এক্সপ্লোর

Bengal SIR Row: ' SIR আতঙ্কে ' এবার মৃত্যু রাজ্যের এক তৃণমূল কর্মীর ? বিস্ফোরক অভিযোগ স্বরূপনগরে

Bengal SIR Row TMC Workers Death : SIR ফর্ম ফিলআপ করেও শুনানিতে ডাক, 'আতঙ্কে ' হৃদরোগে আক্রান্ত হয়ে তৃণমূল কর্মীর মৃত্যু ! গুরুতর অভিযোগ স্বরূপনগরে

সমীরণ পাল ও তুহিন অধিকারী, উত্তর ২৪ পরগনা: এবার SIR আতঙ্কে মৃত্যু তৃণমূল কর্মীর? গুরুতর অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। SIR ফর্ম ফিলআপ করেও শুনানিতে ডাক হয়  তৃণমূলকর্মীকে বলে অভিযোগ। এরপরেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, বলে দাবি মৃতের পরিবারের। মৃত তৃণমূল কর্মী সুলতান সর্দার বিহারী হাকিমপুর পঞ্চায়েতের বাসিন্দা। এই মৃত্যুর জন্য কমিশন দায়ী, কটাক্ষ তৃণমূলের।

আরও পড়ুন, দুই পায়ে প্লাস্টার নিয়েই SIR-শুনানিতে হাজির বছর পঞ্চাশের মহিলা !

SIR-এর শুনানির আতঙ্কে ফের মৃত্য়ুর অভিযোগ উঠল রাজ্যে। হাওড়ার বাগনান, পুরুলিয়ার পারা, নদিয়ার কল্যাণীর পর এবার তালিকায় যোগ হল বাঁকুড়ার বিষ্ণুপুর ও উত্তর ২৪ পরগনার স্বরূপনগর। বৃহস্পতিবার ভোরে সেখানে মৃত্যুর হল এক তৃণমূলকর্মীর। মৃতের নাম সুলতান সরদার। স্বরূপনগরের বিথারি-হাকিমপুর পঞ্চায়েত এলাকার ৯৮ নম্বর বুথের বাসিন্দা তিনি। পরিবারের দাবি, সমস্ত নথি দেওয়া সত্ত্বেও শুনানিতে ডাকা হয় তৃণমূল কর্মীকে।সেই নিয়েই আতঙ্কে ছিলেন সুলতান। শুনানি সেরে ফেরার পর থেকেই অসুস্থ বোধ করছিলেন। বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হয় তাঁর। 

মৃত তৃণমূলকর্মীর ছেলে   ওসমান সরদার বলেন, SIR, SIR, এটাই কিন্তু মেন আতঙ্ক। আমার বাবা বলে নয়, প্রতিটা মানুষের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে বিজেপি সরকার। বাঁকুড়ার বিষ্ণুপুরেও শুনানি-উদ্বেগে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। বিষ্ণুপুরের লেদারঘাট গ্রামের বাসিন্দা রহিমা বিবি। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। পরিবারের দাবি, ২ জানুয়ারি রহিমা বিবিকে শুনানির জন্য ডাকা হয়েছিল। প্রয়োজনীয় নথি না থাকায় আতঙ্কে ভুগছিলেন তিনি। তার জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্য়ু হয়। মৃতার জামাই  শেখ নবরুদ্দিন বলেন, কোনও নথি মেলেনি, ওঁর বাবারও মেলেনি, ওঁরও মেলেনি। ওই দুশ্চিন্তায় ছিল।  পঞ্চায়েত সদস্যের কাছে গিয়েছিল। ওই নথি জোগাড় করার জন্য। উনি বলছিলেন যে, আমার যখন নথি নেই তাহলে আমি সুইসাইড করে মরে যাব।'

মঙ্গলবার বাঁকুড়ার সভা থেকে, SIR-চলাকালীন মৃতদের নামে শহিদ বেদি তৈরির ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আজ পর্যন্ত যে ৫৭ জন SIR-এর বলি হয়েছে, এই ৫৭ জনের স্মৃতিতে সব জেলায় জেলায় শহিদ বেদি হবে। আর দায়ী, ভারত সরকার, দুঃশাসন এবং ভ্য়ানিশ কুমার'এই প্রেক্ষাপটে SIR-আতঙ্কে মৃত্য়ুর অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে SIR-এর শুনানি পর্ব।শুনানির পর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget