এক্সপ্লোর

Madhyamik 2024: নলহাটিতে পথ দুর্ঘটনার কবলে, মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

Birbhum News: গতকাল মাধ্যমিকের প্রথম দিন পরীক্ষা দিয়ে বাবার মোটরবাইকে চড়ে ফিরছিল সুহানা পারভিন ও তার বন্ধু আরেক পরীক্ষার্থী।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়া হল না। নলহাটিতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম মাধ্যমিক (Madhyamik 2024) পরীক্ষার্থীর মৃত্যু হল হাসপাতালে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার বন্ধু।

পথ দুর্ঘটনায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর: গতকাল মাধ্যমিকের প্রথম দিন পরীক্ষা দিয়ে বাবার মোটরবাইকে চড়ে ফিরছিল সুহানা পারভিন ও তার বন্ধু আরেক পরীক্ষার্থী। কলিঠা গ্রামের কাছে তাদের বাইকে পিছন থেকে ধাক্কা মারে আরেকটি বাইক। ওই বাইকের দুই সওয়ারিও মাধ্যমিক পরীক্ষার্থী। সুহানার বাবা-সহ পাঁচজনই আহত হয়। কারও মাথায় হেলমেট ছিল না বলে পুলিশ জানিয়েছে। সুহানাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হলে, সেখানে তার মৃত্যু হয়। তার বন্ধু রামপুরহাট হাসপাতালে ভর্তি রয়েছে।

যানজটে আটকে মাধ্যমিক পরীক্ষার্থী: মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে সিউড়িতে ১৪ নম্বর জাতীয় সড়কে ব্য়াপক যানজট। আটকে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা। সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অনেককেই জাতীয় সড়ক ধরে ছুটতে দেখা যায়। সিউড়ির তিলপাড়া ব্যারাজ থেকে কচুজোড় পর্যন্ত ১৪ নম্বর জাতীয় সড়কে গাড়ির লাইন সামলাতে হিমশিম খায় পুলিশ।

গতকাল মাধমিকের প্রথম দিন পরীক্ষা চলাকালীন মালদার দুই পরীক্ষাকেন্দ্র থেকে বাইরে আসে প্রশ্নের কয়েকটি পাতার ছবি।মোবাইল ফোনে তুলে বাইরে পাঠানোর ঘটনায় দুই পরীক্ষার্থীকে চিহ্নিত করে তাদের সমস্ত পরীক্ষা বাতিল করেছে পর্ষদ। এবছরের মাধ্যমিক পরীক্ষায় বসেছে ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী। অন্যান্য বারের মতো এবারও প্রশ্নপত্রের কয়েকটি পাতার প্রতিলিপি বাইরে বেরিয়ে আসার ঘটনা ঘটেছে। তবে এবার পরীক্ষা চলাকালীনই অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ

কী করে তা সম্ভব হল? পর্ষদের দাবি, প্রযুক্তির বাজিমাত। এবার প্রশ্নপত্রের প্রতি পাতায় রাখা হয়েছে ইউনিক গোপন কোড। যাতে কোনও প্রশ্নপত্রের ছবি তোলা হলে, তা দেখে বোঝা যাবে সেই প্রশ্নপত্র কোন পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়েছিল। পাশাপাশি, অ্যাটেন্ডেন্স শিট লিখে রাখা প্রশ্নপত্রের নম্বর দেখে জানা যাবে, সেই প্রশ্ন কোন ছাত্রকে দেওয়া হয়েছিল। পরীক্ষাকেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যর ভিত্তিতে মালদার ইংরেজবাজার ও লখিমপুরের দুই পরিক্ষার্থীকে চিহ্নিত করা হয়। বাতিল করা হয় তাদের বাকি সব পরীক্ষা। পর্ষদের দাবি, আগামী দিনে এরকম ঘটনা ঘটলে ১০ মিনিটের মধ্যে চিহ্নিত করা যাবে অভিযুক্তকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: HS Geography Suggestion 2024: উচ্চমাধ্যমিকে ভূগোলে চাই ভাল নম্বর? শেষ পর্যায়ের প্রস্তুতি কীভাবে? রইল টিপস

সেরা শিরোনাম

Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget