এক্সপ্লোর

Durga Puja 2023: পায়ে শিকল বেঁধে, ঝাঁটা দেখিয়ে বিসর্জন হত পাহাড়েশ্বর শ্মশানকালির, তারপর...

কথিত আছে মায়ের পায়ে শিকল ও দড়ি বেঁধে ঝাঁটা দেখিয়ে, গালি-গালাজ করে মন্দির থেকে মা কে বের করা হত।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: একাদশীর দিন প্রথা মেনে শতাব্দী প্রাচীন শ্মশানকালীর বিসর্জন হল দুবরাজপুরে (Dubrajpur)। দশমী নয়, দুবরাজপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ডে পাহাড়েশ্বর শ্মশানকালীর বিসর্জন হয় একাদশীর দিন। 

বছরের পর বছর ধরে তন্ত্রমতে আজও শ্মশানকালীর মূর্তির পুজো হয় সেখানে। কথিত আছে, আগে দুর্গাপুজোর (Durga Puja) পর দেবীমূর্তির পায়ে শিকল ও দড়ি বেঁধে ঝাঁটা দেখিয়ে, গালিগালাজ করে মন্দির থেকে মা-কে বের করা হত। যদিও সময়ের সঙ্গে বদলেছে প্রথা। তবে এখনও রীতি মেনে একাদশীর দিন মূর্তির পায়ে শিকল ও দড়ি বেঁধে বেদি থেকে নামানো হয়। পরম্পরা অনুযায়ী দুবরাজপুর শ্মশান কালীর বিসর্জনের দায়িত্ব থাকে দাসপাড়ার মানুষজনের ওপর।

দুর্গা পুজোর শেষে শ্মশানকালীর বিসর্জনের পর ওই কাঠামোতেই ফের তৈরি হয় মায়ের মূর্তি। শ্মশান কালী মায়ের মূর্তি গড়া এবং পুজোর সব দায়িত্বই পালন করেন স্থানীয় এক বৈষ্ণব পরিবার। এই পরিবারেরই এক সদস্য কামাখ্যা থেকে প্রথম মূর্তিটি নিয়ে আসেন। তার পর থেকে বংশপরম্পরায় তাঁরাই পুজোর দায়িত্বে রয়েছেন। শুরুতে মূর্তির আকার ছোট থাকলেও, স্বপ্নাদেশ পেয়ে পরে তা বড় করা হয়।                                 

কালীপুজোর দিন ফের সমারহে পূজিতা হন পাহাড়েশ্বর শ্মশানকালী। পাশাপাশি নিত্য পুজোও হয় এই মন্দিরে। শ্মশান কালীর বিসর্জন দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ। শুধু দুবরাজপুর নয়, আশেপাশে অঞ্চলের মানুষের ঢল নামে বিসর্জন দেখার জন্য।

জানা যায় প্রাচীনকালে এই এলাকায় একটি শ্মশান ছিল। জনবসতি বেড়ে যাওয়াও দূরে সরে গিয়েছে শ্মশান। তবে এই মন্দিরটি রয়ে গিয়েছে সেখানে। স্থানীয়দের বিশ্বাস ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন এই শ্মশান কালী । তাই দুর্গাপুজোর আগের অমাবস্যা এবং কালীপুজোয় বছরের পর বছর পূজিতা এই শ্মশানকালী। এই পুজো ঘিরে রয়েছে বহু কাহিনিও। স্থানীয়রা বলছেন, পুজোর রাতে একটি কাঁটার আসনে বসে শ্মশান কালীর পুজো করেন পুরোহিত। তবে এই পুজো দেখতে দেওয়া হয় না কাউকেই। ভক্তদের মন্দিরে বাইরে বের করে তবে পুজোয় বসেন পুরোহিত। সমস্ত আলো নিভিয়ে অন্ধকারে দু’টি প্রদীপ জ্বালিয়ে পুজো হয় শ্মশানকালীর। 

আরও পড়ুন: Durga Puja 2023: কোথাও ভাসান খণ্ডিত প্রতিমা, কোথাও কচুশাকের ভোগ! নানা রাজবাড়ির নানা কথা

সেরা শিরোনাম

West Bengal News Live : চলতি সপ্তাহেই ঘোষণা হতে চলেছে রাজ্যের নতুন শিল্পনীতি
চলতি সপ্তাহেই ঘোষণা হতে চলেছে রাজ্যের নতুন শিল্পনীতি
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget