এক্সপ্লোর

Birbhum: বীরভূমে হাতির তাণ্ডব, শিলিগুড়ির চা বাগানে চিতাবাঘ, বাগে আনতে নাকানিচোবানি বনদফতরের কর্মীদের

একদিকে বীরভূমের পাড়ুইয়ে হাতির তাণ্ডব। অন্যদিকে দার্জিলিংয়ের নকশালবাড়িতে চা বাগানে চিতাবাঘের উৎপাত। বাগে আনতে রীতিমতো নাকানিচোবানি খেতে হল বনদফতরের কর্মীদের।

আবীর ইসলাম ও বাচ্চু দাস, বীরভূম, শিলিগুড়ি : বীরভূমের পাড়ুইয়ে ফের হাতির তাণ্ডব। শেষপর্যন্ত ঘুম পাড়ানি গুলিতে দলছুট দুই হাতিকে কাবু করেন বন দফতরের কর্মীরা। অন্যদিকে শিলিগুড়ির নকশালবাড়ি এলাকার চা বাগানে ধরা পড়ল চিতাবাঘ। বন দফতর সূত্রে খবর, প্রাথমিক চিকিত্‍সার পর হাতি ও চিতাবাঘকে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।

একদিকে বীরভূমের পাড়ুইয়ে হাতির তাণ্ডব। অন্যদিকে দার্জিলিংয়ের নকশালবাড়িতে চা বাগানে চিতাবাঘের উৎপাত। বাগে আনতে রীতিমতো নাকানিচোবানি খেতে হল বনদফতরের কর্মীদের। রবিবারের পর ফের সোমবার। ২টি দলছুট দাঁতালের তাণ্ডবে হুলুস্থূল পড়ে যায় বীরভূমের পাড়ুইয়ে। হুলা পার্টির শোরগোল। 

স্থানীয়দের চিৎকার। কোনওকিছুকে পাত্তা না দিয়ে লোকালয় থেকে চাষের জমি দাপিয়ে বেড়ালো দুই দামাল। হাতির তাণ্ডবে প্রচুর ফসল নষ্ট হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

বীরভূম পাড়ুই-এর বাসিন্দা সুকান্ত ঘোষের কথায়, গতকাল একটা হাতি এসেছিল, আজ আবার দুটো হাতি এল। আতঙ্কে রয়েছি। চাষের জমির ক্ষতি হয়েছে।

বনদফতর সূত্রে খবর, পূর্ব বর্ধমান থেকে অজয় পেরিয়ে সোমবার সকালে বীরভূমের পাড়ুইয়ে ঢুকে পড়ে দুটি দলছুট হাতি। শেষপর্যন্ত ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় তাদের। বীরভূমের ডিএফও দেবাশিস প্রধানের কথায়, দুটো হাতি বর্ধমান হয়ে অজয় পেরিয়ে পাড়ুইয়ে ঢোকে। পরে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়। 

অন্যদিকে, দার্জিলিংয়ের নকশালবাড়ি এলাকায় বন দফতরের খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন ধরে ওই এলাকায় চা বাগানে মাঝেমধ্যেই দেখা যাচ্ছিল চিতাবাঘটিকে। শুক্রবার সেটির হামলায় জখম হন চা বাগানের এক শ্রমিকও। 

দার্জিলিং নকশালবাড়ির বাসিন্দা গোবিন্দ বর্মনের কথায়, ৭-৮ দিন ধরে চা বাগানে চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছিল। শুক্রবার এক চা শ্রমিককে আহত করে। রবিবার রাতে চা বাগান এলাকায় ফাঁদ পাতে বন দফতর। ভোররাতে খাঁচাবন্দি হয় চিতাবাঘ।

দার্জিলিং নিহারকাটা চা বাগানের ম্যানেজার পল্লব মাহাতোর কথায়, বনকর্মীদের খবর দেওয়া হলে খাঁচা পাতেন। আজ ভোররাতে ধরা পড়েছে। বন দফতর সূত্রে খবর, প্রাথমিক চিকিত্‍সার পর চিতাবাঘটিকে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA Sumit Roy: টাকার বিনিময়ে ৯০ জনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, অভিষেকের PA-র নামে ফের প্রতারণার অভিযোগ
টাকার বিনিময়ে ৯০ জনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, অভিষেকের PA-র নামে ফের প্রতারণার অভিযোগ
West Bengal News Live Updates: কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? আজ ফের ২ পক্ষকে ডাক কমিশনের
কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? আজ ফের ২ পক্ষকে ডাক কমিশনের
Modi on Annapurna Yojana:
"আজ বাংলার দেড় কোটি মা-বোনের কাছে পৌঁছবে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তি", জন্মদিনে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
Food Safety: গোলপার্কে মিষ্টির দোকান গাঙ্গুরাম সুইটস্-এ হানা তদন্তকারীদের, নিমকির সিল করা প্যাকেটে মিলল পাখির পালক
Food Safety: গোলপার্কে মিষ্টির দোকান গাঙ্গুরাম সুইটস্-এ হানা তদন্তকারীদের, নিমকির সিল করা প্যাকেটে মিলল পাখির পালক

ভিডিও

Ritabrata Banerjee:
RN Ravi | বদলি-বিল প্রত্যাহারের দাবিতে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি অধ্যাপক সংগঠনের
PM Modi Birthday:
Amit Shah:
PM Modi Birthday Celebration: ৭৬-এ পা প্রধানমন্ত্রীর, Siliguri-তে মোদির জন্মদিন পালনে কচিকাঁচারা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget