এক্সপ্লোর

Municipal Election: মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত

Municipal Election: বিধানসভা ভোটের আগে বিজেপিতে ছিলেন সব্যসাচী দত্ত। কিন্তু বিধানসভা ভোটের পদ্ম শিবিরের এই রাজ্যে ভরাডুবির পরই দল বদলে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। 

রঞ্জিত সাউ, বিধাননগর: বিধান নগর প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে এলেন ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সব্যসাচী দত্ত। তাঁর প্রস্তাবক হিসাবে উপস্থিত ছিলেন বিধাননগর পৌরনিগম ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা সুবীর সাহা ও বিশিষ্ট ব্যবসায়ী কমল গাঁধী। বিধানসভা ভোটের আগে বিজেপিতে ছিলেন সব্যসাচী দত্ত। কিন্তু বিধানসভা ভোটের পদ্ম শিবিরের এই রাজ্যে ভরাডুবির পরই দল বদলে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। 

এদিকে, রাজ্যের অন্য প্রান্তে বীরভূমে (Birbhum) বিজেপি (BJP)তে ফের ভাঙন। এবার তৃণমূলে (TMC) যোগ দিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়। পরপর দুই নেতার দলত্যাগে অস্বস্তিতে পদ্ম শিবির। উন্নয়নে সামিল হতেই এমন সিদ্ধান্ত, দাবি দলত্যাগী নেতার। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া ব্রিগেড।

২০২১-এর শেষের দিকে বিজেপি ছেড়েছিলেন বীরভূম জেলার সাধারণ সম্পাদক শুভ্রাংশু চৌধুরী। আর নতুন বছর শুরু হতে না হতেই, ফের ভাঙন ধরল পদ্ম শিবিরে।এবার তৃণমূলে যোগ দিলেন বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়। রবিবার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে শিবির বদলালেন তিনি।

তৃণমূলে যোগদানকারী বিজেপি নেতা অতনু চট্টোপাধ্যায় বলেছেন, এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের জন্য তাঁর এই সিদ্ধান্ত। এই লক্ষ্যেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

বিজেপিতে নতুন কমিটি গঠিত হওয়ার পর গত ২৬শে ডিসেম্বর, সরব হন অতনু। ক্ষোভ উগরে দেন নিজের ফেসবুক পোস্টে। এরপর থেকেই শুরু হয় জল্পনা। জেলার রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয় তৃণমূলে যোগ দিচ্ছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা।সেই জল্পনা সত্যি করে এদিন দল বদলালেন তিনি। আর এই প্রসঙ্গেই বিজেপির উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেছেন, রাজনৈতিক অভিসন্ধির জন্যই তৃণমূল গেছেন। আমাদের দুর্ভাগ্য কাকের গায়ে ময়ূরের পালক লাগিয়েছিলাম, কাক কাকই থাকে।

আরও পড়ুন: আজই কলকাতা পুরসভায় কনটেনমেন্ট জোনের ঘোষণা ! কোথায় ?

 

সেরা শিরোনাম

West Bengal News Live: শিলিগুড়িতে ঢুকে বিরোধীদের ব্লিচিং, ফিনাইল দিয়ে সাফ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
শিলিগুড়িতে ঢুকে বিরোধীদের ব্লিচিং, ফিনাইল দিয়ে সাফ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Swasthya Sathi: 'দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও', এবার নাম প্রকাশ্যে আনবেন স্বাস্থ্যমন্ত্রী?
'দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও', এবার নাম প্রকাশ্যে আনবেন স্বাস্থ্যমন্ত্রী?
CM Suvendu Adhikari:“বাদ যাবে না শিলিগুড়িও, জায়গা দেখছি, IIT, IIM, একটা কিছু তো দিতে হবে শিলিগুড়িকে”, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
“বাদ যাবে না শিলিগুড়িও, জায়গা দেখছি, IIT, IIM, একটা কিছু তো দিতে হবে শিলিগুড়িকে”, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
North 24 Parganas News: ঘুষ নিতে গিয়ে এবার গ্রেফতার নিউ ব্যারাকপুরের এক সরকারি অফিসার
ঘুষ নিতে গিয়ে এবার গ্রেফতার নিউ ব্যারাকপুরের এক সরকারি অফিসার

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget