এক্সপ্লোর

Bengal SIR Row : SIR আবহে ডিটেনশন-হুঁশিয়ারি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের, 'অনুপ্রবেশকারী সন্দেহে কেউ ধরা পড়লে ওদেরকে..'

Shantanu Thakur On Detention Camp : SIR আবহে ডিটেনশন-হুঁশিয়ারি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের, কী বলছেন তিনি ?

অর্ণব মুখোপাধ্য়ায় ও সমীরণ পাল, কলকাতা: ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ডিটেনশন! একদিকে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সব জেলায় অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। অন্য়দিকে, এরাজ্য়ে বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মুখে শোনা গেছে ডিটেনশন-হুঁশিয়ারি! 

আরও পড়ুন, নবান্নে লোকায়ুক্ত নিয়োগ নিয়ে সোমবার বৈঠক, ডাক পেয়েও কেন যাবেন না ? জানালেন শুভেন্দু

উত্তরপ্রদেশ বিজেপির মুখপাত্র বলেন, অনুপ্রবেশকারী সন্দেহে কেউ ধরা পড়লে ওদেরকে প্রথমে ডিটেনশন ক্য়াম্পে রাখা হবে। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ধরপাকড় হওয়া মানেই ডিটেনশন। ডিটেনশন থেকে ডিটেনশন সেন্টার SIR আবহে এই শব্দগুলো এখন চারদিকে ভেসে বেড়াচ্ছে! যা ঘিরে এখন জোর জল্পনা গুঞ্জন! ধোঁয়াশা! প্রশ্ন! সূত্রের দাবি, বিজেপি শাসিত উত্তরপ্রদেশের যোগী আদিত্য়নাথ প্রশাসন সম্প্রতি সমস্ত জেলা প্রশাসনকে অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে।উত্তরপ্রদেশ (স্কিল ডেভেলপমেন্ট ও ভোকেশনাল এডুকেশন), মন্ত্রী কপিল দেব আগরওয়াল বলেন, যারা অনুপ্রবেশকারী  এখানকার জনবিন্য়াস বদলানোর চেষ্টা করে, এই সমস্ত লোককে মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ চিহ্নিত করে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। 
 
এরইমধ্য়ে বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মুখে শোনা গেছে ডিটেনশনের হুঁশিয়ারি!বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী  শান্তনু ঠাকুর বলেন, বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা তো ফিরে যেতেই হবে। ধরপাকড় হওয়া মানেই ডিটেনশন। একদম সোজা। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? অসমে NRC-র সময় ডিটেনশন ক্য়াম্প! হিন্দু মুসলমান ভারতীয় বাংলাদেশি এসব নিয়ে বহু আলোচনা হয়েছে। NRC-র সঙ্গে জড়িয়ে ছিল নাগরিকত্বের বিষয়টি। এখন অবশ্য় পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ-সহ ১২টি রাজ্য়ে চলছে SIR। যার সঙ্গে আপাত দৃষ্টিতে NRC-র কোনও সম্পর্ক নেই! তবে এরইমধ্য়ে উত্তরপ্রদেশে অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরির তোড়জোড় ঘিরে রাজনৈতিক মহলে চর্তা তুঙ্গে!

প্রসঙ্গত, রাজ্য জুড়ে SIR চলছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে রাজনৈতিক তরজা।সম্প্রতি জলপাইগুড়ির মালবাজারে SIR-এর কাজের চাপে BLO-র মৃত্য়ুর অভিযোগ উঠতেই, তা নিয়ে দুঃখপ্রকাশ করে এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, নির্বাচন কমিশনের কাছে আবেদন আরও প্রাণহানির আগে এই অপরিকল্পিত অভিযান বন্ধ করুন।এর পাল্টা, বিস্ফোরক দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, 'উনি আর ওঁর ভাইপো আর প্রতীক জৈন একটা মিটিং করেছেন, আইপ্যাক আর পুলিশ রিপোর্ট করেছে, ১ কোটি ১৫ লক্ষ মতো বাদ যেতে পারে।'

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget