, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া তো একই ইনজাস্টিস, লজিক্যালি সেটা ইনজাস্টিস। হিরণের আশা, তাঁর সঙ্গে কোনও ইনজাস্টিস হবে না।পুরনো আসনেই লড়াই করবেন, এবং তাঁর হবে প্রচার করবেন দিলীপ ঘোষ।

খড়গপুর সদরের বিজেপি বিধায়ক  হিরণ চট্টোপাধ্যায় বলেন, আমাদের একটি কেন্দ্রীয় নির্বাচন কমিটি থাকে, যারা সিদ্ধান্ত নেয়, কাকে কোথায় টিকিট দেওয়া হবে। যদি কেন্দ্রীয় নির্বাচন কমিটি আবার আমাকে এখান থেকে বলে যে, হিরণ তোমাকে আবার খড়গপুর থেকে লড়তে হবে, তো আমি আশা করব যে, মাননীয় দিলীপবাবু তিনি খড়্গপুরে এসে পার্টির হয়ে এবং আমার হয়ে দিন রাত থেকে এখানে প্রচার করবেন, বিজেপিকে জেতানোর জন্য।

পদ্মফুল শিবিরের এই ঠান্ডা লড়াই দেখে কটাক্ষ করেছে তৃণমূল। এতদিন যেন তিনি দলে থেকেও ছিলেন না, কিন্তু নতুন বছরে ফের ভিড় বাড়ছে ইকোপার্কের মর্নিং ওয়াকে। সব মিলিয়ে ছাব্বিশের ভোটের আগে ওয়ার্ম আপ শুরু হয়ে গেছে দিলীপ ঘোষের। শনিবার দলীয় কর্মীদের নিয়ে, খড়গপুর ২ নম্বর ব্লকের জকপুরের মহিষা গ্রামে শতাব্দী প্রাচীন মনসা মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ। তবে হিরণের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি তিনি।

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
CM Suvendu Adhikari:
"একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget