এক্সপ্লোর

Birbhum News: ২০ দিন ধরে নিখোঁজ ছাত্রীর বস্তাবন্দি দেহাংশ উদ্ধার রামপুরহাটে, গ্রেফতার স্কুল শিক্ষক

Rampurhat: কী কারণে ১৩ বছরের নাবালিকাকে খুন, খতিয়ে দেখছে পুলিশ। নিহত ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল অভিযুক্ত শিক্ষক, দাবি পরিবারের।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : ২০ দিন ধরে নিখোঁজ ছাত্রীর বস্তাবন্দি দেহাংশ উদ্ধার। একটি বস্তায় মুণ্ড, আরেকটি বস্তায় বাকি দেহাংশ পাওয়া গিয়েছে বলে দাবি পরিবারের। বীরভূমের রামপুরহাটের এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে এক স্কুল শিক্ষককে। গত ২৮ অগাস্ট রামপুরহাটে যাওয়ার পথে নিখোঁজ হয় সপ্তম শ্রেণির ছাত্রী। গতকাল রামপুরহাটে জঙ্গলের পাশে কালভার্টের নীচে তার বস্তাবন্দি দেহাংশ উদ্ধার হয়েছে। কী কারণে ১৩ বছরের নাবালিকাকে খুন করা হল তা খতিয়ে দেখছে পুলিশ। নিহত ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল অভিযুক্ত শিক্ষক, দাবি পরিবারের। ২টি বস্তায় ছাত্রীর দেহাংশ উদ্ধার হয়েছে, ধৃতের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্তে পুলিশ। 

ছাত্রীর পরিবারের দাবি, গ্রেফতার হওয়া শিক্ষক নিহত ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বর্তমানে ছাত্রী নাবালিকা। সে প্রাপ্তবয়স্ক হলে, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন এই স্কুল শিক্ষক। গত ২৮ অগস্ট এই স্কুল শিক্ষক ওই ছাত্রীকে হেলমেট পরিয়ে নিজের বাইকে বসিয়ে নিয়ে গিয়েছিলেন বলে খবর। তবে কোথায় নিয়ে গিয়েছিলেন, তা জানা যায়নি। এছাড়াও কেন এবং কীভাবে এই ছাত্রীকে ওই স্কুল শিক্ষক খুন করেছেন তা এখনও স্পষ্ট নয়। আগামী ২৬ তারিখ অভিযুক্ত শিক্ষকে রামপুরহাট আদালতে তোলা হবে বলে খবর। জোরকদমে তদন্তে নেমেছে পুলিশ। কী কারণে এবং কীভাবে ওই অভিযুক্ত স্কুল শিক্ষক এই নাবালিকা ছাত্রীকে খুন করেছেন, তা জানার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, ধৃত চিকিৎসক ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা পড়ান। 

গত ২৮ অগস্ট নিখোঁজ হয় বছর ১৩- র সপ্তম শ্রেণির এই ছাত্রী। যথেষ্ট নিখুঁত ভাবে তাকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। কারণ ছাত্রীর দেহ তিনটি অংশে কাটা হয়েছে। গলা পর্যন্ত একটি অংশ, তার নীচ থেকে কোমর পর্যন্ত একটি অংশ, আর তার তলায় বাকি নীচের দেহাংশ। এই নিম্নাংশ এখনও খুঁজে পাওয়া যায়নি বলেই খবর। বাকি দু'টি দেহাংশ অর্থাৎ মুণ্ড এবং তার নীচের অংশ ২টি আলাদা বস্তার মধ্যে বন্দি অবস্থায় উদ্ধার হয়েছে। অপহরণ খুন, প্রমাণ লোপাট - এই তিন ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। যেহেতু দেহের নিম্নাংশ এখনও খুঁজে পাওয়া যায়নি, তাই এখনই ধর্ষণের অভিযোগে কোনও মামলা দায়ের হয়নি ধৃতের বিরুদ্ধে। ধারাল অস্ত্র দিয়ে নাবালিকা ছাত্রীকে খুন করা হয়েছে। সেই অস্ত্রেরও খঁজ চালাচ্ছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget