Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
West Bengal Weather Update : শুক্রবার অবধি টানা বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, আজ কেমন থাকবে আবহাওয়া ? কী বলছে IMD

কলকাতা: আজও রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়াও। আজ ১০ অগাস্টে দুইবঙ্গেরই কিছু জেলা হলুদ সতর্কতার আওতায় রয়েছে। তবে কাল থেকে উত্তরবঙ্গে হলুদ সতর্কতা না থাকলেও, ১৪ তারিখ অবধি দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা থাকছে।
আরও পড়ুন, " আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
আবহাওয়া দফতর জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায়, মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে বিকানের , গোয়ালিয়র, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, সংলগ্ন ছত্তিশগড়ের উপর অবস্থানরত নিম্নচাপ এলাকার কেন্দ্র, পুরী হয়ে সেখান থেকে দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আইএমডি সূত্র জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
অপরদিকে উত্তরবঙ্গেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, মালদা, দুই দিনাজপুরে আজ বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বজ্রপাত ও ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ঝাপটা দিতে পারে আজ।






















