এক্সপ্লোর

Bengaluru Stampede: বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা অভিষেকের

Abhishek On Bengaluru Stampede: বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিষেক, সোশ্যাল পোস্টে কী প্রতিক্রিয়া ?

কলকাতা: বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট ঘটনায় তিনি স্তব্ধ। পদপিষ্টে যারা প্রিয়জনকে হারিয়েছেন সেই সকল পরিবারের প্রতি দুঃখপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি যারা এই ঘটনায় আহত, তাঁদের দ্রুত আরোগ্য কামনা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, 'ক্ষমা চাইছি..', বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় বললেন উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার

বিজয় উল্লাস ঢাকা পড়ে গেল আর্তনাদে, ধাক্কাধাক্কিতে প্রাণ গেল অন্তত বহু মানুষের

বাইরে যখন সমর্থকদের মৃত্যুমিছিল,স্টেডিয়ামের ভিতরে তখন বিজয় উল্লাস! বাইরে চরম বিশৃঙ্খলা। কেউ মৃত। কেউ মৃত্যু মুখে। দিকে আতঙ্ক-আর্তনাদ। আর ভিতরে তখন জয়োল্লাস-জয়োছ্বাস...সেলিব্রেশন বেঙ্গালুরুতে ভয়ঙ্কর বিপর্যয়। রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথমবার IPL চ্য়াম্পিয়ন হওয়ার বিজয় উল্লাস ঢাকা পড়ে গেল আর্তনাদে। স্টেডিয়ামে ঢুকতে সমর্থকদের ধাক্কাধাক্কিতে প্রাণ গেল অন্তত ১১ জনের।আহত হলেন বহু সমর্থক।

বিশৃঙ্খল পরিস্থিতি সামালাতে লাঠিচার্জ

সূত্রের খবর, চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠানের জন্য কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে প্রায় ৩০ হাজার পাস ইস্যু করা হয়েছিল। কিন্তু ভিড় করেন প্রায় ২ লক্ষ ক্রিকেটপ্রেমী। এরমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেয় পুলিশ। শুরু হয় বিশৃঙ্খলা। তখনই টিম বাস পৌঁছয় স্টেডিয়ামে।বিশৃঙ্খল পরিস্থিতি সামালাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ।হুড়োহুড়িতে পদপিষ্ট হন অনেকে। বাইরে যখন পদপিষ্ট হয়ে মৃত্য়ুর সংখ্য়া বাড়ছে, তখনও স্টেডিয়ামের ভিতরের সেলিব্রেশন থামেনি।

'বেঙ্গালুরুতে উৎসব দুঃস্বপ্নে পরিণত হয়েছে'
 
এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেস শাসিত কর্ণাটক সরকারকে দুষেছে বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশাল মিডিয়ায় লিখেছেন, বেঙ্গালুরুতে উৎসব দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই ঘটনা অনায়াসে এড়ানো যেত। প্রশাসনের কোনও দূরদর্শিতাই নেই! ভিড় নিয়ন্ত্রণ করতে চূড়ান্ত ব্যর্থ কর্ণাটক সরকার। তাদের অবহেলার কারণেই এতগুলো মানুষের প্রাণ গেল।

গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কর্নাটকের মুখ্য়মন্ত্রী

কর্নাটকের মুখ্য়মন্ত্রী সিদ্দারামাইয়া ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কেউ এমনকি সরকারও কল্পনা করতে পারেনি এত বিশাল সংখ্য়ক মানুষ উপস্থিত হবে। আমরা (কর্নাটক সরকার) অনুষ্ঠানের আয়োজন করিনি। কর্নাটক ক্রিকেট অ্য়াসোসিয়েশন করেছিল। আমাদের দায়িত্ব ছিল নিরাপত্তার ব্য়বস্থা করা। তদন্তে দেখা যাক ক্রিকেট অ্য়ায়োসিয়েশন না পুলিশের গাফিলতি ছিল।
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget