এক্সপ্লোর

Bengal SIR Row : ২০০২ সালে ভোট দিয়েও তালিকা থেকে 'উধাও ২১৪ ভোটার' ! রাজ্যে SIR আবহে বিস্ফোরক অভিযোগ উত্তর দিনাজপুরে

Bengal SIR Row North Dinajpur 214 Voter Name Missing: ২০০২-এ আছে, কিন্তু কমিশনের আপলোড করা তালিকায় ২১৪ জন ভোটারের নাম নেই ! গুরুতর অভিযোগ উত্তর দিনাজপুরের বাসিন্দাদের, কী বলছেন ? দেখুন একনজরে

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: ২০০২-এর ভোটার তালিকার হার্ড কপিতে নাম আছে। কিন্তু অনলাইনে নির্বাচন কমিশন যে তালিকা আপলোড করেছে তাতে নাম নেই! চরম সমস্যায় পড়েছেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের একটি গ্রামের প্রায় ২১৪ জন ভোটার। যদিও মহকুমাশাসকের আশ্বাস, এটা প্রযুক্তিগত সমস্যা। শীঘ্রই সমাধান হয়ে যাবে। 

আরও পড়ুন, ওড়িশার নার্সিং কলেজে পড়তে গিয়ে খড়গপুরের ছাত্রের রহস্যমৃত্যু, 'খুন করে ঝুলিয়ে দিয়েছে রুমমেটরা..' ! বিস্ফোরক অভিযোগ পরিবারের

একদিকে গোটা রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের এনুমারেশন পর্ব! অন্যদিকে, ডেপুটি কমিশনার ও এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে রাজ্যে রয়েছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। এরইমধ্যে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। ২০০২ সালের ভোটার তালিকা থেকে একই গ্রামের ২১৪ জনের নাম উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠল! ইসলামপুর বাসিন্দা  ইফতিকার আহমেদ বলেন, ২০০২-এ যখন ম্যাপিং হয়েছিল, আমাদের তখন ভোটার ছিল ৭৬৩ জন। কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে ৫৪৯। তাতে ২১৪ জন আমাদের ভোটারের নাম মিসিং আছে। অথচ ২০০২-এ ওরা ভোট দিয়েছে। ওদের কাছে ভোটার আইডি কার্ড আছে। ইসলামপুর ব্লকের আগডিমাটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের নন্দনগছ গ্রাম। ইতিমধ্যেই SIR-এর এনুমারেশন ফর্ম পেয়েছেন বাসিন্দারা। কিন্তু তাঁদের অভিযোগ, নির্বাচন কমিশন অনলাইনে ২০০২ সালের যে ভোটার তালিকা আপলোড করেছে তাতে ২১৪ জনের নাম নেই। ফলে লিঙ্ক করার সময় অসুবিধায় প়ড়ছেন তারা।  
 
ইসলামপুরের বাসিন্দা  মমিনা খাতুন  : ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই আমার স্বামীর, আমার। 
প্রশ্ন : ২০০২ সালে কি আপনারা এখানে ছিলেন? 
ইসলামপুরের বাসিন্দা  মমিনা খাতুন  : হ্যাঁ, এখানেই বসতবাড়ি আমার। 
প্রশ্ন : সেইসময় ভোট দিয়েছিলেন? 
ইসলামপুরের বাসিন্দা  মমিনা খাতুন  : হ্যাঁ। ভোট দিয়েছি। এখন কেন নাম নেই। আমি মাঠে কাজ করি। টেনশনে আমার মাথা ঘুরে যায়। 

এই পরিস্থিতিতে এদিন ইসলামপুরের মহকুমাশাসকের দ্বারস্থ হন বাসিন্দাদের একাংশ। সকলের হাতেই ছিল ভোটার কার্ড। যদিও মহকুমাশাসকের আশ্বাস এটা একটা প্রযুক্তিগত সমস্যা, দ্রুত সমাধান হয়ে যাবে। ইসলামপুর SDO  অঙ্কিতা আগরওয়াল বলেন, ২০০২-এর ভোটার তালিকায় ওদের নাম আছে। হার্ড কপিতে আছে। কিন্তু সেই হার্ড কপি যখন অ্যাপে আপলোড হয়েছে, সেখানে কোনও কারণে ওনাদের নাম নেই।  এটা একটা টেকনিক্যাল সমস্যা। আমরা কমিশনকে জানিয়ে দিয়েছি। ওরা ঠিক করে দেবে। মহকুমাশাসক জানিয়েছেন, সংশ্লিষ্ট BLO-কে সকলের এনুমারেশন ফর্ম জমা নিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইনে ভোটার তালিকা সংশোধন হয়ে গেলে কমিশনের অ্যাপে জমা পড়া এনুমারেশন ফর্মগুলির তথ্য আপলোড করা হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget