এক্সপ্লোর

Bidhannagar Bus Accident: বিধাননগর কলেজের সামনে বাসের রেষারেষিতে দুর্ঘটনা, আহত ৭

ডোরিনা ক্রসিং-এর পর এবার বিধাননগর কলেজের সামনে বাসের রেষারেষিতে দুর্ঘটনা। ঘটনায় আহত ৭। করুণাময়ী-সিউড়ি বেসরকারি বাসের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষ।

বিধাননগর: ট্রাফিকে জরিমানা বৃদ্ধির পরেও অবস্থার কোনও পরিবর্তন নেই। বাসের রেষারেষিতে দুর্ঘটনা লেগেই রয়েছে। গতকাল ডোরিনা ক্রসিং-এর পর এবার বিধাননগর কলেজের সামনে বাসের রেষারেষিতে দুর্ঘটনা। ঘটনায়  গুরুতর আহত ৭। করুণাময়ী-সিউড়ি বেসরকারি বাসের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষ। বেপরোয়াভাবে সরকারি বাসকে ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে। সরকারি বাসের পিছনে ধাক্কা মারে বেসরকারি বাস, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। 

উল্লেখ্য, গতকাল দুপুর ২টো নাগাদ ডোরিনা ক্রসিংয়ের সামনে এলআইসি বিল্ডিং-এর বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাস উল্টে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে হন। বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়েই উল্টে যায় বাসটি, দাবি যাত্রীদের। জানা গিয়েছে, পার্ক সার্কাস থেকে হাওড়ার দিকে যাচ্ছিল বাসটি। সেই সময়ে বেপরোয়া গতির কারণে টায়ার ফেটেই দুর্ঘটনা বলে প্রাথমিক দাবি পুলিশের। 

আরও পড়ুন: Jhargram News: সাঁকরাইলের আরও দুটি গ্রামে হাতির হানা, চাষের জমিতে তাণ্ডব, ত্রস্ত বাসিন্দারা

প্রত্যক্ষদর্শীরা বলেন, হঠাৎ করে বিভৎস আওয়াজ করে চাকা ফেটে যায় এবং বাসটি উল্টে যায়। স্থানীয়রাই প্রাথমিকভাবে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। সম্ভাবত বিয়েবাড়ির উদ্দেশে যাচ্ছিল বাসটি। স্থানীয় হকাররা জানান, দুপুর ২.১০ নাগাদ ঘটনাটি ঘটে। 

ঘটনার খবর পেয়ে তৎক্ষনাৎ দুর্ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ। পৌঁছেছে দমকল বাহিনীও। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধারকার্য। ১০-১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। 

ডোরিনা ক্রসিংয়ে (Dorina Crossing) মিনিবাস উল্টে যাওয়ার (Bus Accident) ঘটনায় গ্রেফতার চালক (Driver Arrested)। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত পাঠানো হল পুলিশ হেফাজতে। পুলিশ সূত্রে খবর, বাঁকড়া-পার্ক সার্কাস (Park Circus) রুটের ওই মিনিবাসের বিরুদ্ধে দু’শোটির ওপর মামলা রয়েছে। গতকাল পার্ক সার্কাস থেকে হাওড়ায় যাওয়ার পথে, ডোরিনা ক্রসিংয়ে উল্টে যায় বরযাত্রী বোঝাই মিনিবাস। প্রাথমিক তদন্তে জানা যায়, চালকের গাফিলতিতেই দুর্ঘটনা ঘটে। রাতে হাওড়া স্টেশনের প্রি-পেড ট্যাক্সি বুথের কাছ থেকে অভিযুক্ত মিনিবাস চালক সরফরাজ খানকে গ্রেফতার করে কলকাতা ট্রাফিক পুলিশের ফেটাল স্কোয়াড।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
South City Complex: সাউথ সিটি আবাসনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন
সাউথ সিটি আবাসনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন
Ajit Mahato Arrested : গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
East Bardhaman News: পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED
Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget