এক্সপ্লোর

Bhupatinagar NIA Attacked: ভূপতিনগরকাণ্ডে এবার NIA আধিকারিককে ডেকে পাঠাল পুলিশ

Police Summons NIA Official: ভূপতিনগরকাণ্ডে এবার এনআইএ আধিকারিককে ডেকে পাঠাল ভূপতিনগর থানার পুলিশ।

পূর্ব মেদিনীপুর: গতকাল NIA-র তৃতীয় তলবেও সাড়া দেননি ভূপতিনগরের শাসক নেতারা। আর এবার ভূপতিনগরে হামলার ঘটনায় এবার NIA-কে নোটিস পাঠাল পুলিশ। অভিযোগকারী NIA আধিকারিক ও যে আধিকারিক আহত হন, তাঁদের ১১ এপ্রিলের মধ্যে থানায় আসতে বলা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, NIA আধিকারিকদের কাছে জানতে চাওয়া হবে, ওইদিন কী ঘটেছিল। এছাড়াও, আহত NIA আধিকারিকের মেডিক্যাল রিপোর্ট-সহ বেশ কিছু নথিও আনতে বলেছে ভূপতিনগর থানার পুলিশ। ফরেন্সিক পরীক্ষা করানোর জন্য NIA-র ভাঙা গাড়িও আনতে বলা হয়েছে। এর পাশাপাশি, হামলার ঘটনার তদন্তে ৩ জন গ্রামবাসীকেও নোটিস দিয়েছে পুলিশ। ৩ দিনের মধ্যে তাঁদের ভূপতিনগর থানায় হাজিরা দিতে বলা হয়েছে।

'ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র। অভিযুক্ত এবং তাদের সহযোগীদের সাধারণ মানুষকে খুনের পরিকল্পনা ছিল। যা দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, সিটি সেশনস কোর্টের বিশেষ আদালতে জানিয়েছে এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্তদের কল ডিটেলস রেকর্ড থেকেও প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। বিস্ফোরণে যারা জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আদালতে জানিয়েছে এনআইএ।

২০২২-এর দোসরা ডিসেম্বর ভূপতিনগরে তৃণমূলের তৎকালীন বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। ধূলিসাৎ হয়ে যায় তৃণমূল নেতার আস্ত বাড়ি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় ৮ কিলোমিটার দূর থেকেও শোনা যায় বিস্ফোরণের বিকট শব্দ। রহস্য বাড়িয়ে বিস্ফোরণস্থল থেকে দেড় কিলোমিটার দূরে উদ্ধার হয় তৃণমূল নেতার মৃতদেহ। আশেপাশে আরও ২ তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

২০২৩-এর ২১ মার্চ, এই মামলায় বিস্ফোরক আইন যোগ করতে বলে আদালত। পাশাপাশি হাইকোর্ট জানায়, কেন্দ্রীয় সরকার চাইলে NIA এই মামলার তদন্ত করতে পারে। সেই ঘটনার তদন্তে গিয়ে শনিবার ভোররাতে আক্রান্ত হতে হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা NIA-কে।ভাঙা হয় জাতীয় তদন্তকারী সংস্থার গাড়ির কাচ।আর সেই ঘটনার জন্য এদিন বাঁকুড়ার জনসভা থেকে, ফের NIA-কেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন, CAA, NRC নিয়ে পোস্টার আমডাঙায়, বিতর্কে জড়ালেন অজুন-পার্থ

মমতা বলেন, আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়। পুলিশকে না জানিয়ে, তোমরা রাত ৩টের সময় গিয়ে মহিলাদের উপর হামলা চালাও, আর ভোর পাঁচটায় পুলিশকে জানায়। এটা কোনও নিয়ম হল? এটা কি কখনও কিছু হতে পারে মা-ভাই-বোনেরা? হতে পারে? আর হুঙ্কার দিচ্ছেন! আপনার হুঙ্কার আপনার দলকে চাঙ্গা করার জন্য দিন, আপনার হুঙ্কার আপনার দলকে অক্সিজেন দেওয়ার জন্য দিন। কিন্তু মনে রাখবেন, গণতন্ত্রের জন্য ওটা কার্বন-ডাই অক্সাইড, ওটা নাইট্রোজেন। ওটা ভোটে কাজ করে না। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget