এক্সপ্লোর

West Bengal Politics: তৃণমূলে যোগ দিলেন বিনয় তামাঙ্গ, রহিত শর্মা

TMC: জিটিএ নির্বাচনের আগে পাহাড়ে তৃণমূলের শক্তিবৃদ্ধি। ঘাসফুলে যোগ বিনয় তামাঙ্গের। যোগ দিলেন ১০ বছরের মোর্চা বিধায়ক রহিত শর্মাও। আরও শক্তিশালী হবে দল, দাবি তৃণমূলের।

কলকাতা: জিটিএ নির্বাচনের আগে পাহাড়ে তৃণমূলের (TMC) শক্তিবৃদ্ধি। ঘাসফুলে যোগ বিনয় তামাঙ্গের (Binay Tamang)। যোগ দিলেন ১০ বছরের মোর্চা বিধায়ক রহিত শর্মাও (Rohit Sharma)। আরও শক্তিশালী হবে দল, দাবি তৃণমূলের। জিটিএ (GTA) নির্বাচনের আগে তৃণমূলের মাস্টারস্ট্রোক, মত বিশেষজ্ঞদের।

বিমল গুরুঙ্গের প্রত্যাবর্তনের পর পাহাড়ে কিছুটা কোণঠাসা হয়ে পড়েন বিনয় তামাঙ্গ। বিনয়ের যোগদানে পাহাড়ে তৃণমূল আরও বেশি সক্রিয় হবে বলে ধারণা। প্রাক্তন গোর্খা জনমুক্তি মোর্চা বিধায়ক রহিত শর্মাও যোগ দিচ্ছেন তৃণমূলে। 

২০০৭ সালে গোর্খা জনমুক্তি মোর্চার জন্মলগ্নে একসঙ্গে ছিলেন বিমল গুরুঙ্গ ও বিনয় তামাঙ্গ। ১০ বছর একসঙ্গে পথ চলার পর এই দুই নেতার মধ্যে সম্পর্কে চিড় ধরে ২০১৭-তে। চার বছর আগে ফের গোর্খাল্যান্ডের দাবি নিয়ে আন্দোলনে নামেন বিমল গুরুঙ্গ। অগ্নিগর্ভ হয়ে ওঠে পাহাড়। আর তখনই আড়াআড়ি বিভক্ত হয়ে যায় মোর্চা। তৈরি হয় গুরুঙ্গ শিবির ও তামাঙ্গ শিবির।

এবারের বিধানসভা ভোটে দুই শিবিরই আলাদা করে প্রার্থী দেয় পাহাড়ে। গুরুঙ্গ শিবিরের ঝুলি খালি থাকলেও, কালিম্পং আসনে জয়ী হন তামাঙ্গপন্থী প্রার্থী। এরপর জুলাইয়ে আচমকা দল ছাড়ার ঘোষণা করেন বিনয়। এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন খোদ বিনয় তামাঙ্গই। তিনি বলেন, ‘ভোটে হারের জন্য দল ছাড়লাম। ২০১৯ থেকে ষড়যন্ত্র চলছে আমাকে রাজনীতি থেকে হঠানোর জন্য।’

দলের সভাপতি পদ তো বটেই, প্রাথমিক সদস্যপদও ছাড়েন বিনয়। ফলে পাহাড়ের রাজনীতিতে বিনয়পন্থী মোর্চা বলে আর কিছু নেই। এরপর অগাস্টে বিমল গুরুঙ্গের সঙ্গে বৈঠক করেন বিনয় তামাঙ্গ। 

এরই মধ্যে বিনয় দল ছাড়ার পর মোর্চার নতুন সভাপতি মনোনীত হন অনীত থাপা। কার্শিয়ঙে মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনীত ছিলেন বিনয়-পন্থী মোর্চার সাধারণ সম্পাদক। সভাপতি হয়ে অনীত থাপা বলেন, ‘গোর্খাল্যান্ড আমাদের প্রাথমিক দাবি। এই দাবিকে আমি সম্মান জানাই। নির্বাচনের সময় আমরা এই দাবি জানাইনি কারণ গোর্খাল্যাণ্ড আমাদের মায়ের মতো। মাকে কখনও নিলামে তুলব না। গোর্খাল্যান্ডের নামে কখনও ভোট চাইব না।’

বিনয় তামাঙ্গ আজ তৃণমূলে যোগ দেওয়ায় পাহাড়ের রাজনীতি অন্যদিকে বাঁক নিল বলে ধারণা রাজনৈতিক মহলের।

সেরা শিরোনাম

ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
West Bengal News Update: ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
Nandigram Congress : নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে
নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে

ভিডিও

CEC Gyanesh Kumar : CEC জ্ঞানেশ কুমার বিতর্কে প্রতিবাদের স্বর জোরাল করছে বিরোধীরা | ABP Ananda
Mahua Moitra News : উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ফের তলব | ABP
Suvendu Adhikari : 'দিল্লি পুলিশ ও IB-কে বলব ভাল করে নজর রাখুন', Mamata-কে আক্রমণে মুখ্যমন্ত্রী |ABP
BJP Government News : 'সবুজ সাথী' প্রকল্প শুভেন্দু অধিকারীর আমলে নাম বদলে হল 'সারথি' | ABP Ananda
SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget