এক্সপ্লোর

Bhangar News:'তোলা'র টাকা না দেওয়ায় ভাঙড়ে চলল বুলডোজার, গুঁড়িয়ে গেল নির্মীয়মাণ বাড়ি

Bulldozer Action in Bhangar : 'বাড়ির ছাদের ঢালাই করতে গেলে ৫ লাখ, পিলার তুলতে ৩ লাখ!', তোলাবাজির টাকা না দেওয়ায় বুলডোজার চলার অভিযোগ ভাঙড়ে।

দক্ষিণ ২৪ পরগনা: ফের গুরুতর অভিযোগ নিয়ে নাম উঠে এল ভাঙড়ের (Bhangar Incident)। 'তোলা'র টাকা না দেওয়ায় ভাঙড়ে চলল বুলডোজার। 'তোলা' না দেওয়ায় বুলডোজারে গুঁড়িয়ে গেল নির্মীয়মাণ বাড়ি। 'বাড়ির ছাদের ঢালাই করতে গেলে ৫ লাখ, পিলার তুলতে ৩ লাখ! 'হাতিশালায় তোলাবাজির টাকা না দেওয়ায় বুলডোজার চলার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের (TMC Goons) বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে থানায় নালিশ। 'দোষ করলে রেয়াত নয়' বলেও, জমি নিয়ে বিবাদের সাফাই আরাবুলের।

এই ঘটনার পর বাড়ি মালিক সুকুমার ঘোষ জানিয়েছেন, আমার বাস্তু ভিটে। অনুমতি নিয়ে কাজ করছি আমি।' এরপরেই তিনি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন। রাত তখন বাজে সাড়ে বারোটা। মধ্যরাতেই এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, 'আমরা যদি জানতে না পারতাম, সবটাই ভেঙে দিত। বড় অঙ্কের ক্ষতি হত আমার।' চোখের মাঝে দুর্যোগের মেঘ ! আক্ষেপের সঙ্গে আবারও আওড়ালেন, ঘর করতে গেলে টাকা দিতে হয়। টাকা না দিলে ঘর ওঠে না। আমাকে টাকা দিতে বলেছে। তিন লাখে কলম পর্যন্ত, ছাদ দিলে ৫ লাখ ! থানায় অভিযোগ জানিয়েছি', জানালেন তিনি।

বাইশ সালের জুনেও একটি বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসে। তৃণমূল নেতার বিরুদ্ধেই কুপন ছাপিয়ে তোলাবাজির অভিযোগ তুলেছিল শ্রমিক সংগঠন। তৃণমূল নেতার বিরুদ্ধেই ডিএমের কাছে দলের শ্রমিক সংগঠনের অভিযোগ।বিষ্ণুপুরের ২ ব্লকের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতি সজল মিত্র। কুপন ছাপিয়ে দঃ ২৪ পরগনায় তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। তৃণমূল নেতা সজল মিত্রের বিরুদ্ধে জেলা শাসকের কাছে অভিযোগ। কুপন ছাপিয়ে মাসে অটো প্রতি দেড়শো টাকা আদায়ের অভিযোগ। কুপনের টাকা না দিলে অটো বসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ। 

আরও পড়ুন, স্বামীজিকে নিয়ে সুকান্তর মন্তব্যের জের, শাহ সফরের মধ্যেই আন্দোলনে যুব তৃণমূল

চলতি বছরের শুরুতেও উঠে গুরুতর অভিযোগ। তৃণমূল নেতার (TMC Leader) বিরুদ্ধে শালিমার পেইন্টসে (Shalimar Paints) তোলাবাজির অভিযোগ উঠেছিল। হাওড়ার (Howrah) নাজিরগঞ্জ পুলিশ (Police) আউটপোস্টে তৃণমূল নেতার (TMC Worker) বিরুদ্ধে অভিযোগ। দঃ হাওড়া তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট সাজ্জাদ আলি শেখ। সাজ্জাদ শেখের বিরুদ্ধে ফোনে সিকিওরিটি অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ। মোটা টাকা চেয়ে শালিমার পেন্টসের সিকিওরিটি অফিসারকে হুমকির অভিযোগ। দলবল নিয়ে এসে কারখানার ভিতরে হামলার চেষ্টার অভিযোগ কারখানা কর্তৃপক্ষের। শালিমার পেন্টসে তোলাবাজির অভিযোগ খারিজ তৃণমূল নেতা সাজ্জাদ শেখের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
Baruipur Incident : 'বাবাকে ২৫ লক্ষ, আমায় চাকরি'! আর কী কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী? জানালেন ইন্দ্রজিতের দাদা
'বাবাকে ২৫ লক্ষ, আমায় চাকরি'! আর কী কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী? জানালেন ইন্দ্রজিতের দাদা
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা

ভিডিও

Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:
Arambagh News: এলাকায় অশান্তি, মারধরের অভিযোগে আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
UCC Notification: UCC বিল নিয়ে কমিটিগঠনের জন্য জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget