এক্সপ্লোর

Birbhum দিদির দূত কর্মসৃচিতে গিয়ে বিক্ষোভের মুখে শতাব্দী রায়

এবার রামপুরহাটে মেলেরডাঙা গ্রামে তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মেলেরডাঙা থেকে রামপুরহাটে রাস্তা বেহাল।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ফের দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা। এবার রামপুরহাটে মেলেরডাঙা গ্রামে তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভের জেরে মেলেরডাঙা থেকে রামপুরহাটে রাস্তা বেহাল। প্রতিশ্রুতি দিলেও রাস্তা মেরামত হয়নি বলে অভিযোগ। এরপর বিষ্ণুপুরে গিয়েও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন সাংসদ। আবাস তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। 

শুরু নতুন কর্মসূচি: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নতুন কর্মসূচি 'দিদির সুরক্ষাকবচ' ও 'দিদির দূত' নিয়ে প্রচারে নেমে পড়েছে শাসকদল। উদ্দেশ্য, ভোটের রাজনীতি না করে মানুষের পাশে থাকবে দল, বার্তা তৃণমূলের। যদিও শাসকদলের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ও বামেরা। 

দফায় দফায় উত্তেজনা: তবে এই কর্মসূচি ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। পর পর দু'দিন, পূর্ব মেদিনীপুরে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে দলেরই নেতার ক্ষোভের মুখে পড়েন কুণাল ঘোষ। রাস্তাঘাট-সহ এলাকার উন্নয়ন না হওয়ার বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কাছে নালিশ জানান তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। যদিও ঘটনায় দলেরই কটাক্ষের মুখে পড়েন বিক্ষুব্ধ তৃণমূল নেতা। কাজ না করায় ঘাড়ধাক্কা খাচ্ছেন দিদির দূতরা, ঘটনায় একযোগে কটাক্ষ করেছে বিজেপি ও সিপিএম। 

বিক্ষোভের মুখে কুণাল: দিদির দূত কর্মসূচিতে গিয়ে প্রথম দিনেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের ক্ষোভের মুখে পড়েছিলেন কুণাল ঘোষ। এদিন পশ্চিম পাঁশকুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রয়াত ওমর আলির বাড়িতে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুণালের সামনেই দলের গোষ্ঠীকোন্দল নিয়ে ক্ষোভ উগরে দেন প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে শেখ মুসলেম আলি। কোন্দল না মেটালে দলকে ক্ষতির মুখে পড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে দলের পুরনো কর্মীরা এখন ব্রাত্য বলে দাবি করেন প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে। এই ঘটনায় স্পষ্টতই অস্বস্তিতে তৃণমূল। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কুণাল ঘোষ। 

মুর্শিদাবাদে ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ: গত ১১ জানুারি জনসংযোগে গিয়ে ক্ষোভের মুখে পড়েন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান। সরকারি প্রকল্পের সুবিধা মিলছে না বলে অভিযোগ জানিয়ে তাঁর সামনে ক্ষোভ উগরে দেয় একটি পরিবার। এনিয়ে সুর চড়িয়েছে বিরোধীরাও। আর তৃণমূল সাংসদের বক্তব্য়, সকলে যাতে প্রকল্পের সুবিধা পায়, তা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে।

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget