এক্সপ্লোর

Birbhum News : উদ্ধার ৪২০ টি গরু, গ্রেফতার দু'জন, বীরভূমে কি ফের শুরু গরুচাপার ?

Cow Smuggling Racket : জেলা পুলিশ সূত্রে দাবি, গরুপাচার রুখতে এধরনের অভিযান নিয়মিত চালানো হবে। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বীরভূমে গরুপাচারের (Cow Smuggling Case) এপিসেন্টার কি এবার রামপুরহাট ? সোমবার রাতে বীরভূমের (Birbhum) রামপুরহাটের তিনটি থানা এলাকা থেকে ৪২০ টি গরু উদ্ধার করল পুলিশ। সঙ্গে দুজন পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে। ঝাড়খণ্ডের দিক থেকে আসা এই গরুগুলিকে রামপুরহাট, মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে পাচারের ছক ছিল বলে পুলিশের (Police) অনুমান। আর এ নিয়েই সরব হয়েছে বিরোধীরা। জবাব দিয়েছে শাসকদল। 

বীরভূমে কি ফের শুরু হয়েছে গরুপাচার ? পাচারের জন্য তৈরি হয়েছে নতুন রুট ? বীরভূমে গরুপাচারের এপিসেন্টার কি এবার রামপুরহাট ? সোমবার রাতে বীরভূমের রামপুরহাট মহকুমার বিভিন্ন জায়গা থেকে কয়েকশো গরু আটকের ঘটনা ফের তুলে দিল প্রশ্নগুলো। গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার রাতে অভিযান চালায় পুলিশ। তখনই রামপুরহাট মহকুমার তিন থানা এলাকা থেকে মোট ৪২০ টি গরুকে বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে নলহাটি থেকে ২০১ টি, রামপুরহাটে ২০০ এবং মাড়গ্রাম থেকে ১৯ টি গরুকে বাজেয়াপ্ত করে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা গরুগুলির কোনও বৈধ নথি দেখাতে পারেনি। 

এর আগে গরুপাচার মামলায় (Cow Smuggling Case) তদন্তে নেমেছে সিবিআই (CBI) ও ইডি (ED)। গ্রেফতার করা হয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। উঠে এসেছে গরুপাচার নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, বীরভূম বরাবরই গরুপাচারের অন্যতম সেফ করিডর। আগে ঝাড়খণ্ড থেকে বর্ধমান হয়ে বীরভূমের বোলপুর অথবা সিউড়ি হয়ে সেই গরু মুর্শিদাবাদ দিয়ে সীমান্তের ওপারে বাংলাদেশে পাচার হয়ে যেত। অর্থাৎ গরুপাচারের এপি সেন্টার ছিল বোলপুর ও সিউড়ি। ইলামবাজারের পশুহাটের কথা এবিপি আনন্দে এর আগে বেশ কয়েকবার তুলে ধরা হয়েছে।

কিন্তু গরুপাচার নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে গরুপাচারেও হারও অনেকটা কমেছিল বলে মনে করছেন অনেকেই। কিন্তু সোমবার রাতের ঘটনা ফের কপালে ভাঁজ ফেলেছে প্রশাসনের। পুলিশ সূত্রে দাবি, বর্তমানে বীরভূমের রামপুরহাটকে পাচারের এপিসেন্টার করতে চাইছে পাচারকারীরা। ঝাড়খণ্ডের দিক থেকে প্রথমে রামপুরহাটের বিভিন্ন জায়গায় আনা হচ্ছে গরুগুলিকে। তারপর সুযোগ বুঝে সেখান থেকে মুর্শিদাবাদ ও তারপর পাচার করে দেওয়া হচ্ছে বাংলাদেশে। জেলা পুলিশ সূত্রে দাবি, গরুপাচার রুখতে এধরনের অভিযান নিয়মিত চালানো হবে। 

আরও পড়ুন- ২০১১-র পর থেকে রেশন বণ্টনে দুর্নীতি, ক্ষতি কয়েকশো কোটির, চার্জশিটে দাবি ইডির

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget