এক্সপ্লোর

Koustav Bagchi: 'অপেক্ষা করুন, মুখ্যমন্ত্রীর রাতের ঘুম কাড়ার আরেকটা ওষুধ আসছে', হুঙ্কার কৌস্তভের

'মুখ্যমন্ত্রী অধীর চৌধুরীর কাছে দুঃখপ্রকাশ করলে, পা ধরে ক্ষমা চাইব', মন্তব্য কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর

কলকাতা: মাঝরাতে বাড়িতে পুলিশ, গ্রেফতারি এবং তারপর জামিন। শনিবার দিনভর শিরোনামে থাকলেন একজনই, কৌস্তভ বাগচী। জামিন মেলার পরও, মাথা ন্য়াড়া করে, কার্যত ট্য়ুইস্ট দিলেন তিনি। তবে জামিন পেয়ে পরের দিন ফের হুঙ্কার দিলেন কংগ্রেস নেতা। 

'থেমে থাকার প্রশ্ন নেই, আন্দোলন আরও তীব্রতর হবে', জামিন পাওয়ার পরদিন সকালে ফের হুঙ্কার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর। 'মুখ্যমন্ত্রী অধীর চৌধুরীর কাছে দুঃখপ্রকাশ করলে, পা ধরে ক্ষমা চাইব', মন্তব্য কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর। 

এদিন সকালে কৌস্তভ বলেন, 'আজকে ডিএ-এর মঞ্চে যাব। যারা নায্য দাবী দিয়ে আন্দোলন করছে সেই প্রতিবাদকারীদের পাশে থাকব। ওঁরা বলেছিল এর আগে যাওয়ার জন্য। তাই যাব। এছাড়াও দলের আভ্যন্তরীণ মিটিংও রয়েছে। কিছু পরিকল্পনা রয়েছে আগামী দিনের জন্য। আর যে বই নিয়ে এত গাত্রদাহ, সেটি কীভাবে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, যাতে তা মুখস্থ হয়। সেটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে। মাতৃসম মুখ্যমন্ত্রীর পুত্রসম কৌস্তভের কোনও অসুবিধা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে ক্ষমা চাইতে। তবে তাঁর আগে অধীর চৌধুরীর কাছে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চেয়ে বলতে হবে, উনি যা বলেছেন ভুল বলেছেন, অন্যায় বলেছেন। যে মন্তব্য করেছেন তা ব্যথিত এবং মর্মাহত। এই ধরনের মন্তব্য করব না।

এদিন কংগ্রেস নেতা তথা আইনজীবী এও বলেন,  'অপেক্ষা করুন, মুখ্যমন্ত্রীর রাতের ঘুম কাড়ার আরেকটা ওষুধ আসছে। এক-দু'দিনের মধ্যেই সেই ওষুধ আসছে। দেখতে পারবেন। বেশিদিন অপেক্ষা করতে হবে না। মিডিয়ার মাধ্যমে মানুষ সব দেখেছে। মানুষই উৎখাত করবে সরকারকে। রাজ্যের সরকারের এসব কাজের বিরোধিতায় আগেও ছিলাম, এখনও থাকব। '     

আরও পড়ুন, 'অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমার ছেলে, ক'জন পারে', কৌস্তভের গ্রেফতারিতে গর্বিত মা-বাবা

একসময় বিধানসভায় ধস্তাধস্তির পর জয়ললিতা প্রতিজ্ঞা করেছিলেন, মুখ্য়মন্ত্রী না হয়ে আর বিধানসভায় ঢুকবেন না! শেষ অবধি তাই হয়েছিল। আর শনিবার বঙ্গ রাজনীতিতে এক অভিনব ঘটনা ঘটল। জামিন পেয়ে বেরোতেই মাথা ন্য়াড়া করে কৌস্তভ বাগচী প্রতিজ্ঞা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না সরাতে পারছি, আমার মাথার চুল আমি ততদিন গজাব না।

শনিবার কৌস্তভের গ্রেফতারি ঘিরে শুক্রবার রাজ্য় রাজনীতি যতটা তোলপাড় হল, ততটাই উথালপাথালের সাক্ষী থাকল ব্য়াঙ্কশাল কোর্ট। এই কংগ্রেস নেতার হয়ে সওয়াল করলেন সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্য। আইনজীবী কৌস্তভের গ্রেফতারিতে বেনজিরভাবে একজোট হল আইনজীবী শিবির। কোর্টে তাঁর হয়ে দাঁড়ালেন প্রায় একশোজন আইনজীবী। কৌস্তভ বাগচীর জামিন মঞ্জুর করেন বিচারক। এরপর চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জে রাজ্য রাজনীতি এখন সরগরম!

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget