এক্সপ্লোর

Birbhum News : অনুব্রতর তৈরি বীরভূমের আইটি সেলের দখল ঘিরে প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব

Anubrata Mandal : ২০১৭ সালে বীরভূমে তৃণমূলের IT সেল স্পন্দন তৈরি করেন অনুব্রত মণ্ডল। ২০১৮ সাল থেকে এই সেলের দায়িত্বে রয়েছেন তাঁর ঘনিষ্ঠরা।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) তৈরি দলের জেলার আইটি সেলের দখল ঘিরে বীরভূমে (Birbhum) প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Inner Clash)। সোমবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সঙ্গে দেখা করেন জেলার তৃণমূলের একাংশ। এরপরেই সোশাল মিডিয়া পোস্টে পুরনোদের সরিয়ে দেওয়ার অভিযোগে সরব হয়েছেন তৃণমূলের জেলার আইটি সেলের অ্য়াডমিন। যা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

গরু পাচার মামলায় (Cow Smuggling Case) তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল। আর লোকসভা ভোটের আগে বীরভূমে তাঁর তৈরি IT সেলের দখল ঘিরে প্রকাশ্য়ে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সোশাল মিডিয়া পোস্টে (Social Media Post) দলেরই একাংশের বিরুদ্ধে, পুরনোদের সরিয়ে, সেলের দখল নেওয়ার অভিযোগে সরব হলেন তৃণমূলের আইটি সেলের অ্য়াডমিন।

২০১৭ সালে বীরভূমে তৃণমূলের IT সেল স্পন্দন তৈরি করেন অনুব্রত মণ্ডল। ২০১৮ সাল থেকে এই সেলের দায়িত্বে রয়েছেন তাঁর ঘনিষ্ঠরা। রবিবার সালাউদ্দিন নামে এক তৃণমূল কর্মী তাঁর ফেসবুক পেজে IT সেল থেকে প্রত্য়েক ব্লক ও পুর এলাকার কোঅর্ডিনেটরদের সোমবার দুপুর ১টার মধ্য়ে বীরভূম জেলা পরিষদে আসার বার্তা দেন। সেই মতো সোমবার জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সঙ্গে দেখা করেন জেলার তৃণমূলের একাংশ।

এমনকী টিম বীরভূম নামে দলের একটি নতুন IT সেল খোলার কথাও ঘোষণা করা হয়েছে। তৃণমূল তৃণমূল ছাত্র পরিষদের বীরভূমের জেলা সহ-সভাপতি প্রীতম দাস বলেছেন, 'সামনে লোকসভা ভোট। সেই ভোটকে পাখির চোখ করে আমরা কিন্তু নতুন আইটি সেল গঠনের পথে অনেকটাই এগিয়েছি এবং এগবো। নতুন ছেলেদের তুলে আনব এবং পুরনোদের নিয়ে এগিয়ে যাব।' এরপরেই নিজের ফেসবুক পেজে জেলার তৃণমূলের আইটি সেলের অ্য়াডমিন ইন্তাজ আকাশ লেখেন, বীরভূমের কিছু ছেলে ধান্দাবাজ তৃণমূল কংগ্রেস  স্পন্দন( আইটি সেল) এর নাম ভাঙ্গিয়ে নিজের স্বার্থের জন্য খুব মাতামাতি করেছে। নিজের স্বার্থের জন্য বীরভূম তৃণমূল সোশাল মিডিয়া টিমকে ভাঙতে এলে ছেড়ে কথা বলবো না।

সোমবারই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জেলার নেতা-কর্মীদের কড়া বার্তা দেন তৃণমূল নেতা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিন্হা। তিনি বলেছিলেন, 'আমরা গ্রুপ বিশ্বাস করি না। যাঁরা এসব করছেন, তাঁদের সাবধান করে দিচ্ছি, যে এটা কিন্তু আপনারা ভুল করছেন।' তারপর এক দিন কাটতেই এবার আইটি সেলের দখল ঘিরে প্রকাশ্য়ে এল বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গেরুয়া শিবিরের বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার কটাক্ষ, 'এত সবে সকাল হল। সারাদিন বাকি আছে। লোকসভা ভোট আসবে তৃণমূল কংগ্রেস আরও গোষ্ঠীকোন্দলে জর্জরিত হবে। তৃণমূল কংগ্রেসে কাটমানির ভাগ। কাটমানিটা কার কাছে যাবে এই নিয়ে যে লড়াই তার বাচ্চা কাচ্চারা হচ্ছে আইটি সেল।'

অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে দলে তাঁর ঘনিষ্ঠদের কোনঠাসা করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠছে তৃণমূল সূত্রে। এই আবহেই এবার জেলার দলের আইটি সেলের দখল ঘিরে প্রকাশ্যে চলে এল অনুব্রত ঘনিষ্ঠ ও জেলায় অনুব্রতর বিরোধী বলে পরিচিতদের মধ্য়ে দ্বন্দ্ব।

আরও পড়ুন- উদ্ধার ৪২০ টি গরু, গ্রেফতার দু'জন, বীরভূমে কি ফের শুরু গরুচাপার ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget