এক্সপ্লোর

Kolkata Airport: বিমানবন্দরের আশেপাশের এলাকায় লেজার আলোর ব্যবহারে নিষেধাজ্ঞা, জারি নির্দেশিকা

Kolkata News: নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, বিধাননগরের ডেপুটি কমিশনার ও বিমানবন্দর কর্তৃপক্ষের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা:  বিমান ওঠানামায় সমস্যা, তাই বিমানবন্দরের আশেপাশের এলাকায় লেজার আলোর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল বিধাননগর পুলিশ কমিশনারেট (Bidhannagar Police Commissionerate)।

লেজার আলোর ব্যবহারে নিষেধাজ্ঞা: নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, বিধাননগরের ডেপুটি কমিশনার ও বিমানবন্দর কর্তৃপক্ষের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ারপোর্ট, নারায়ণপুর, বাগুইআটি, নিউটাউন, রাজারহাট, সল্টলেকের একাংশে লেজার আলো ব্যবহারে জারি হয়েছে নিষেধাজ্ঞা। বিধাননগর কমিশনারেটের নির্দেশিকায় বলা হয়েছে, এই এলাকায় বিভিন্ন ব্যাঙ্কোয়েট, হোটেল, রেস্তোরাঁ, ক্লাব ও বহুতলে লেজার আলো ব্যবহার করা হচ্ছে। এর ফলে রানওয়েতে বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে বলে জানা গেছে। সেই কারণেই লেজার আলো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে একই সমস্যায় বন্ধ হয়েছিল শ্রীভূমির লেজার শো। 

এর আগে ২০২২ সালে দুর্গাপুজোয় সন্তোষ মিত্র স্কোয়্যারের লেজার শোয়ের আয়োজন করা হয়। সপ্তমীর রাতেই লেজার শো দেখতে ভিড় উপচে পড়েছিল সন্তোষ মিত্র স্কোয়্যারের মণ্ডপে। সেই ভিড় নিয়ন্ত্রণ করা দুষ্কর হয়ে পড়েছিল পুলিশের পক্ষে। এই কারণেই সাময়িকভাবে মণ্ডপে লেজার শো বন্ধ করতে পুজো উদ্যোক্তাদের কাছে অনুরোধ করা হয় পুলিশের তরফ থেকে। রাত বাড়লে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফের চালু করে দেওয়া হয় লেজার শো।

এদিকে রাজভবন সহ সরকারি দফতরে বিস্ফোরক রাখার দাবি করে গতকাল হুমকির ইমেল ঘিরে রাজ্য়জুড়ে ছড়ায় চাঞ্চল্য়। বিল্ডিংয়ে একাধিক বিস্ফোরক রাখা হয়েছে। বাছা বাছা ভয়ঙ্কর কিছু লাইন ব্য়বহার করে লেখা একটি ইমেল।  যা মঙ্গলবার পৌঁছয় রাজভবন এবং একাধিক সরকারি দফতরে। কী লেখা ছিল তাতে? সূত্রের খবর, প্রচুর মানুষকে একসঙ্গে মেরে ফেলাই আমাদের প্রধান উদ্দেশ্য়। সবকিছু রক্তস্নানে শেষ হবে। এই ধরনের লেখা ছিল ওই ইমেলে। কারা পাঠাল ইমেল? 'টেরোরাইজর ১১১' নাম করে এই ইমেল পাঠানো হয়। এর আগে ৫ জানুয়ারি এই সংগঠনের নাম করেই, জাদুঘরে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। এদিন হুমকি মেলের খবর জানাজানির পরই, তৎপর হয় লালবাজার। আঁটোসাটো করা হয় নিরাপত্তা। স্নিফার ডগ নিয়ে এসে চালানো হয় তল্লাশি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Weather Update: শহরে তাপমাত্রার নতুন রেকর্ড, অসহ্য গরমে সুস্থ থাকার উপায় কী?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget