এক্সপ্লোর

Terrorist-Suspect Arrested: রাজমিস্ত্রির ছদ্মবেশে জঙ্গি ! এবার চেন্নাই থেকে আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করল বেঙ্গল STF

STF Update: রাজ্যে ফের সক্রিয় বাংলাদেশের জঙ্গি মডিউল? সম্প্রতি  দুর্গাপুরের কাঁকসা থেকে মহম্মদ হাবিবুল্লা নামে এক যুবককে গ্রেফতারের পর এমনটাই দাবি তুলেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

পার্থপ্রতিম ঘোষ ও রাণা দাস, কলকাতা : রাজমিস্ত্রির ছদ্মবেশে জঙ্গি ! এবার চেন্নাই থেকে শাহাদত মডিউলের আরও এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। গোয়েন্দাদের দাবি, মূলত রাজমিস্ত্রি সেজে ভিনরাজ্যের যুবকদের মগজ ধোলাই করত ধৃত আনোয়ার শেখ।মঙ্গলকোটের বাসিন্দা আনোয়ার। মহম্মদ হাবিবুল্লার ঘনিষ্ঠ সহযোগী এবং আনসার-আল-ইসলাম ওরফে শাহাদাতের সদস্য। শাহাদত মডিউলের খোঁজ পাওয়ার পর কাঁকসা থেকে প্রথম হাবিবুল্লাকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। এরপর হাওড়া স্টেশন থেকে হাবিবুল্লার আরেক সহযোগী গ্রেফতার হয়। ট্রানজিট রিমান্ডে ধৃত আনোয়ারকে চেন্নাই থেকে নিয়ে আসা হয় কলকাতায়। এই নিয়ে শাহাদত মডিউলের ৩ জন সদস্যকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ (Bengal STF)।

দিনকয়েক আগেই জঙ্গি যোগের অভিযোগে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছিল এক সন্দেহভাজনকে। ধৃতের নাম হারেজ শেখ। জঙ্গি সন্দেহে ধৃত মহঃ হবিবুল্লাকে জেরা করে এই ব্যক্তি সম্পর্কে তথ্য মেলে বলে দাবি করে এসটিএফ। মহঃ হবিবুল্লাকে গ্রেফতার করেছিল বেঙ্গল এসটিএফ। তার বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল যে দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে সে লিপ্ত। শুধুমাত্র দেশবিরোধী কার্যকলাপ নয়, বিভিন্ন জায়গা থেকে যে তথ্যপ্রমাণ ইতিমধ্যে তদন্তকারীরে পেয়েছেন যে, আলকায়দার অন্যতম মডিউল শাহদাদ-এর শীর্ষস্থানীয় নেতৃত্ব সে। তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে যে সূত্র-তথ্যপ্রমাণ পাওয়া যায় তার ভিত্তিতেই হারেজ শেখকে গ্রেফতার করা হয়। হাওড়া স্টেশল লাগোয়া জায়গা থেকে তাকে গ্রেফতার করেন গোয়েন্দারা। তার বাড়ি আদতে নদিয়ার মায়াপুরে। ২৭ বছর বয়সী এই হারেজকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্যপ্রমাণ পাওয়া যায় তাতে তদন্তকারীরা নিশ্চিত, এ নিজেও শাহদাদ গ্রুপের অন্যতম সদস্য হতে পারে।   

রাজ্যে কি ফের সক্রিয় আল কায়েদার শাখা সংগঠনের সদস্যরা ? সিক্রেট অ্যাপের মাধ্যমে আল কায়েদার সদস্য সংগ্রহের ছক ? উত্তর খুঁজতে পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে দিনকয়েক আগে সন্দেহভাজন এক জঙ্গিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃত মহম্মদ হাবিবুল্লা পূর্ব বর্ধমানের (Purba Burdwan) একটি কলেজের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। এরপর গ্রেফতার করা হল আনোয়ার শেখকে। গতকাল সন্ধেয় এসটিএফের তরফে ফোন করে তার পরিবারকে গ্রেফতারির কথা জানানো হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget