এক্সপ্লোর

Birbhum TMC Inner Clash : নেত্রীর বার্তাই সার ! নানুরে হাতাহাতির পর তৃণমূলের পার্টি অফিসে তালা

TMC : তৃণমূলের কোর কমিটির বৈঠক শেষে হয় শুরু হয় বর্ধিত জেলা কমিটির বৈঠক। বীরভূমের ১৬৭টি পঞ্চায়েতের প্রধান, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, পুরসভার চেয়ারম্যান, বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিরা উপস্থিত ছিলেন ।

ভাস্কর মুখোপাধ্য়ায়, নানুর : হাতাহাতির পর তৃণমূল অফিসে তালা ! তৃণমূল (TMC) নেত্রীর কড়া বার্তার পরেও নানুরে তৃণমূলের কোন্দলে কার্যত বিরাম নেই। এই পরিস্থিতিতে বীরভূম (Birbhum) জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠকে সতর্ক করা হল নানুরের ব্লক সভাপতি ও স্থানীয় তৃণমূল বিধায়ককে। অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দেখানো পথেই বীরভূমে পঞ্চায়েত ভোট করানোর ব্যাপারে একমত হয়েছে জেলা তৃণমূলের কোর কমিটি।   

ফের সামনে নানুরে তৃণমূলের দ্বন্দ্ব

সামনে পঞ্চায়েত ভোট। এমন সময় বীরভূম জেলা তৃণমূলের সভাপতি গরু পাচারকাণ্ডে তিহাড় জেলে বন্দি। এই পরিস্থিতিতে গত শুক্রবার, বীরভূমের তৃণমূল নেতাদের দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সতর্ক করে দিয়েছিলেন নানুরের তৃণমূল নেতা ও কোর কমিটির সদস্য কাজল শেখকেও। কিন্তু তৃণমূল নেত্রীর কড়া বার্তার পরেও নানুরে তৃণমূলের কোন্দলে কার্যত বিরাম নেই। উল্টে রবিবার যখন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক চলছে, তখন আলোচনায় বারবার উঠে এল সেই নানুর।

সতর্ক করা হল দু'পক্ষকেই

কালীঘাটে তৃণমূল নেত্রীর বীরভূম বৈঠকের পরদিনই নানুরে দলের পার্টি অফিসের মধ্যেই অনুব্রত ঘনিষ্ঠ অনুব্রত অনুগামী ও কাজল ঘনিষ্ঠদের মধ্যে হাতাহাতির খবর সামনে আসে। রবিবার, কীর্ণাহারে, পার্টি অফিসে তালা ঝোলানোর অভিযোগ ওঠে নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝির বিরুদ্ধে। এদিন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠকে নানুর বিধানসভা এলাকায় দলীয় কোন্দল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সতর্ক করা হয় কাজল ঘনিষ্ঠ নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য ও তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে।

তাৎপর্যপূর্ণ বিষয় হল কালীঘাটের বৈঠকে তৃণমূল নেত্রী সতর্ক করে দেওয়ার পরে, এদিন কোন্দল ইস্যুতে মুখে কার্যত কুলুপ এঁটেছিলেন অনুব্রত বিরোধী গোষ্ঠীর নেতা কাজল। এদিকে, রবিবার তৃণমূলের কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, বীরভূমের যে সমস্ত ব্লকে সভাপতি পদ খালি আছে, দ্রুত তা পূরণ করা হবে। পাশাপাশি অনুব্রত মণ্ডলের দেখানো পথেই বীরভূমে পঞ্চায়েত ভোট করানোর ব্যাপারেও একমত জেলা তৃণমূলের কোর কমিটি। বীরভূমের তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায় বলেছেন, 'জিততে হবে। এটাই আমাদের একটাই বার্তা। সবাইকে মিলে চলতে হবে। গোষ্ঠীদ্বন্দ্ব নেই। অনুব্রতকে মিস করছি না কাজের ক্ষেত্রে।'

তৃণমূলের কোর কমিটির বৈঠক শেষে হয় শুরু হয় বর্ধিত জেলা কমিটির বৈঠক। বীরভূমের ১৬৭টি পঞ্চায়েতের প্রধান, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, পুরসভার চেয়ারম্যান, তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। সেখানে নানুরে দ্বন্দ্বের পাশাপাশি বগটুই নিয়েও আলোচনা হয়। তৃণমূল সূত্রে খবর, কাজল শেখ এবং রামপুরহাট ১ নম্বর ব্লকের সভাপতি সৈয়দ ফিরাজ জিম্মিকে দ্রুত স্বজনহারাদের সঙ্গে কথা বলতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- 'সুপারিশ' তালিকা নীলাদ্রি মেসেজে জানাতেন নাইসা কর্মীদের ! মোবাইলে তথ্য ভাণ্ডার, বলছে সিবিআই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget