এক্সপ্লোর

President Bengal Tour: রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থান বদল-প্রোটোকল বিতর্কে কড়া অবস্থান, ২ অফিসারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র

প্রসঙ্গত, ২০২০-তেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের আমলাদের নিয়ে এরকম একটি সিদ্ধান্ত নেয়। ওই সময়ে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়।

কলকাতা: রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থান বদল ও প্রোটোকল ভাঙা নিয়ে রাষ্ট্রপতির ক্ষোভপ্রকাশ। এ নিয়ে রাজ্য বনাম কেন্দ্র বিতর্ক চলাকালীনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রের। শিলিগুড়ির CP ও দার্জিলিঙের জেলাশাসককে এবার ডেপুটেশনে চাইল কেন্দ্র। CP সি সুধাকর ও জেলাশাসক মণীশ মিশ্রকে ডেপুটেশনে চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

এই নিয়ে রাজ্য সরকারের মতামত চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, খবর নবান্ন সূত্রে। রাষ্ট্রপতির সফরের দায়িত্বে ছিলেন শিলিগুড়ির CP ও দার্জিলিঙের জেলাশাসক। সেই কারণে এই ২ আমলাকেই কেন্দ্রীয় ডেপুটেশনে চায় স্বরাষ্ট্রমন্ত্রক। 

প্রসঙ্গত, ২০২০-তেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের আমলাদের নিয়ে এরকম একটি সিদ্ধান্ত নেয়। ওই সময়ে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়। দক্ষিণ ২৪ পরগনায় সফর চলাকালীন নাড্ডার কনভয়ে হামলা হয়। ওই ঘটনার পর তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ৩ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে একই ব্যবস্থা নিয়েছিল কেন্দ্র। তৎকালীন জেলার SP ভোলানাথ পাণ্ডে, DIG প্রবীণ ত্রিপাঠী এবং IG রাজীব মিশ্রকে ডেপুটেশনে পাঠাতে বলে কেন্দ্র। তবে সেবার কেন্দ্রীয় ডেপুটেশনে কাউকেই ছাড়েনি রাজ্য। এবারও সম্ভবত কোনও আধিকারিককেই ছাড়বে না রাজ্য, খবর নবান্ন সূত্রে। তবে কয়েক মাস পর কেন্দ্র এই নির্দেশ বাতিল করে দেয়, সূত্রের খবর।  

এদিকে এরই মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন না তৃণমূল সাংসদরা। সময়ের অভাবে অনুমতি দেওয়া হয়নি রাষ্ট্রপতি ভবনের তরফে, খবর সূত্রের। আদিবাসীদের রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান দিতে দেখা করার আর্জি তৃণমূল সাংসদদের। দেখা করার অনুমতি চেয়ে গত ৯ মার্চ চিঠি পাঠায় তৃণমূল, খবর সূত্রের। ১২-১৫ জন সাংসদ দেখা করতে চান, জানানো হয় চিঠিতে, এমনটাই খবর সূত্রের।  

কী ঘটেছিল? 

শনিবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের কাছে গোঁসাইপুরে ছিল নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি৷ ভারতীয় সাঁওতাল সমাজের দাবি, রাষ্ট্রপতির অনুষ্ঠান হওয়ার কথা ছিল, ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর সন্তোষিণী বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। অভিযোগ, পুলিশ-প্রশাসন অনুমতি না দেওয়ার শেষ মুহূর্তে অনুষ্ঠান সরানো হয় বাগডোগরায়। ২টি জায়গার দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার।

রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু প্রথমবার এসেছিলেন উত্তরবঙ্গ সফরে। নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে। কিন্তু সেই অনুষ্ঠানস্থলের স্থান পরিবর্তন নিয়ে উষ্মাপ্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, 'এখানে এসে দেখে মনে হচ্ছে এখানে (সম্মেলন) হলে ভাল হত। এতবড় মাঠ। জানি না, প্রশাসনের কী হয়েছে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget