এক্সপ্লোর

Birbhum News: হাতেগোনা গাছ, তাতেই নাকি খরচ ২ লক্ষ?

Birbhum Update: হাতেই গুনে নেওয়া যাবে কটা গাছ রয়েছে। কিন্তু সেই গাছ লাগাতেই নাকি সরকারি তহবিল থেকে খরচ হয়ে গিয়েছে লাখ দুয়েক টাকা।

আবির ইসলাম, বীরভূম: ইতিউতি কয়েকটা গাছ ছড়িয়ে রয়েছে। হাতেই গুনে নেওয়া যাবে কটা গাছ রয়েছে। কিন্তু সেই গাছ লাগাতেই নাকি সরকারি তহবিল থেকে খরচ হয়ে গিয়েছে লাখ দুয়েক টাকা। যে টাকায় গাছ লাগানো হয়েছে, তা এসেছে কেন্দ্রীয় প্রকল্প থেকে। এর ফলে অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিকে, পঞ্চায়েত সচিবের দাবি, বিডিও অফিস থেকে ঠিকমতো গাছ আসেনি। অভিযোগ অস্বীকার করে পাল্টা পঞ্চায়েতের ঘাড়ে দায় ঠেলেছেন বিডিও।

গোটা জমিতে ঘাস আর আগাছা ছড়িয়ে রয়েছে। সেখানেই মেরেকেটে রয়েছে হাতেগোনা কয়েকটি গাছ। কিন্তু তাতেই নাকি খসে গিয়েছে মোট ২ লক্ষ ২২ হাজার টাকা। সেটা আবার ফলকে লেখাও রয়েছে। এমনই ঘটনা, বোলপুর-শ্রীনিকেতন ব্লকের সিয়ান মুলুক গ্রাম পঞ্চায়েতের ডিহিপাড়ায়। বর্তমানে ভেঙে পড়া সরকারি বোর্ডের হিসেবে দেখা যাচ্ছে, সরকারি জমিতে গাছ লাগাতে একশো দিনের প্রকল্পে ২০২১-২২ অর্থবর্ষে ২ লক্ষ ২২ হাজার ২৩৩ টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু, এখন মাথা তুলে দাঁড়িয়ে আছে গুটিকয়েক গাছ। বোলপুর-শ্রীনিকেতন ব্লকের ডিহিপাড়ার বাসিন্দা ভগীরথ দাস বলেন, 'গাছ লাগানো হয়েছিল। তবে একটাও নেই, দেখাশুনোর অভাবে ছাগল-গরুতে খেয়ে নিয়েছে।'

কত টাকার গাছ:
বিতর্কের মুখে, পঞ্চায়েত সচিব দাবি করেছেন, বিডিওর দফতর থেকে ঠিকমতো গাছের সরবরাহ করা হয়নি। পাল্টা সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন বোলপুর-শ্রীনিকেতনের বিডিও। সিয়ান মুলুক গ্রাম পঞ্চায়েতের সচিব প্রশান্ত বন্দ্যোপাধ্যায় বলেন,  '৪৮ হাজার টাকার গাছ লাগানো হয়েছিল। সংখ্যাটা সরকারি বোর্ডে লেখা উচিত ছিল আমাদের ভুল। ঠিকঠাক গাছের সাপ্লাই দেয়নি বিডিও অফিস। গাছ ছাগল, গরুতে খেয়েছে। দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন।'
বোলপুর-শ্রীনিকেতনের বিডিও শেখর সাঁই বলেন, 'পঞ্চায়েত সচিবের দাবি ভুল। ঠিকঠাক সাপ্লাই দেওয়া হয়েছিল। পঞ্চায়েত গাছের দেখাশুনো করেনি। দোষ তাঁদেরই। যতটাকাই ব্যয় হোক সেটা উল্লেখ করা উচিত ছিল।'

প্রশ্ন একাধিক:
গাছ লাগাতে বরাদ্দ ২ লক্ষ ২২ হাজার ২৩৩ টাকা। কিন্তু অত গাছ গেল কোথায়? এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বোলপুর শহর বিজেপির সহ সভাপতি কাঞ্চন ঘোষ বলেন, 'ছাগলে খায়নি। এগুলো তৃণমূলের বড় বড় রামছাগলে খেয়েছে। তাঁদের পকেটে গেছে। এরা দুর্নীতি করে। কেন্দ্রের কাছে প্রকল্প নিয়ে দুর্নীতি করে। আমরা প্রতিবাদ করব।' বোলপুর-শ্রীনিকেতন ব্লকের তৃণমূলের সভাপতি মিহির রায় বলেন, 'ভিত্তিহীন অভিযোগ। ওরা সবেতেই দুর্নীতি দেখে। বিষয়টা সত্যি না মিথ্যে তদন্ত করে দেখব।'

আরও পড়ুন: পরপর দুর্ঘটনাতেও ফেরেনি হুঁশ, বৈদ্যুতিক বাতিস্তম্ভে ওত পেতে বিপদ

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget