এক্সপ্লোর

Nawsad Siddique: ভাঙড়ে ফিরলেন নৌশাদ, স্বাগত জানাতে পথে জনজোয়ার

৪২ দিন জেলবন্দি থাকার পর ৪ মার্চ ছাড়া পান আইএসএফ বিধায়ক। আজ ভাঙড়ে পা রাখার পর ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয় নৌশাদকে। 

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রথমবার ভাঙড়ে গেলেন এলাকার বিধায়ক নৌশাদ সিদ্দিকি। ৪২ দিন জেলবন্দি থাকার পর ৪ মার্চ ছাড়া পান আইএসএফ বিধায়ক। আজ ভাঙড়ে পা রাখার পর ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয় নৌশাদকে। 

টার্গেট পঞ্চায়েত ভোট। সংগঠনের হাল ফেরাতে, গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে, শনিবার ভাঙড়ে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়... ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে। আর রবিবার, সেই ভাঙড়ে দাঁড়িয়েই.... চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। বললেন, শান্তিপূর্ণ ভোট হলে পঞ্চায়েতে শাসককে খুঁজে পাওয়া যাবে না। ৪২ দিন বন্দি থাকার পর ৪ মার্চ জেলমুক্তি। তারও সপ্তাহখানেক পর রবিবার ভাঙড়ের মাটিতে পা রাখেন নৌশাদ। 

কর্মী-সমর্থকদের ভিড় ঠেলে হুডখোলা গাড়িতে ভাঙড় প্রদক্ষিণ করেন। ভাঙড়ের যে হাতিশালা থেকে গত ২১ জানুয়ারি অশান্তির সূত্রপাত। টেনে হিঁচড়ে নৌশাদকে গ্রেফতার। এদিন সেই হাতিশালা থেকেই মিছিল শুরু করেন নৌশাদ সিদ্দিকি। একদা শক্ত ঘাঁটি, এই ভাঙড়, এখন কার্যত তৃণমূলের গলার কাঁটা! লাগাতার অশান্তি। বিধানসভা ভোটে হার, এসবের নেপথ্য়ে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে, তৃণমূলের অন্দরে কোন্দলের তত্ত্ব...পাশাপাশি, সম্প্রতি সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘিতে হার...চিন্তা বাড়িয়েছে রাজ্য়ের শাসকদলের। এই পরিস্থিতিতে, শনিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ভবানীপুরের অফিসে, দুই বিবদমান নেতা আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদের উপস্থিতিতে, ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয় সওকত মোল্লাকে। 

ভাঙড় বিধানসভা কেন্দ্রের মধ্যে যে ১৩টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, গত বিধানসভা ভোটের ফলের নিরিখে বেঁওতা ১ এবং বামনঘাটা, এই দুই পঞ্চায়েত এলাকা ছাড়া ১১টি পঞ্চায়েতেই আইএসএফের কাছে পিছিয়ে ছিল তৃণমূল। পঞ্চায়েত ভোটে কি সেই ব্যবধান ঘোচাতে পারবে তৃণমূল? নাকি, আইএসএফের দাপটে আরও বাড়বে ব্যবধান।  সেটাই এখন দেখার।

জেল থেকে মুক্তির পর, গত ৬ মার্চ বিধানসভায় পা রাখলেন নৌশাদ সিদ্দিকি। ৪২ দিন জেলে কাটিয়ে, ভাঙা গাড়িতে চেপে এদিন বিধানসভায় আসেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। বাজেট অধিবেশনের সময় জেলেই কাটাতে হয়েছে নৌশাদকে। তবুও আন্দোলনের পথ থেকে সরছেন না বলে ফের হুঁশিয়ারি দিলেন আইএসএফ বিধায়ক। তাঁর দাবি, আটকাবে জানতেন, কিন্তু ৪২ দিন জেলে থাকতে হবে ভাবেননি। রাজ্যে বিধায়কদেরও কোনও নিরাপত্তা নেই, তা বোঝাতেই এদিন ভাঙা গাড়িতে চড়ে বিধানসভায় এসেছেন বলে জানিয়েছেন নৌশাদ। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি

ভিডিও

School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?
Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget