এক্সপ্লোর

Bogtui Case: বগটুইকাণ্ডের একবছর পূর্তি, তৃণমূল বিধায়ককে দেখেই দরজায় খিল, স্বজনহারার বাড়ি থেকে ফিরতে হল আশিসকে

Birbhum News: বগটুই হত্যাকাণ্ডের একবছর পূর্তিতে তৃণমূল-বিজেপি সংঘাত চলছে।

বীরভূম: বগটুই হত্যাকাণ্ডের একবছর পূর্তি। মামলার সমাধান হয়নি আজও (Bogtui Case)। তবে তা নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। কার্যতই সম্মুখ সমরে তৃণমূল এবং বিজেপি। আর সেই আবহেই বগটুইয়ে স্বজনহারা বানিরুল শেখের বাড়িতে ঢুকতে বাধা পেলেন তৃণমূল নেতৃত্ব (Ashish Banerjee)। তাঁদের মুখের উপর দরজা বন্ধ করে দিলেন স্বজনহারা পরিবারের সদস্যরা। ফলে ফিরতে হলে তৃণমূল বিধায়ককেও (Birbhum News)। 

বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বানিরুলের বাড়িতে পৌঁছন

বগটুই হত্যাকাণ্ডের একবছর পূর্তিতে তৃণমূল-বিজেপি সংঘাত চলছে। শহিদ বেদী গড়া নিয়ে টানাপোড়েন চলছে দুই পক্ষের মধ্যে। সেই আবহেই মঙ্গলবার স্থানীয় তৃণমূল মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বানিরুলের বাড়িতে পৌঁছন। ছিলেন জেলা তৃণমূলের আরও অনেক নেতাই। কিন্তু সেখানে তাঁদের মুখের উপর কার্যত দরজা বন্ধ করে দেওয়া হয়।

স্বজনহারা ওই পরিবারের সদস্যরা জানান, আশিসকে ঢুকতে দেওয়া হবে না কোনও ভাবেই। আশিস ঢুকবেন না প্রতিশ্রুতি দিলে তবেই ঢুকতে দেওয়া হবে। সেই নিয়ে প্রায় ১০ মিনিট কথা বিনিময় চলে। তার পর দরজা খুললে, মন্ত্রী চন্দ্রনাথ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী বাড়িতে ঢোকেন। বানিরুলের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন: Mamata Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ, ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওড়িশা যাওয়ার পথে ঘোষণা

তবে মন্ত্রী এবং অন্যরা ঢুকলেও আর বানিরুলের বাড়িতে ঢোকেননি আশিস। পরে শহিদ বেদীতে মাল্যদান করেন তিনি। বানিরুলের ক্ষোভ নিয়ে প্রশ্ন করলে বলেন, "মানুষের মধ্যে ক্ষোভ থাকতেই পারে। সিবিআই তদন্ত চলছিল। তাই গ্রামে আসতে চাইনি। তাতে তদন্ত বিঘ্নিত হতে পারে।"

তবে বগটুইকাণ্ডের একবছর পূর্তি নিয়ে তরজা চরমে উঠেছে। আজ বিরোধী দলেতা শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছন। তাঁর সভায় বক্তৃতা করতে শোনা যায় স্বজনহারা মিহিলাল শেখকে। বিকেল ৪টে নাগাদ মহম্মদ সেলিমের নেতৃত্বে আবার মিছিলও বেরোয় বগটুই মোড় থেকে। আবার একই দিনে বগটুইয়ে কর্মসূচি ছিল তৃণমূলের। এদিন পথসভাও করে তারা।

গত বছরের ২১ মার্চ প্রথমে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়। তার পরই বগটুইয়ে আগুন লাগানো হয় একের পর এক বাড়িতে। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্য়ু হয় মহিলা ও শিশু-সহ ১০ জনের। সেই ঘটনা নিয়ে কম টানাপোড়েন দেখেননি রাজ্যবাসী। সেই আবহেই শহিদ বেদী তৈরি নিয়েও টানাপোড়েন শুরু হয়েছে। 

শহিদ বেদী তৈরি নিয়েও টানাপোড়েন বগটুইয়ে

এ দিন সকাল ১১টা নাগাদ তৃণমূল জেলা নেতৃত্ব আশিষ বন্দ্যোপাধ্যায়,  চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরী সহ অনান্যরা বগটুই গ্রামে পৌঁছন। সেখানে এক স্বজনহারার বাড়ির পাশে শহিদ বেদী তৈরি করেছে বিজেপি। উল্টো দিকেই আবার আর একটি শহিদ বেদী বানিয়েছে তৃণমূল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget