এক্সপ্লোর

Maynaguri Train Accident: ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনায় জিআরপি'র জেরার মুখে চালক, রেকর্ড হল বয়ান

রেল পুলিশের (জিআরপি) শীর্ষকর্তাদের জেরার মুখে ময়নাগুড়ির ট্রেন দূর্ঘটনাগ্রস্ত বিকানির এক্সপ্রেসের চালক

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: সিআরএস-এর তদন্তের মাঝেই এবার রেল পুলিশের (জিআরপি) শীর্ষকর্তাদের জেরার মুখে ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনাগ্রস্ত বিকানির এক্সপ্রেসের চালক, সহ-চালক এবং গার্ড। মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ  রেল পুলিশ (জিআরপি)এর ডিআইজি রেল, সোমা দাস মিত্র এবং সুপারেনটেন্ট অব রেল পুলিশ (এসআরপি) জশপ্রীত সিংহ আলিপুরদুয়ার জংশন স্টেশনের জিআরপি অফিসে আসেন। সেখানে উপস্থিত ছিলেন, দুর্ঘটনাগ্রস্ত বিকানির এক্সপ্রেসের চালক প্রদীপ কুমার, সহ চালক এ.রোশন এবং সেই ট্রেনের গার্ড এ.কে. চট্টোপাধ্যায়। 

দুপুর ১২ থেকে বিকেল ৫টা পর্যন্ত জিআরপি অফিসেই এই তিনজনের বয়ান রেকর্ড করা হয় বলে রেলসূত্রে খবর। প্রায় ঘন্টা খানেক ধরে এক একজনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁদের, এমনটাই  রেলসূত্রে খবর। তবে কী কী প্রশ্ন ছিল তা জানা যায়নি। এরপর রেল পুলিশের শীর্ষ কর্তারা বেড়িয়ে যান। যদিও এই ব্যাপারে প্রশ্ন করা হলেও তিনি কিছুই বলতে চাননি।            


এদিকে, আজ চতুর্থ দিনে পড়ল রেলের সিআরএস-এর জিজ্ঞাসাবাদ। এখনও পর্যন্ত প্রায় ৪২ জন রেলওয়ে কর্মী, আধিকারিকরা সিআরএস-এর তদন্তের সম্মুখীন হয়েছে বলে জানা গিয়েছে। উত্তর-মধ্য রেলের লখনউ ডিভিশনের শেডে ইঞ্জিনের রক্ষণাবেক্ষণে থাকা লখনো ডিভিশনের সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকেও সোমবার সিআরএস তদন্তের মুখে পড়তে হয়েছে।             

মঙ্গলবার একই ভাবে হাওড়া ডিভিশনের সিনিয়র ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে তদন্তের মুখোমুখি হতে হয়েছে বলে রেলসূত্রে খবর। কারণ, এই দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিন হাওড়া শেডের রক্ষণাবেক্ষণেই ছিল গত প্রায় ২০ বছর বলে রেলসূত্রে জানা গিয়েছে।                           

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বেলাইন হয় বিকানের এক্সপ্রেস (Bikaner Express)।ময়নাগুড়ির দোমহনিতে উল্টে গেল পটনা-গুয়াহাটি (Patna-Guwahati) বিকানের এক্সপ্রেস। লাইনচ্যুত হয়ে উল্টে যায় বিকানের এক্সপ্রেসের ৪টি কামরা। মৃত্যু হয় ৯ যাত্রীর। এই ঘটনার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তারপরই শুরু হয় তদন্ত। 

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget