এক্সপ্লোর

Bhangar Chaos: ভাঙড়ে অশান্তির আগুন, গ্রেফতার ৯, জামিন অযোগ্য ধারায় মামলা

South 24 Parganas: বৈরামপুরে মিছিল আটকানোয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, শোনপুরে পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের বাইক।

পার্থ প্রতিম ঘোষ, ভাঙড়: মুর্শিদাবাদে আগুন নেভার আগেই ওয়াকফ-বিক্ষোভে ভাঙড়ে আগুন জ্বলেছে। কলকাতায় আসার পথে আইএসএফ সমর্থকদের পুলিশের বাধা ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়। ভাঙড়ের এই অশান্তির ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। 

মুর্শিদাবাদের পর ভাঙড়েও ওয়াকফ-বিক্ষোভে অশান্তির আগুন। উত্তর কাশীপুর ও চন্দনেশ্বর থানা এলাকা থেকে এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর কাশীপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হওয়া ৮ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধাদান-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। চন্দনেশ্বর থানার পুলিশের হাতে ধৃত একজনের বিরুদ্ধেও একই ধারায় রুজু হয়েছে মামলা।

ওয়াকফ-বিক্ষোভে অশান্ত মুর্শিদাবাদ এখনও পুরোপুরি ঠাণ্ডা হয়নি। তার মধ্য়েই অশান্তির আগুন জ্বলল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে শোনপুরে। জঙ্গিপুর, আমতলার মতো ভাঙড়েও হিংসাত্মক চেহারা নিল সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ। ভাঙড়ের শোনপুরে রাস্তার ওপর আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের বাইকে। উল্টে দেওয়া হয় পুলিশের ভ্য়ান। নির্বিচারে চলে দুষকৃতী-রাজ।  পুলিশের পাঁচটি মোটরবাইকে আগুন লাগানো হয়। বিক্ষোভকারীদের হামলায় বেশ কয়েকজন জখমও হন। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে সোমবার সকাল থেকেই উত্তপ্ত হচ্ছিল ভাঙড়। কলকাতার রামলীলা পার্কে ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির সভায় যোগ দিতে ভাঙড়, মিনাখাঁ থেকে বাসন্তী এক্সপ্রেসওয়ে ধরে কলকাতায় আসছিলেন কর্মী, সমর্থকরা। বৈরামপুরে পুলিশ তাঁদের গাড়ি আটকায়। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে এগোতে গেলে লাঠিচার্জ করে পুলিশ। দুপুরে পুলিশের বাধায় বিক্ষোভকারীদের ফিরে যেতে হয়। কিন্তু, বিকেল হতে না হতেই এই ঘটনার আঁচ গিয়ে পড়ে ভাঙড়ে। তারপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়ের শোনপুর বাজার এলাকা।

এদিকে থমথমে সামশেরগঞ্জ, ধুলিয়ানে উপদ্রুত এলাকা গতকাল পরিদর্শন করেন CRPF-এর IG বীরেন্দ্রকুমার শর্মা। বলেন, ঘরছাড়াদের আস্থা ফেরানোই লক্ষ্য, শান্তি ফেরাতে কড়া পদক্ষেপ করা হবে। কোনও প্ররোচনায় পা না দেওয়ার আবেদনের পাশাপাশি, অলিগলিতে আধা সেনাকে টহল দেওয়ার নির্দেশ দিয়েছেন CRPF-এর IG. সুতি, সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে টহল দিচ্ছে পুলিশও। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পিকেট রয়েছে। তবে দোকান, বাজার বন্ধ। ভাঙাচোরা, পোড়া জিনিস সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়েছে।                                               

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget