এক্সপ্লোর

Birati Youth Death: ট্রেনের গেটে দাঁড়ানো নিয়ে বচসা থেকে মারধর, প্রাণ গেল বিরাটির বাসিন্দা যুবকের

Youth Death: অভিযোগ মারধর করে স্টেশনের ওভারব্রিজ থেকে রেললাইনে ফেলে দেয় অভিযুক্ত। ঘটনার তিন দিন পর হাসপাতালে মৃত্যু হয় আহত যুবকের। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, বিরাটি: ট্রেনের গেটে দাঁড়ানো নিয়ে বচসা থেকে যাত্রীকে মারধরের অভিযোগ। বিরাটি স্টেশনে মারধরে গুরুতর জখম বেসরকারি ব্যাঙ্ক কর্মীর মৃত্যু। অভিযোগ মারধর করে স্টেশনের ওভারব্রিজ থেকে রেললাইনে ফেলে দেয় অভিযুক্ত। ঘটনার তিন দিন পর হাসপাতালে মৃত্যু হয় আহত যুবকের। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। 

গত ৩১ মে ঘটনার সূত্রপাত। ট্রেনের গেটে দাঁড়ানো নিয়ে শুরু হয় বচসা। আর সেই বচসা থেকে এক যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। বিরাটি স্টেশনে ট্রেন থামতেই গোপাল দাস নামে ওই যুবককে বেধড়ক মারা হয়। অভিযোগ এরপর রেল ওভারব্রিজ থেকে তাঁকে রেললাইনে ফেলে দেয় অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গতকাল সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়েছে। বিরাটির বাসিন্দা ওই যুবকের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে একজনকে গ্রেফতার করেছে বারাসাত জিআরপি। স্টেশনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। নিহত যুবকের স্ত্রী বলেন, "নৃশংসভাবে ওঁকে মেরেছে। কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন হয়। আমার বয়স্ক বাবা মা। দেখার মতো আর কেউ নেই। ওঁ একাই ছিল। তাঁকে কেড়ে নিল। আমরা চাই অপরাধীর শাস্তি হোক। আমি ফাঁসি দাবি করছি।''

এদিকে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বকুলতলায় এক প্রতিবাদী যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২জনকে। মোক্তার নস্কর ও কুতুবুদ্দিন নস্কর কে গ্রেফতার করল বকুলতলা থানা।  যে ১৩ জনের বিরুদ্ধে FIR করা হয়েছিল, তাদের মধ্যে নাম রয়েছে এই দুজনেরও। ধৃতরা দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত বলে দাবি নিহতের পরিবারের সদস্যদের। এর আগেও একাধিকবার অভিযুক্তরা মত্ত অবস্থায় অশান্তি করেছে বলেও দাবি তাঁদের। স্থানীয়দের দাবি, রবিবার জয়নগরের বকুলতলার বুইচবাটি এলাকায় পাশের গ্রাম থেকে কয়েকজন মত্ত অবস্থায় এসে অশালীন আচরণ শুরু করে। স্থানীয়রা প্রতিবাদ করলে তুমুল বচসা থেকে হাতাহাতি বেধে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সকালে পাশের রূপনগর গ্রাম থেকে ফের বুইচবাটিতে আসে রবিবারের মত্ত দুষ্কৃতীরা। প্রতিবাদীদের উপর চড়াও হয়ে তাঁদের বেধড়ক মারধর করা বলে অভিযোগ। গুরুতর আহত হন সায়েম খান। কলকাতার হাসপাতালে নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়। প্রতিবাদীর মৃত্যুর পরে গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে জয়নগরের বকুলতলা। রাস্তায় দেহ রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসী। পরিস্থিতি সামাল দিতে এসে বিক্ষেভের মুখে পড়ে পুলিশ। ঝাঁটা, লাঠি নিয়ে পুলিশের দিকে তেড়ে যান মহিলারা। অবশেষে রাতে পুলিশের আশ্বাসে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। দেহ ময়নাতন্তের জন্য পাঠায় তদন্তকারীরা। থমথমে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget