এক্সপ্লোর

Vande Bharat Express : ফের বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর, এবারও বিহারে !

Stone Pelting : এর আগেও বন্দে ভারত এক্সপ্রেসে দ্বিতীয়বার পাথর ছোড়া হয় বিহারে। CCTV ফুটেজ প্রকাশ করে, জানায় পূর্ব রেলই

ভাস্কর মুখোপাধ্যায়, বারসই : বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) ফের পাথর-হামলা (Stone-Pelting)। মাঙ্গুরজানের পর বারসই, বিহারে ফের বন্দে ভারতে পাথর-হামলার ঘটনা ঘটল। বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। বারসই স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই ট্রেনে পাথর ছোড়া হয়ে বলে দাবি যাত্রীদের। এক্সপ্রেসের সি ১১ কামরায় লাগে। এর জেরে কামরার জানালায় চিড় ধরে। বারবার এধরনের ঘটনা ঘটতে থাকায় আতঙ্কিত যাত্রীরা। পরে বোলপুরের স্টেশনে (Bolpur Station) নামা বেশ কিছু যাত্রী আতঙ্কের কথা জানান। এনিয়ে পরপর তিনবার হামলার ঘটনা ঘটল। নিরাপত্তা বাড়ানোর দাবি (Demand of Security Increase) জানান যাত্রীরা।  

এর আগে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয় বিহারে। CCTV ফুটেজ প্রকাশ করে জানায় পূর্ব রেলই। গত বৃহস্পতিবার পূর্ব রেল যে CCTV ফুটেজ প্রকাশ করে তাতে দেখা যায়, উত্তর দিনাজপুরের আলুয়াবাড়ির পর বিহারের ধূলাবাড়ি স্টেশনও পেরিয়ে যাচ্ছে সেমি হাইস্পিড ট্রেন। ট্রেনের ইঞ্জিনে থাকা ক্যামেরায় সময় দেখায় বেলা ১২টা ৫০। এরপরই ফুটেজে দেখা যায়, রেল লাইনের ধারে দাঁড়িয়ে বেশ কয়েকজন সন্দেহভাজন ! রেল সূত্রে খবর, তারপরই কামরা লক্ষ্য করে ছুটে আসে পাথর। ক্ষতিগ্রস্ত হয় C-3 ও C-6 কামরা। 

বৃহস্পতিবার এই CCTV ফুটেজ প্রকাশ করে পূর্ব রেল জানায়, বাংলা নয়, 'বন্দে ভারত' এক্সপ্রেসে দ্বিতীয়বার পাথর ছোড়া হয় বিহারে। এবং তা ছোড়া হয় ধূলাবাড়ি ও মানগুরজান স্টেশনের মাঝে। বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনাকে হাতিয়ার করে, বাংলার আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সরব হয় বিজেপি। পাথর ছোড়ার দ্বিতীয় ঘটনা বিহারে ঘটেছে বলে পূর্ব রেলই জানানোর পর, পাল্টা সুর চড়ান মুখ্য়মন্ত্রীও। তিনি বলেন, ঘটনাটি বাংলায় ঘটেনি, ঘটেছে বিহারে। বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে... যাদের কোনও কাজ নেই, তারাই এমনটা করে। তাদের কিছু তো করতে হবে। নিজেদের নেতিবাচক মনোভাব সর্বত্র ছড়িয়ে দিতে চাইছে। নিজেদের অস্তিত্বরক্ষার লড়াই করতে হচ্ছে।

অন্য়দিকে, মোদি সরকারের রেলমন্ত্রকের বক্তব্য় নিয়েই কার্যত সন্দেহ প্রকাশ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, রেল যে ভিডিও প্রকাশ করছে সেটা সবাই দেখতে পাচ্ছে। দেখে কি বোঝা যাচ্ছে কোথাও বিহার লেখা আছে রেলের যে পোস্ট থাকে তাতে নম্বর দেওয়া থাকে সেই নম্বর যদি খুঁজে পাওয়া যায় তাহলে বুঝতে পারবে কোথায় হয়েছে সবকিছু আন্দাজে চলছে।

পুলিশ জানায়, বন্দে ভারত' এক্সপ্রেসে দ্বিতীয়বার পাথর ছোড়ার ঘটনায় ৪ নাবালককে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। বাকি এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

অন্য়দিকে পাথর ছোড়ার ঘটনার পর 'বন্দে ভারত' এক্সপ্রেসের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গঠন করা হয়েছে বিশেষ নজরদাবি বাহনী।

তার আগে মালদায় মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে যে জায়গায় বন্দে ভারতে পাথর ছোড়া হয়, বৃহস্পতিবার ওই এলাকা ঘুরে দেখেন চাঁচলের এসডিপিও। সঙ্গে ছিল রতুয়া, পুকুরিয়া থানার পুলিশ ও জিআরপি। 

সেরা শিরোনাম

News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget