এক্সপ্লোর

Birbhum: শান্তিনিকেতনে হচ্ছে পৌষ মেলা! আয়োজনে কারা জানেন?

Poush Mela: পৌষে শান্তিনিকেতনের পৌষমেলা দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ। তাই আসরে নেমেছে জেলা প্রশাসন


ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: এবার পৌষ মেলার (Poush Mela) আয়োজন করা হবে না। সম্প্রতি এমনটাই জানিয়ে দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট। পৌষে শান্তিনিকেতনের (Shantiniketan) পৌষমেলা দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ। সেটা এবারও না হওয়ায় মন খারাপের আবহ তৈরি হয়েছিল। এবার আসরে নামল বীরভূমের (birbhum) জেলা প্রশাসনের। প্রথমে বিশ্বভারতীর কাছে পূর্বপল্লীর মাঠ চাওয়া হবে। না দিলে বোলপুরের ডাকবাংলো মাঠে হবে বিকল্প পৌষ মেলা, এমনটাই জানিয়েছে জেলা প্রশাসন। 

শুক্রবার বোলপুর মহকুমা শাসকের অফিসের কনফারেন্স হলে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে বিশ্বভারতীর কাছে পূর্বপল্লীর মাঠ চাওয়া হবে মেলা করার জন্য। না দিলে বোলপুরের ডাকবাংলো মাঠে হবে বিকল্প পৌষ মেলা। প্রসঙ্গত, গত দু-বছর এই মাঠেই বিকল্প পৌষ মেলার আয়োজন করে আসছে জেলা প্রশাসন।  

বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল সময় কম থাকার জন্য তারা এবার পৌষ মেলা করবে না। এর পরেই বিশ্বভারতীতে বিক্ষোভ দেখায় বাংলা সংস্কৃতি মঞ্চ, বোলপুর ব্যবসায়ী সঙ্ঘ এবং কবিগুরু হস্তশিল্প মার্কেটের ব্যবসায়ীরা। এমনকি গেটের তালা ভেঙে তারা বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিসের সামনে চলে আসে। দীর্ঘক্ষণ এই বিক্ষোভ চলে। কিন্তু বিশ্বভারতী তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে না বলে  জানিয়ে দেয়। এর পরেই জেলা প্রশাসনের পক্ষ থেকে বোলপুরে বৈঠক ডাকা হয়। সেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ একাধিক বিধায়ক,  বোলপুর পুরসভা, একাধিক সরকারি দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এবছর শান্তিনিকেতনে (Santiniketan) পৌষ মেলা (Poush Mela) হচ্ছে না বলে জানিয়ে দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati) এবং শান্তিনিকেতন ট্রাস্ট (Santiniketan Trust)। প্রায় ৩ঘন্টা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলা না হওয়ার কারণ হিসাবে পাঁচটি বিষয় তুলে ধরা হয়েছিল। বলা হয়েছিল তার মধ্যে অন্যতম, মেলা আয়োজন করতে যে সময় লাগে, তা নেই। অনলাইনে স্টল বুকিং করার জন্য IIT খড়গপুরের সাহায্য চাওয়া হয়েছিল। তার কোনও উত্তর পাওয়া যায়নি বলে জানানো হয়েছিল। তাছাড়া, গ্রিন ট্রাইবুনালের তরফেও মেলা নিয়ে কোনও নির্দেশ আসেনি বলে অভিযোগ। এই প্রেক্ষাপটে, শান্তিনিকেতন ট্রাস্ট জানিয়ে দিয়েছিল ছোট মেলা করা আর্থিকভাবে লাভজনক নয়। কম সময় থাকার জন্য ইলেকট্রিক, পানীয় জল, নিরাপত্তা-সহ বিভিন্ন আয়োজন করা বিশ্বভারতী কতৃপক্ষের পক্ষে করা সম্ভব নয়, তারপরেই বলা হয় মেলা করা হবে না।

আরও পড়ুন: হাতে টানলেই উঠে আসছে পিচ! কাজ বন্ধ করে বিক্ষোভ বাসিন্দাদের

সেরা শিরোনাম

TMC News : 'এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না' বিজেপি যাওয়ার জল্পনা ওড়ালেন তৃণমূল নেতা
'এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না' বিজেপি যাওয়ার জল্পনা ওড়ালেন তৃণমূল নেতা
West Bengal News Live: রেজিনগরে জয় শাখারভ সরকারের, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয়ী বিজেপির হাসিরানি রথ, জানালেন শুভেন্দু
রেজিনগরে জয় শাখারভ সরকারের, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয়ী বিজেপির হাসিরানি রথ, জানালেন শুভেন্দু
Suvendu Adhikari: বিকাশরঞ্জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট থেকে ‘হিন্দুত্ববাদী’ শব্দটি সরাতে বললেন
বিকাশরঞ্জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট থেকে ‘হিন্দুত্ববাদী’ শব্দটি সরাতে বললেন
Suri Sand Case: বালিঘাটের কর্মী থেকে বিপুল সম্পত্তির মালিক! সিউড়ির দম্পতির বাড়িতে তল্লাশি, নজরে প্রাক্তন ডেপুটি DLRO
বালিঘাটের কর্মী থেকে বিপুল সম্পত্তির মালিক! সিউড়ির দম্পতির বাড়িতে তল্লাশি, নজরে প্রাক্তন ডেপুটি DLRO

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget