এক্সপ্লোর

Birbhum : বীরভূমে প্রায় রোজই ক্ষোভের মুখে দিদির দূতেরা, অনুব্রত জেলে বলেই কি সাহস পাচ্ছেন জেলাবাসী ?

Didir Doot : পুলিশকে বোমা মারা কিংবা গাঁজা কেসে ফাঁসানোর হুমকিও এখন অতীত !

ভাস্কর মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ জেলা সভাপতি এখন জেলে। এই পরিস্থিতিতে, প্রায় রোজই দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে তাঁরই জেলায় মানুষের বিক্ষোভের মুখে পড়ছেন অনুব্রতর (Anubrata Mondal) সেনাপতিরা। প্রশ্ন উঠছে, অনুব্রত জেলে আছেন বলেই কি এখন মুখ খুলতে সাহস পাচ্ছেন বীরভূমের (Birbhum) মানুষ ?

ভক্তে দেখায় রক্তচক্ষু যারা,​​ তারা হবে লয় ! বলো,​​ এ পৃথিবী মানুষের,​​ ইহা কাহারও তখ্ত্ নয় ! লিখেছিলেন বহু যুগ আগে ! কিন্তু, বিদ্রোহী কবির এই লাইনগুলো কালজয়ী ! স্থাল-কাল-পাত্র বদলায়, কিন্তু সত্য়িটা বদলায় না ! দিন কারও এক যায় না। একটা সময় যে বীরভূমে অনুব্রত মণ্ডল
ও তাঁর সেনাপতিদের সামনে মুখ খোলা তো দূর, চোখে চোখ রেখে তাকানোও না কি দুঃসাহসিক কাজ ছিল বলে বিরোধীরা অভিযোগ করে, আজ সেই বীরভূমেই, অনুব্রতর সেনাপতিরা, যেখানেই দিদির দূত হিসাবে যাচ্ছেন, সেখানেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ছেন ! কারণ, অনুব্রত এখন জেলবন্দি !

পুলিশকে বোমা মারা কিংবা গাঁজা কেসে ফাঁসানোর হুমকিও এখন অতীত ! অনুব্রত-হীন বীরভূমে, ৪ জন নেতার উপরে দায়িত্ব দিয়েছে তৃণমূল। তাঁরা হলেন, সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুরের তৃণমূল বিধায়ক ও রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ এবং রামপুরহাটের তৃণমূল বিধায়ক ও বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার সিউড়িতে ফের গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়েন, স্থানীয় তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। 'দিদির দূত' কর্মসূচিতে, এর আগে ইলামবাজারেও বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। গত, সোমবার খয়রাশোলে বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এর আগে, মহম্মদবাজারে দিদির দূত কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়েন রামপুরহাটের তৃণমূল বিধায়ক ও বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। দিদির সুরক্ষাকবজ কর্মসূচিতে গ্রামবাসীর একাংশের ক্ষোভের মুখে পড়েন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ।
তৃণমূলের অন্দরে, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল বিধায়ক ও দাপুটে মন্ত্রী মলয় ঘটক। সেই মলয় ঘটককেও, দুবরাজপুরে পড়তে হয় গ্রামবাসীর ক্ষোভের মুখে। আর, শুক্রবার ফের দুবরাজপুরে দিদির দূত হয়ে গ্রামে এসে, দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়।

এপ্রসঙ্গে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র অবশ্য বলছেন, দিদির দূত বিজেপির ভূত হয়ে যাবে। ৯৮ শতাংশ আসনে তৃণমূল জিতবে। টাইটেল হবে শান্তির নির্বাচন। শান্তি হলেই মানুষ ভোট দেবে।

এদিকে ১২ জানুয়ারি, নদিয়ার চাকদার ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের সহিষপুর গ্রামে "দিদির দূত" কর্মসূচিতে গিয়ে গ্রামের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। কার্যত হাতজোড় করে পরিস্থিতি সামাল দিতে হয়েই তাঁকে। সেই ঘটনার পর শুক্রবার ফের ক্ষোভের মুখে পড়েন তিনি।

আরও পড়ুন ; নিয়োগ দুর্নীতির টাকা শেষমেশ পৌঁছেছিল কার কাছে ? বিশেষ কাউকে আড়ালের চেষ্টা কুন্তলের ?

সেরা শিরোনাম

Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget