এক্সপ্লোর

Shantiniketan Basanta Utsav: দোলে সাধারণের জন্য বন্ধ শান্তিনিকেতনের দরজা, কবে হবে বসন্ত উৎসব?

Birbhum News: দোলের দিন অর্থাৎ ১৪ মার্চ, বসন্ত উৎসব পালন করা হবে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: এবারও বসন্ত উৎসবে শান্তিনিকেতনের দরজা বন্ধ থাকবে সাধারণের জন্য। দোলের দিন অর্থাৎ ১৪ মার্চ, বসন্ত উৎসব পালন করা হবে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে। পরিবর্তে আগামী ১১ মার্চ অর্থাৎ দোলের তিন দিন আগে, গৌর প্রাঙ্গণে হবে বসন্ত উৎসব। শুক্রবার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

দোলের দিন তিনেক আগেই রঙিন হবে কবিগুরুর শান্তিনিকেতন। আগের বছরের মতো এবারও, দোলের দিন অর্থাৎ ১৪ মার্চ, বসন্ত উৎসব পালন করা হবে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে। পরিবর্তে আগামী ১১ মার্চ অর্থাৎ দোলের তিন দিন আগে, গৌর প্রাঙ্গণে হবে বসন্ত উৎসব।bসেই উৎসবে, বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা ছাড়া বহিরাগতদের প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা। শুক্রবার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সোরেন সহ অন্যান্য অধ্যক্ষ, আধিকারিক ও কর্মীরা। মূলত, এক দিনে লক্ষ লক্ষ মানুষের সমাগমের হাত থেকে হেরিটেজ প্রাঙ্গণকে বাঁচাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, "আপনারা এটাকে পৌষ মেলার সঙ্গে গুলিয়ে ফেলবেন না। পৌষ মেলা অন্তত ৩দিন হয়। এবার ৬দিন হয়েছে। তাতে ১০ লক্ষ লোক আসলেও, তাতে ৬ দিন ধরে ছড়িয়ে থাকে। কিন্তু, বসন্ত উৎসবে কয়েক ঘণ্টার অনুষ্ঠানে ৫-৬ লক্ষ মানুষ হয়। এটা পৃথিবীর কোনও বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্ভব?''                                              

২০১৯ সালে শেষবার, বড় আকারে বসন্ত উৎসব হয়েছিল বিশ্বভারতীতে। তারপর থেকে ২০২০ ও ২১ সালে করোনা ও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কারণে বারেবারে বন্ধ থেকেছে বসন্ত উৎসব। বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য থাকাকালীন, সেখানে বসন্ত উৎসবের পরিবর্তে ছোট করে বসন্ত বন্দনার আয়োজন করা হয়। কিন্তু সেখানে, ছিল বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা। তা নিয়ে গভীর অসন্তোষ দেখা যায় আশ্রমিক তথা পর্যটকদের মধ্যে। ২০২৩ সালে সুন্দরবন, দার্জিলিংয়ে টয় ট্রেনের পাশাপাশি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় জায়গা পায় রবি ঠাকুরের শান্তিনিকেতন। কিন্তু, এবারও সেখানে বসন্ত উৎসব থেকে বঞ্চিত থাকতে হচ্ছে পর্যটকদের।

আরও পড়ুন: Sukanta Majumdar: 'তৃণমূল যদি ঢিল মারে, পাটকেল মারার ব্যবস্থা করুন' ! শান্তিপুরে গিয়ে হুঙ্কার সুকান্তর

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget