এক্সপ্লোর

একমাসে দ্বিতীয়বার! নানুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি, গ্রেফতার এক অস্ত্র কারবারি

গত ১ ডিসেম্বর নানুরের পাকুরহাঁস গ্রাম থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, মাস্কেট, গুলি ও গান পাউডার।

ভাস্কর মুখোপাধ্যায়, সুকান্ত দাস ও হিন্দোল দে, বীরভূম: একমাসের মধ্যে ফের বীরভূমের নানুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও গুলি। এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত জেরমান শেখ নানুরের বেনেরা গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম অটোমেটিক পিস্তল, দুটি দেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি। এর আগে গত এপ্রিল মাসে এই অস্ত্র কারবারির কাছ থেকেই ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গত ১ ডিসেম্বর নানুরের পাকুরহাঁস গ্রাম থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, মাস্কেট, গুলি ও গান পাউডার।

পুলিশের দাবি, ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদ হয়ে, নতুনহাট ব্রিজ দিয়ে অথবা ঝাড়খণ্ড থেকে ট্রেনে অথবা বাসে অস্ত্র ঢুকছে বীরভূমে। এই অস্ত্র উদ্ধারের পরেই বেড়েছে পুলিশি তৎপরতা। নানুর থানার ওসি-র নেতৃত্বে সকাল থেকে শুরু হয়েছে নাকা তল্লাশি। স্থানীয় এজেন্টদের সঙ্গে আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারীদের যোগসাজশেই বীরভূমে অস্ত্র ঢুকছে বলে পুলিশ দাবি করেছে।

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার হল। বীরভূমের নানুর থেকে এক অস্ত্র কারবারির থেকে উদ্ধার করা হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র। দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থেকেও কার্তুজ ও ২টি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয় এক অস্ত্র কারবারিকে। 

বছর শেষে উৎসবের মরশুমেও বারুদের গন্ধ। বীরভূমের নানুর ও দক্ষিণ ২৪ পরগনার বকুলতলায় পুলিশের জালে ধরা পড়ল ২ অস্ত্র কারবারি। উদ্ধার হল একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ। নানুরে ধৃত অস্ত্র কারবারি বকুলতলায় অস্ত্রসহ ধৃত ১। বড়দিনের রাতে নানুরের বেনেরা গ্রামে একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় তিনটি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড কার্তুজ।

গ্রেফতার করা হয় অস্ত্র কারবারি জেরমান শেখকে।  গত এপ্রিল মাসে এই অস্ত্র কারবারির কাছ থেকেই ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। রবিবার রাতে ফের অস্ত্র উদ্ধারের পর নানুর থানার ওসি-র নেতৃত্বে সকাল থেকে শুরু হয় নাকা তল্লাশি। 

পুলিশের দাবি, ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদ হয়ে, নতুনহাট ব্রিজ দিয়ে অথবা ঝাড়খণ্ড থেকে ট্রেনে অথবা বাসে অস্ত্র ঢুকছে বীরভূমে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বকুলতলাতেও এক অস্ত্র কারবারির বাড়ি থেকে উদ্ধার হল বেআইনি অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার রাতে অভিযান চালায় বকুলতলা থানার পুলিশ। ধৃত বাপি সর্দারের 

বাড়ি থেকে উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ। কোথা থেকে আনা হয়েছিল অস্ত্রগুলি? কী উদ্দেশ্যে সেগুলি মজুত করা হয়েছিল? পঞ্চায়েত ভোটের মুখে, এই প্রশ্নগুলিই বারবার উঠছে।

সেরা শিরোনাম

Bageshwar Baba: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ কাণ্ডে গ্রেফতার কংগ্রেস নেতা, সাংবাদিকদের মুখোমুখি প্রদেশ কংগ্রেস সভাপতি,
বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ কাণ্ডে গ্রেফতার কংগ্রেস নেতা, সাংবাদিকদের মুখোমুখি প্রদেশ কংগ্রেস সভাপতি, "কতজনকে জেলে পোরে দেখব.."
Weather Update: দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সতর্কতা জারি করে দিল হাওয়া অফিস, ভারী বৃষ্টি উত্তরেও
দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সতর্কতা জারি করে দিল হাওয়া অফিস, ভারী বৃষ্টি উত্তরেও
West Bengal Live Update: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
Mamata Banerjee: কবে হুগলির শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা? শুনানির শেষে কী জানাল আদালত?
কবে হুগলির শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা? শুনানির শেষে কী জানাল আদালত?

ভিডিও

Dumdum TMC News | গ্রেফতার দমদমের প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্ট। তোলাবাজি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
Abhishek Banerjee's PA Arrest News | 'জমি দুর্নীতিতে কোটি কোটি টাকার তথ্য মিলছে, সেই টাকা এসেছে কোথা থেকে?' প্রশ্নের উত্তর খুঁজছে CID
Mamata Banerjee Rally News | হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দিল না হাইকোর্ট
Mamata Banerjee: আজ হুগলিতে মমতার সভার অনুমতি দিল না হাইকোর্ট
Durgapur Barrage | আজ থেকে ১৫ তারিখ পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের রাস্তা রাত থেকে ভোর পর্যন্ত বন্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget