এক্সপ্লোর

Birbhum News: আলুর বস্তার নীচে ঢাকা দিয়ে পাচার, গোপন অভিযানে উদ্ধার ৪৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ

Birbhum News: গোপন সূত্রে খবর পেয়ে সিউড়ি, দুবরাজপুর, সদাইপুর এবং মহম্মদ বাজার, এই চার থানার পুলিশকে নিয়ে পাঁচটি বিশেষ দল গঠন করা হয়।

 

এরশাদ আলম, বীরভূম: আলুর বস্তার নীচে নিষিদ্ধ কফ সিরাপ। পুলিশ-প্রশাসনের নজর এড়িয়ে পাচার হচ্ছিল বেমালুম। জাতীয় সড়কে হাতেনাতে ধরা পড়ল পাচারচক্র (Cough Syrup Smuggling)। উদ্ধার হল কয়েক হাজার নিষিদ্ধ কফ সিরাপ। এই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।

বীরভূম (Birbhum News) জেলায় ৬০ নম্বর জতীয় সড়কে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ওই বিপুল পরিমাণ কফ সিরাপ। চার থানার পুলিশকে নিয়ে বিশেষ পাঁচটি দল গড়ে চালানো হয় এই অভিযান। তাতেই সাফল্য মিলেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সিউড়ি, দুবরাজপুর, সদাইপুর এবং মহম্মদ বাজার, এই চার থানার পুলিশকে নিয়ে পাঁচটি বিশেষ দল গঠন করা হয়। খবর ছিল, আলুর বস্তার নীচে চাপা দিয়ে পাচার করা হচ্ছে নিষিদ্ধ কফ সিরাপ। সেই মতো সিউড়ি থানা এলাকায় তিলপাড়া ব্যারেজের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে একটি গাড়িকে আটকানো হয়। তার মধ্যে থেকেই প্রচুর কফ সিরাপের বোতল উদ্ধার হয়।

আরও পড়ুন: Hooghly: গোপনে মহিলার ছবি তোলার প্রতিবাদ, অস্ত্রের কোপে ক্ষত-বিক্ষত তৃণমূল নেতা

এই ঘটনায় হাপিউর রহমান নামের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি মালদার কালিয়াচকে বলে জানা গিয়েছে। গাড়ির মধ্যে থেকে সব মিলিয়ে ৪ হাজার ৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি (Nagendranath Tripathi)।

সে বার সরকারি বাসে চাপিয়ে পাচার করা হচ্ছিল ৬৮৫ বোতল ফেনসিডিল কফ সিরাপ (Phensedyl Cough Syrup)। গ্রেফতার করা হয় ছ’জন পাচারকারীকেও। কালিয়াচক থেকে সীমান্ত পেরিয়ে সেগুলি বাংলাদেশে পাচারের ছক ছিল বলে সে বার জানায় পুলিশ। এ দিনের ধৃত হাপিউর মালদার কালিয়াচকেরই বাসিন্দা বলে জানা গিয়েছে। তাই এই ঘটনায় বড় কোনও মাদকচক্র জড়িত বলে সন্দেহ পুলিশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget