এক্সপ্লোর

TMC Leader Controversy: 'ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে' এবার বিতর্কে বীরভূমের তৃণমূল নেতা

Birbhum News: বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল নেতা ও ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাস।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে হুমকি-হুঁশিয়ারি-কুকথার রাজনীতি। এবার বিতর্ক বাঁধালেন বীরভূমের বোলপুর পুরসভার তৃণমূল কাউন্সিলেরর স্বামী ও তৃণমূল নেতা বাবু দাস। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। 

সোমবার বোলপুর পুরসভার ১নং ওয়ার্ডে ছিল তৃণমূলের কর্মী সম্মেলন। এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল নেতা ও ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাস। তিনি বলেন, "যে সব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছেন, আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে, আপনারা কান খুলে শুনে রাখুন- আমরা অনেক উন্নয়ন দিয়েছি, অনেক আদর দিয়েছি, অনেক সোহাগ দিয়েছি, এবার ২০২৬-এর ভোটে বাবু দাস বলে যাচ্ছি ...রাখব। বিজেপি যারা করবে, যারা মা-বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার চেষ্টা করবে, যারা বাংলা এই এক নম্বর ওয়ার্ডে দাঙ্গা লাগাবার চেষ্টা করবে তাদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে আমাদের মহিলা তৃণমূলের কংগ্রেসের কর্মীরা। কোনও রকম তারা তাদের সঙ্গে আপস করবে না।''

বাবু দাস বোলপুরের তৃণমূল বিধায়ক ও কারামন্ত্রীর চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ বলে পরিচিত। তৃণমূল নেতা যখন এই বিতর্কিত মন্তব্য করেন, তখন মঞ্চে ছিলেন তৃণমূলের বোলপুর টাউন সভাপতি সুকান্ত হাজরা। রূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এলিনা খাতুন। বোলপুর পুরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাস। এনিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, "না, না এটা বিতর্কিত নয়, এটাই তো তৃণমূলের কর্মসূচি, এটাই তৃণমূলের সংস্কৃতি, এটাই তৃণমূলের রুচি, এটাই অ্যাজেন্ডা। ও পুরস্কৃত হবে, মমতা বন্দ্যোপাধ্যা ওকে কালীঘাটে ডেকেও পাঠাতে পারে। এত সুন্দর ভাবে, এত মিষ্টি করে আক্রমণ করেছে, ডাকবে না ওকে!''

তবে নিজের বক্তব্য থেকে সরতে রাজি নন তৃণমূল নেতা।  এবিষয়ে চন্দ্রনাথ সিনহার কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও সিউড়ির বিধায়ক ও তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন, তৃণমূল নেতার এই বক্তব্যকে সমর্থন করে না দল।  ২০১৩ সালের পঞ্চায়েত ভোটের আগে, বোমা মারার হুমকি দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন অনুব্রত মণ্ডল। তারপর থেকে রাজ্য রাজনীতিতে বারবার ঝড় তুলেছে তাঁর নানা হুমকি-হুঁশিয়ারি। ২১-এর বিধানসভা ভোটে অনুব্রতর মুখে উচ্চারিত এই শব্দবন্ধ ভাইরাল হয়। কয়েকদিন আগেই মালদার হরিশ্চন্দ্রপুরে IC-কে পাশে বসিয়ে দলীয় কর্মীদের উদ্দেশে হরিশ্চন্দ্রপুর ১ (এ)-র তৃণমূল ব্লক সভাপতি বলেন, আগামী বিধানসভায় জোরদার খেলা হবে। সেখানে রেফারি বা লাল কার্ড থাকবে না। ২ বছরেরও বেশি সময় তিহাড়ে বন্দি থাকার পর এলাকায় ফিরেছেন অনুব্রত মণ্ডল। আস্তে আস্তে পুরনো মেজাজে ফিরছেন তৃণমূল জেলা সভাপতি। হুমকি-হুঁশিয়ারির ট্র্যাডিশন বজায় রেখেছেন, জেলার নেতারা।

আরও পড়ুন: East Burdwan: জনবহুল রাস্তায় অস্ত্রের কোপ, কালনায় যুবকের গলার নলি কেটে খুন

সেরা শিরোনাম

RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
West Bengal News Live: উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি

ভিডিও

Birbhum News: পঞ্চায়েত প্রধান নির্বাচন ঘিরে উত্তপ্ত তারাপীঠের বুধিগ্রাম! এলাকায় বোমাবাজির অভিযোগ
Adhir Chowdhury:
Abhishek Banerjee: জ্ঞানেশ-বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি, জ্ঞানেশ কুমারকে আক্রমণে অভিষেক, বললেন...
Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget