এক্সপ্লোর

Amartya Sen: 'আপনি এটা নিয়ে কষ্ট পাবেন না', জমি-দখল বিতর্কের মধ্যেই অমর্ত্য সেনের বাড়িতে মুখ্যমন্ত্রী

সোমবার নোবেলজয়ীর বাড়িতে গিয়ে জমি দকল প্রসঙ্গে নাম না করেই বিশ্বভারতীকে আক্রমণ করেন মমতা।

বীরভূম: 'জমি দখল' বিতর্কের মধ্যেই নোবেলজয়ীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee) শান্তিনিকেতন গিয়েই প্রতীচিতে অমর্ত্য সেনের (Amartya Sen) বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী। সেখানে পৌঁছে অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার নির্দেশও দেন তিনি। সোমবার নোবেলজয়ীর বাড়িতে গিয়ে জমি দকল প্রসঙ্গে নাম না করেই বিশ্বভারতীকে (Visva Bharati University) আক্রমণ করেন মমতা। বলেন, 'অনেক দিন ধরে সহ্য করছি, মিথ্যে বলছে, আমার কাছে জমির রেকর্ড আছে। রেকর্ড তুলে নিয়ে এসেছি, যা করার করুক, ফিরেই ডিএমকে নির্দেশ দেব'। এ দিন বিশ্বভারতীকে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'অমর্ত্য সেনকে যেভাবে অপমান করা হচ্ছে, আমি এর শেষ দেখে ছাড়ব। ল্যান্ড রেকর্ড তুলে নিয়ে এসেছি, যা করার করুক।  বিনে পয়সায় জমি পেয়ে আবার খবরদারি করতে এসেছে'। 

বীরভূমে মমতা: কেষ্ট-হীন বীরভূমে আজ প্রথম সফর মমতার। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ কর্মসূচি ছিল দিনভর। বেলা সাড়ে ১২টায় সল্টলেকের উন্নয়ন ভবনে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন তিনি। তার পর সল্টলেকের সেন্ট্রাল পার্কে বইমেলার উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে সল্টলেক থেকেই কপ্টারে করে বীরভূম যান মুখ্যমন্ত্রী। জেলার সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতি, জেলা কোর কমিটির সদস্য-সহ মোট ৭০ জনকে নিয়ে বৈঠক করার কথা তাঁর। আগামীকাল ৩১ জানুয়ারি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপকদের একাংশের। সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। এরপর পয়লা ফেব্রুয়ারি বোলপুরের ডাকবাংলো মাঠে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। 

বিশ্বভারতীর অভিযোগ: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন অবৈধভাবে বিশ্বভারতীর জমি দখল করে রয়েছেন। অতি শীঘ্র ১৩ ডেসিমেল জমি বিশ্ববিদ্যালয়কে ফেরত দিতে হবে। এই মর্মে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নোটিস ঘিরে শুরু হয় জোরাল বিতর্ক। বাড়ির জমির একটা অংশ বিশ্বভারতীর থেকে লিজ নেওয়া, কিছুটা জমি কেনা। বানানো, মিথ্যে কথা বলছেন কর্তৃপক্ষ। ওদের রুচিতে এমনটাই মানায়। এবিপি আনন্দকে কড়া প্রতিক্রিয়া দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়ি ঘিরে ঘনিয়েছে বিতর্কের মেঘ। 

সম্প্রতি অধ্যাপক সেনকে নোটিস দিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়, অমর্ত্য সেন অবৈধভাবে বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি দখল করে আছেন। এই জমি যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়কে ফেরত দিন। আপনি যদি চান বিশ্ববিদ্যালয় এবং আপনার সার্ভেয়ার বা আইনজীবীর উপস্থিতিতে যৌথভাবে জমির জরিপ করা হবে। 

আর এই প্রেক্ষাপটেই যখন জমি দখলের অভিযোগ নিয়ে অমর্ত্য সেন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে সংঘাত চরমে উঠেছে। তখনই শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নিয়ে গেলেন বিশ্বভারতীর জমির নথিপত্রও। বললেন, ‘জমির নথি নিয়ে এসেছি, শেষ দেখে ছাড়ব’। 

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
Success Story: বাড়িতে পড়াশোনা করেই ক্র্যাক বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হলেন স্মৃতি
বাড়িতে পড়াশোনা করেই ক্র্যাক বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হলেন স্মৃতি
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?

ভিডিও

RG Kar News | আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সুমন হাজরার জামিন
Indranil Sen Arrested:
Uttarakhand News | ফের মাঝ আকাশে বিপদ, উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার
Rahul Gandhi:
Cyclone Arnab : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফলের প্রভাবে বিপর্যস্ত Odisha-র একাংশ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget