এক্সপ্লোর

Panchayat Election: 'গন্ডগোল করলে দল দায় নেবে না', কর্মীদের বার্তা লাভপুরে তৃণমূল বিধায়কের

Birbhum: লাভপুরে দুই বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গ্রেফতার ৩।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর, প্রথম দিন থেকেই সামনে এসেছে হিংসার খবর। কখনও বিরোধীদের সঙ্গে শাসক দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কখনও বিরোধীদের মনোনয়ন পত্র তুলতে ও জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কখনও আবার তৃণমূলের অন্তর্দ্বন্দ্বও সামনে এসেছে। বীরভূমের লাভপুরেও তেমনই ঘটনা সামনে আসে। লাভপুরে দুই বিজেপি প্রার্থীকে মারধর, মণ্ডল সহ সভাপতিকে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। এই আবহে শান্তির বার্তা দিয়ে মাইক হাতে পথে নামলেন খোদ তৃণমূল বিধায়ক।

দলীয় কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়ে পথে নেমেছেন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ। মাইক হাতে ওই এলাকায় ঘুরে ঘুরে প্রচার সারেন লাভপুরের বিধায়ক। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বার্তা দেন যে বিরোধীদের যেন মনোনয়ন পত্র জমা দিতে দেওয়া হয়। বিধায়কের মন্তব্য, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্দেশ দিয়েছেন যাতে শান্তিপূর্ণ ভাবে পঞ্চায়েত নির্বাচন হয়। বিরোধীদের বাধা না দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তাই দলীয় নির্দেশের বিরুদ্ধে গিয়ে ঝামেলা করা যাবে না বলে মন্তব্য বিধায়কের। দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, বিরোধীদের মনোনয়ন জমা দিতে দিন। গন্ডগোল করলে তার দায় দল নেবে না। গতকাল মনোনয়ন জমা দিতে আসার সময়, লাভপুরের জামনা অঞ্চলের বিজেপির মণ্ডল সহ সভাপতি সোমনাথ মণ্ডল-সহ ৩ জনকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ৩ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে লাভপুর থানার পুলিশ। 

শুধু লাভপুর নয়, অশান্তির ঘটনা ঘটেছে বিভিন্ন জেলায়। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ। মনোনয়ন-পর্বের প্রথম দিন খড়গ্রামে কংগ্রেস কর্মী খুন হন। দ্বিতীয় দিনে ডোমকলে অস্ত্র নিয়ে তৃণমূল নেতার দাপাদাপি দেখা যায়। ডোমকলেই মনোনয়ন ঘিরে সিপিএম ও তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধের ছবিও দেখা যায়। তারপর সেই মুর্শিদাবাদ জেলার দুই জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমা। ভাঙড় থেকেও বোমা উদ্ধার হয়েছে। কোচবিহারে গুলি চলার ঘটনা ঘটেছে। মালদায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ছবি সামনে এসেছে। বারবার জেলায় জেলায় অশান্তির ঘটনায় পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে হবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীরা। 

আরও পড়ুন: ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এই পাঁচ উপকরণ

সেরা শিরোনাম

West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget