এক্সপ্লোর

Bengal SIR Row : শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত, SSKM-থেকে ছাড়া পান আজই, অসুস্থ BLO-কে নিয়েই CEO দফতরে সামনে বিক্ষোভে TMC পন্থী বিএলওরা

Bengal SIR Row TMC BLO Agitation : অসুস্থ বিএলওকে নিয়ে CEO দফতরে সামনে এনে,  ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলও-দের।  

রুমা পাল, দক্ষিণ ২৪ পরগনা: SSKM-থেকে আজ ছাড়া পান নামখানার অসুস্থ বিএলও দেবাশিস দাস।অসুস্থ BLO-র শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে বলে অভিযোগ সংগঠনের।  এদিন সেই অসুস্থ বিএলওকে নিয়ে CEO দফতরে সামনে এনে,  ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলও-দের।  

আরও পড়ুন, 'কেউ আইনের উর্ধ্বে নয়..', SIR নিয়ে সংসদে সরব, কল্যাণের নিশানায় কমিশন

তৃণমূলপন্থী বিএলও-রা কেন এই বিক্ষোভ দেখাচ্ছেন ? কী তাঁদের দাবি ?  মূলত দাবি হচ্ছে ক্ষতিপূরণ।  বিএলও দেবাশিস দাস SSKM-এ প্রায় ১৪ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসরা জানিয়েছেন, তাঁর শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে। ছেলের বক্তব্য, বাবা নামখানার যেখানকার বিএলও, সেখানকার বেশিরভাগ মানুষই পড়াশোনা জানেন না। একটি ফর্মের জন্য তাঁদেরকে একাধিকবার বোঝাতে হয়েছে। এবং তারপরে উর্ধ্বতন কতৃপক্ষের যে চাপ ছিল যে, দ্রুত শেষ করতে হবে, এবং তারপর ডিজিটাইজেশন, মোবাইল তিনি খুব ভাল একটা চালাতে পারেন, এমনটা নয়। এবং তাঁর বয়স ৫৭ বছর। অবসরের তিন বছর বাকি আছে। যথেষ্ট তাঁর উপর চাপ ছিল। এবং যেভাবে তিনি ওই চাপের মধ্যে কাজ করছিলেন,  হঠাৎই অসুস্থ বোধ করেন, তারপরেই দেখা যায়, তাঁকে হাসপাতালে ভর্তি করার পর, এই মুহূর্তে তিনি পক্ষাঘাতগ্রস্ত রয়েছেন।..এদিকে তাঁদের বাবাই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে মানুষ। তাই ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।'

কারও কাজের চাপ! তো কারও সময়ে কাজ শেষ করা নিয়ে দুশ্চিন্তা! আর এর জেরেই সম্প্রতি একের পর এক বুথ লেভেল অফিসার বা BLO-র অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে রাজ্যে! ইনি সুমন দাস। উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধানসভার ২০৩ নম্বর বুথের BLO। মছলন্দপুরের বাসিন্দা সুমন রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ভর্তি করা হয় হাসপাতালে! পরিবারের দাবি, সময়ে কাজ শেষ করা নিয়ে চিন্তায় ছিলেন তিনি। অসুস্থ BLO-র ভাই  অয়ন দাস বলেন, অনলাইনে যে ফর্মগুলো সাবমিট করার, সেটা খুব টাফ। সেটার জন্য় উপযুক্ত জিনিস না দিয়েই এই জিনিসটা করা আমার মনে হয় না উচিত হয়েছে। একটা ফর্ম আপলোড করতে কমপক্ষে ২০-২৫ মিনিট সময় লাগে। ও সেটা নিয়ে খুব টেনসড যে আমি আমার এই কাজটা মনে হচ্ছে সময় মতো জমা দিতে পারব না এবং যার পরিপ্রেক্ষিতে আমি হয়তো সাসপেন্ড হতে পারি। '

 হাবড়া থানার IC। এবং হাবড়া ১ নম্বর ব্লকের BDO।একই ধরনের ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় কাটোয়া ১৪৭ নম্বর বুথের BLO শুকদেব দাসকে। অসুস্থ BLO শুকদেব দাস বলেন,প্রচণ্ড প্রেশার আপনারা চিন্তা করতে পারবেন না। আমি গত কয়েকদিন ১৪-১৫ ঘণ্টা করে পার ডে কাজ করছি। আর গত ২-৩ দিন ২১ থেকে ২২ ঘণ্টা আমি টানা ঘুমোতে পারি না। সবসময় আতঙ্কে থাকি যে আমি টার্গেট ফুলফিল করতে পারব না। 

 

সেরা শিরোনাম

Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget