এক্সপ্লোর

Bhupatinagar: 'বাজি কারখানায় কর্মীদের ধূমপানের কারণে দুর্ঘটনা' দাবি ভূপতিনগরকাণ্ডে নিহতর স্ত্রী-র

পুলিশের কাছে ভূপতিনগরের দাবি করলেন নিহতর স্ত্রী। কিন্তু ঝলসানো ৩ দেহ কেন ঘটনাস্থল থেকে দূরে ৩ জায়গায়? মেলেনি জবাব।

পূর্ব মেদিনীপুর: ভূপতিনগর (Bhupatinagar) বিস্ফোরণকাণ্ডে নতুন মোড়। তৃণমূলের (TMC) বুথ সভাপতির বাড়িতে বাজি তৈরি হত বলে দাবি। সেই বাজি কারখানায় কর্মীদের ধূমপানের সময়েই দুর্ঘটনা ঘটে বলে দাবি নিহত নেতার স্ত্রী। পুলিশের কাছে ভূপতিনগরের দাবি করলেন নিহতর স্ত্রী। কিন্তু ঝলসানো ৩ দেহ কেন ঘটনাস্থল থেকে দূরে ৩ জায়গায়? মেলেনি জবাব। আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক। 

উত্তপ্ত রাজ্য-রাজনীতি: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। এনআইএ তদন্তের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটাই কি ডিসেম্বর ধামাকা? বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে পাল্টা প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ভয়াবহ বিস্ফোরণ!মৃত্যু হল তৃণমূল নেতা-সহ ৩ জনের!আর তা নিয়েই পঞ্চায়েত ভোটের মুখে তেতে উঠল রাজ্য-রাজনীতি! বিস্ফোরণকাণ্ডে মৃত্যু হয়েছে তৃণমূলের বুথ সভাপতি-সহ ৩ জনের!

বিজেপির অভিযোগ: বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ ঘটেছে। পাল্টা এ প্রশ্নও উঠছে যে, তৃণমূল নেতার বাড়িতে কি বোমা বাধা হচ্ছিল? না কি বাইরে থেকে কেউ হামলা চালিয়েছে? ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডে NIA তদন্ত চেয়ে ট্যুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে বিরোধী দলনেতা ট্যুইটে লিখেছেন,পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ নম্বর ব্লকের ভূপতিনগরে বিস্ফোরণে উড়ে গেছে তৃণমূলনেতার বাড়ি। তৃণমূল নেতা রাজকুমার মান্না যখন বাড়িতে বোমা তৈরি করছিলেন, তখনই জোরাল বিস্ফোরণ ঘটে। ঘটনার NIA তদন্ত দাবি জানাচ্ছি।   

বিরোধী দলনেতার অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার এবং আরও দু’জন সন্ধেয় জরুরি ভিত্তিতে বোমা তৈরি করছিলেন। কাঁথিতে বোমা ছোড়াই ছিল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গে সবচেয়ে সফল শিল্প বোমা যা তৃণমূল নেতাদের ঘরে ঘরে তৈরি হচ্ছে। 

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, কথায় কথায় বলছেন ডিসেম্বরে এই হবে, তাই হবে, আজকে বুঝতে পারলাম ডিসেম্বরে কী হবে। উনি নিজে ট্যুইট করে বলেছেন, যে বোমাটা কাঁথিতে মারার কথা ছিল সেটা ফেটেছে। তাহলে আজকে সভায় কী প্ল্যান ছিল? এটাই ডিসেম্বর ধামাকা। যাতে আমি যাতে মিটিং না করতে পারি। তুমি কী ভাবছে, কোথাও কালিপটকা ফাটাবে, আর অভিষেক ব্যানার্জি ভয়ে পালাবে, আরে ভাই তুমি লেজ গুটিয়ে পালানোর পার্টি। আমি বুক চিতিয়ে লড়াই করি।

ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে রহস্য বাড়িয়ে । ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে জমি থেকে উদ্ধার হয়। নিহত তৃণমূল নেতা ও ২ দলীয় কর্মীর মৃতদেহ। নানা মহলে এই প্রশ্নও উঠছে। বিস্ফোরণস্থল থেকে দেড় কিলোমিটার দূরে কীভাবে পৌঁছল তৃণমূলের ৩ নেতা-কর্মীর দেহ? তবে কি মৃতদেহ লোপাটের চেষ্টা করা হচ্ছিল? বিস্ফোরণকাণ্ডের প্রতিবাদে ভূপতিনগর এদিন থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget