এক্সপ্লোর

Bankura: হাতে টানলেই উঠে আসছে পিচ! কাজ বন্ধ করে বিক্ষোভ বাসিন্দাদের

Bad Road Quality:আড়াই কিলোমিটার রাস্তায় দশা নিয়ে তীব্র ক্ষোভ বাসিন্দাদের

তুহিন অধিকারী, বাঁকুড়া: রাস্তা তৈরির কাজ এখনও শেষ হয়নি। একদিক থেকে কাজ যেমন এগোচ্ছে, তেমনই অন্যদিকে নতুন তৈরি হওয়া রাস্তার পিচ উঠে যাচ্ছে। এই পরিস্থিতি রাস্তার কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি কার হচ্ছে রাস্তা। বাসিন্দারা প্রশ্ন তুলেছেন পথশ্রী প্রকল্পের (Pathasree Project) অধীনে নির্মিত রাস্তার কাজের মান নিয়ে। ঘটনাস্থল বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া গ্রাম।

বাঁকুড়ার বিষ্ণুপুর (Bishnupur Block) ব্লকের বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তালতলা বাজার থেকে বেলশুলিয়া জলের ট্যাঙ্ক পর্যন্ত রাস্তা নিয়ে সরব হয়েছেন এলাকার মানুষজন। এই রাস্তার দৈর্ঘ্য ২.৫ কিলোমিটার মতোন। এই রাস্তা নির্মাণ হচ্ছে বাঁকুড়া জেলা পরিষদের পথশ্রী প্রকল্পের অধীনে। কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই রাস্তা উদ্বোধন করেছিলেন। রাস্তা নির্মাণের সময়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ তোলা হয়েছিল আগেই। স্থানীয় বাসিন্দারা নির্মাণের মানের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছিলেন। প্রশাসনের তরফে ওই ঠিকাদার সংস্থাকে সতর্ক করা হয়েছিল যাতে রাস্তার কাজের (Bad Road Condition) গুণগতমান ঠিক থাকে। সেই মতোই কাজ করতে বলাও হয়েছিল। এখন রাস্তা তৈরি প্রায় শেষের মুখে। কিন্তু এখনও গুণগতমান নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নতুন রাস্তার গুণগত মান এতটাই খারাপ যে রাস্তায় পিচের অংশ উঠে যাচ্ছে হাত দিয়ে টানলেই। গাড়ি চললে গাড়ির চাকাতে উঠে আসছে পিচের অংশ। নতুন রাস্তার এমন হাল হলে তা কতদিন টিকবে তা নিয়ে প্রবল ক্ষোভ জানিয়েছেন বাসিন্দারা। বাসিন্দাদের একাংশের অভিযোগ, সরকার কোটি কোটি টাকা খরচ করলেও একশ্রেণির ঠিকাদার তা ক্রমাগত লুঠ করে চলেছেন। সেদিকে প্রশাসন সতর্ক দৃষ্টি দিচ্ছে না বলে তাঁদের অভিযোগ। এই দুর্নীতিতে (Corruption) প্রশাসন ও তৃণমূলের যোগ রয়েছে বলেও দাবি করেছেন বিক্ষুব্ধ গ্রামের মানুষ। শুক্রবার সকাল থেকে গ্রামের এই রাস্তার কাজ বন্ধ করে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তুলেছেন ঠিকাদার সংস্থা ও দুর্নীতির সাথে যুক্তদের শাস্তির দাবি তুলেছেন এলাকার মানুষজন। পাশাপাশি প্রশাসনের নজরদারি অভাবে এমন ঘটনা ঘটছে বলেও অভিযোগ তুলেছেন বিক্ষুব্ধ মানুষজন।      

আরও পড়ুন: 'ভোটে হারাতে না পেরে সংসদ থেকে খারিজ', মহুয়ার পাশে দাঁড়িয়ে তোপ মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget