এক্সপ্লোর

Bengal SIR Row : SIR-এর বিরোধিতায় আজ পথে নামছে BLO অধিকার রক্ষা কমিটি

BLO Protest Against SIR : নির্বাচন কমিশনের দফতরে সামনে অবস্থান বিক্ষোভ করবে BLO অধিকার রক্ষা কমিটি।

কলকাতা: SIR-এর বিরোধিতায় আজ পথে নামছে BLO অধিকার রক্ষা কমিটি। SIR বন্ধের দাবিতে আজ পথে নামছে কমিটি। নির্বাচন কমিশনের দফতরে সামনে অবস্থান বিক্ষোভ করবে BLO অধিকার রক্ষা কমিটি। অধিকার রক্ষা কমিটির এই কর্মসূচিকে কটাক্ষ করেছে BLO ঐক্য মঞ্চ । কেন মিছিলে তৃণমূলপন্থী শিক্ষক সংগঠন, রাজ্য সরকারি কর্মীদের সংগঠন? প্রশ্ন ঐক্য় মঞ্চর।

আরও পড়ুন, 'রাজ্যপালের দল ১২-তে নেমে গেছে..' ! SIR আবহে ফের সংঘাতে জড়ালেন সি ভি আনন্দ বোস ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়

SIR-এর বিরোধিতায় সোমবার পথে নামছে BLO অধিকার রক্ষা কমিটি। দাবি উঠেছে SIR বন্ধেরও। BLO অধিকার রক্ষা কমিটির এই কর্মসূচিকে কটাক্ষ শানিয়েছে BLO ঐক্য মঞ্চ। ভোটার তালিকায় বিশেষ সংশোধন মধ্য়লগ্নে। সেই সংশোধনপর্বে ভোটার তালিকায় ধরা পড়ছে একের পর এক অনিয়ম...! কোথাও ভোটার তালিকায় বাংলাদেশির নাম। কোথাও আবার পরিচয় আড়াল করতে ব্যবহার করা হয়েছে জাল নথি....! SIR ঘিরে সম্মুখসমরে তৃণমূল-বিজেপি।
 
'SIR' স্থগিতের আবেদন জানিয়ে, মুখ্য নির্বাচন কমিশনারকে বৃহস্পতিবার চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তার কয়েক ঘণ্টার মধ্য়ে, 'SIR' চালিয়ে যাওয়ার দাবিতে নির্বাচন কমিশনকে পাল্টা চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই আবহেই SIR বন্ধের দাবিতে সোমবার পথে নামছে BLO-অধিকার রক্ষা কমিটি। SIR- বন্ধের দাবিতে সোমবার নির্বাচন কমিশন অফিস পর্যন্ত মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি করতে চলেছে BLO অধিকার রক্ষা কমিটি। কলেজ স্ট্রিট থেকে বিবাদীবাগ পর্যন্ত হবে বিক্ষোভ মিছিল। এরপর নির্বাচন কমিশনের দফতরে সামনে হবে অবস্থান বিক্ষোভ। BLO অধিকার রক্ষা কমিটির কনভেনার মইদুল ইসলাম বলেন, বিজেপি মদতপুষ্ট নির্বাচন কমিশন যেভাবে তড়িঘড়ি রাজনৈতিক উদ্দেশে SIR চালু করেছে। তার ফলে BLO যারা আছে, তাদের উপর অমানুষিক চাপ তৈরি হচ্ছে। যাতে বন্ধ হয় সেজন্য আমরা কাল ডেপুটেশন দেব। তারপর এখানে লাগাতার ধর্না কর্মসূচি চলবে। 

সূত্রের খবর, বিএলও অধিকার রক্ষা কমিটির পাশাপাশি এই মিছিলে যোগ দেবে তৃণমূলপন্থী বিভিন্ন শিক্ষক সংগঠন ও রাজ্য সরকারি কর্মীদের সংগঠন। যার বিরোধিতায় সরব হয়েছে BLO ঐক্যমঞ্চ। BLO ঐক্যমঞ্চ সম্পাদক  স্বপন মণ্ডল বলেন, এই অধিকারমঞ্চ শাসকদলের মদতপুষ্ট একটা মঞ্চ হঠাৎ করে গজিয়ে উঠেছে। এর মধ্য়ে যারা আছে তারা মূলত শাসকদলেরই প্রাথমিক,মাধ্য়মিক শিক্ষক, অধ্য়াপক থেকে আরম্ভ করে সরকারি কর্মচারিরা।  SIR টা বন্ধ হবে না। আমরা যারা BLO ও ভোটকর্মী ঐক্যমঞ্চ রয়েছি, আমরা প্রথম থেকে SIR-এর পক্ষে। SIR-বন্ধের দাবি নিয়েও তরজা তুঙ্গে উঠেছে BLO-দের ২টি সংগঠনের।

BLO অধিকার রক্ষা কমিটির জোড়াসাঁকো ও সদস্য BLO তনুশ্রী মোদক ভট্টাচার্য বলেন, 'SIR বন্ধ হওয়া দরকার। SIR অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এখানে অনেক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে।' BLO ঐক্যমঞ্চ সম্পাদক  স্বপন মণ্ডল বলেন, SIR টা বন্ধ হবে না। আমরা যারা BLO ও ভোটকর্মী ঐক্যমঞ্চ রয়েছি, আমরা প্রথম থেকে SIR-এর পক্ষে। BLO-দের এই অধিকারের মধ্য়ে পড়ে না যে SIR টা বন্ধ করে দেওয়া হোক। ' এই ইস্য়ুকে হাতিয়ার করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget