এক্সপ্লোর

Kajal Sheikh : 'খেলা হবে... অপেক্ষা করুন', অনুব্রতর কথারই প্রতিধ্বনি শোনা গেল কাজলের গলায়

Anubrata Mondal: একসময় এই খেলা হবে স্লোগানই শোনা যেত বীরভূমের তৎকালীন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গলায়

ভাস্কর মুখোপাধ্যায় ও নান্টু পাল, রামপুরহাট : এবার বীরভূমের অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বিরোধী গোষ্ঠী বলে পরিচিত তৃণমূল নেতার মুখে 'খেলা হবে' (Khela Hobe)। অনুব্রত মণ্ডলের কথাই এবার শোনা গেল কাজল শেখের (Kajal Sheikh) গলায়। যাকে নিছকই প্রচারে আসার পন্থা বলে নিশানা করেছে বিজেপি।

'কথা তো হবে, দেখা তো হবে, খেলা তো হবে। অপেক্ষা করুন। খেলা হবে অপেক্ষা করুন।' এমনই কথা শোনা গেল বীরভূমের রাজনীতিতে বরাবরই অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত কাজল শেখের মুখে। একসময় এই খেলা হবে স্লোগানই শোনা যেত বীরভূমের তৎকালীন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গলায়। যার নামে বীরভূমে বাঘে-গরুতে একঘাটে জল খেত, গরুপাচার মামলায় তাঁর ঠিকানা এখন তিহাড়। আর তাঁর অনুপস্থিতিতে, রামপুরহাটে দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে বিরোধীদের কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন কাজল শেখ।

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বলেন, 'চিহ্নিত করতে হবে তাঁদেরকে যারা ৩৬৫ দিন মানুষের পাশে থাকে না। ভোটের বাজনা বাজলেই মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, অর্থের প্রলোভন দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ভোট কেনার চেষ্টা করে সেই মানুষগুলোকে আমাদের চিহ্নিত করে তাঁদেরকে তাঁদের মতো তাঁদের জায়গায় পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে সেটা এখন বলব না। সময় এলেই বলব।'

আর এই নিয়ে কাজল শেখকে নিশানা করেছে বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব। বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেন, 'কাজল শেখ নতুন নতুন জেলার রাজনীতি করছেন তো। ওঁর যিনি আগে নেতা ছিলেন, তিনি 'খেলা হবে' স্লোগান দিয়ে তিহাড় জেলে শুয়ে আছেন। হাইলাইট হওয়ার জন্য খেলা হওয়ার মন্ত্র আবার সামনে আনছেন। আবার লোকসভা ভোটে খেলা হওয়ার মন্ত্র আনছেন। উনি তিহাড় গেছেন, ইনি বিহার যাবেন। বীরভূমের মানুষ জানেন, কাকে কোন সময়ে কোন দাওয়াই দিতে হয়।'  

সম্প্রতি, নানুুরের দলীয় কার্যালয়ে সাদা রং দিয়ে মুছে ফেলা হয়েছে অনুব্রত মণ্ডলের ছবি। কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতি হওয়ার পর, পদত্যাগ করেছেন খয়রাশোলের ব্লক সভাপতি অনুব্রত ঘনিষ্ঠ কাঞ্চন অধিকারী। বীরভূমে এহেন রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এবার, অনুব্রত বিরোধী গোষ্ঠীর নেতা কাজল শেখের মুখে শোনা গেল 'খেলা হবে' স্লোগান।

আরও পড়ুন ; অনুব্রতহীন বীরভূম, 'খেলা হবে' স্লোগান কাজল শেখের মুখে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget