এক্সপ্লোর

Bengal SIR Row: কমিশনের কড়া বার্তার পরেও শুনানি কেন্দ্রে AERO-কে 'হুমকি' ! ভাইরাল ভিডিও

Bengal SIR Row TMC Worker To Threat AERO : তৃণমূলকর্মীর বিরুদ্ধে AERO পিয়ালি বন্দ্যোপাধ্যায়কে হুমকির অভিযোগ।

কলকাতা: কমিশনের কড়া বার্তার পরেও শুনানি কেন্দ্রে AERO-কে 'হুমকি'! SIR শুনানি কেন্দ্রে AERO-কে 'হুমকি' অভিযোগ উঠেছে তৃণমূলকর্মীর বিরুদ্ধে, ভাইরাল ভিডিও। মোহনপুর পঞ্চায়েতে ২১০ ও ২১১ নং বুথে এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। 

আরও পড়ুন, ' SIR আতঙ্কে ' এবার মৃত্যু রাজ্যের এক তৃণমূল কর্মীর ? বিস্ফোরক অভিযোগ স্বরূপনগরে

সূত্রের খবর 'কমিশনের কর্মীদের যেন হুমকি না দেয় তৃণমূলের জনপ্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসকে এটা নিশ্চিত করতে হবে। BLO, ERO, AERO, পর্যবেক্ষকদের ভয় দেখানো বরদাস্ত নয়। দুষ্কৃতীরা আইন হাতে নিলে কড়া পদক্ষেপ নেওয়া হবেস গতকাল তৃণমূলের প্রতিনিধি দলকে বার্তা দিয়েছিল কমিশন। যদিও এরপরেও ভোটারের থেকে নথি চাওয়ায় AERO-কে হুমকির অভিযোগ উঠেছে। AERO পিয়ালি বন্দ্যোপাধ্যায়কে হুমকির অভিযোগ উঠেছে তৃণমূলকর্মীর বিরুদ্ধে । ভাই শেখ শজিব রোমানিয়ায় থাকেন, তাঁকে বাংলাদেশি বলছেন AERO, দাবি তৃণমূলকর্মীর। হুমকির অভিযোগ অস্বীকার মোহনপুর পঞ্চায়েত প্রধানের। অভিযোগকারী AERO পিয়ালি বন্দ্যোপাধ্যায় বলেন,  'প্রত্য়েককে আমি বলছি, আমি শুনানি বন্ধ করে দিচ্ছি। আমাকে প্রচণ্ডভাবে থ্রেট করা হচ্ছে! এবং বলা হচ্ছে, আমি যাতে হিয়ারিং না করি। আমি হিয়ারিং বন্ধ করে দিলাম।' 

ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার মোহনপুর পঞ্চায়েতে ২১০ ও ২১১ নং বুথ।মঙ্গলবার সকালে, স্থানীয় শান্তিনগর বালিকা বিদ্যালয়ে শুনানি করছিলেন AERO পিয়ালি বন্দ্যোপাধ্যায়।সূত্রের খবর, স্থানীয় তৃণমূলকর্মী শেখ আরিফের ভাই রোমানিয়ায় থাকেন।সেখান থেকে শুনানিতে আসতে দেরি হবে জানিয়ে AERO-র কাছে সময় চান আরিফ।তৃণমূলকর্মীর দাবি, ভাইকে বাংলাদেশি বলে দাগিয়ে দেন AERO। তা নিয়ে কথা কাটাকাটির পর হুমকি দেওয়ার অভিযোগ করেন AERO. হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে AERO-র দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল।ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আমরা রাজনৈতিক দল। আমাদের কাজ ভুল দেখলে সেগুলো তুলে ধরব। কমিশনের কাজ থ্রেট করা নয়। তাদের কাজ ভুল সংশোধন করা। মন্তব্য ফিরহাদ হাকিমের।বুধবারই তৃণমূলের প্রতিনিধি দলকে বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। খবর সূত্রের, রাজ্যের শাসক দলের প্রতিনিধিদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কমিশনের কর্মীদের যেন হুমকি না দেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসকে তা নিশ্চিত করতে হবে। BLO, ERO, AERO বা পর্যবেক্ষকদের ভয় দেখানো কোনওভাবেই বরদাস্ত করা হবে না। দুষ্কৃতীরা আইন হাতে নিলে কড়া পদক্ষেপ করা হবে।কমিশনের কড়া বার্তার পরই সামনে এল AERO-কে হুমকি দেওয়ার অভিযোগ! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Annapurna Yojana: লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget