এক্সপ্লোর

Birbhum News: অনুব্রতহীন বীরভূম, 'খেলা হবে' স্লোগান কাজল শেখের মুখে

Kajal Seikh: কাজল বলেন, ভোটের আগে বহিরাগতরা বীরভূমে এলে তাদের কোথায় পাঠাতে হবে, তা কর্মীদের পরে জানিয়ে দেবেন।

বীরভূম: অনুব্রতহীন বীরভূমে (Birbhum) এবার কাজল শেখের মুখে শোনা গেল খেলা হবে স্লোগান। গতকাল রামপুরহাটে INTTUC-র বিজয়া সম্মিলনীতে বিজেপির নাম না করে হুঁশিয়ারি দেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ (Kajal Seikh)। মঞ্চে উপস্থিত বীরভূমের সাংসদ শতাব্দী রায় ও রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের সামনে কাজল বলেন, ভোটের আগে বহিরাগতরা বীরভূমে এলে তাদের কোথায় পাঠাতে হবে, তা কর্মীদের পরে জানিয়ে দেবেন। এরপরই তৃণমূলের দাপুটে নেতার গলায় শোনা যায় খেলা হবে স্লোগান। বিজেপির পাল্টা কটাক্ষ, একজন খেলা হবে বলে হুমকি দিয়ে তিহাড় জেলে বন্দি, এঁকেও ভিনরাজ্যে যেতে হবে। 

অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত কাজল শেখ। এর আগেও একাধিকবার সুর চড়াতে শোনা গিয়েছিল তাঁকে। তবে এ নিয়ে সরাসরি কোনও মন্তব্য় করতে শোনা যায়নি তাঁকে, বরং অনুব্রতকে রাজনৈতিক গুরু বলেই উল্লেখ করেন তিনি। সম্প্রতি অনুব্রতহীন বীরভূমে অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়ির পুজোয় যোগ দেন কাজল শেখ। জেলে থাকার কারণে গত দু-বছর গ্রামের বাড়ির পুজোয় যোগ দিতে পারেননি অনুব্রত। এবার সেই পুজো কেমন হচ্ছে, কেষ্টর বাড়ির সদস্যরা কেমন আছেন, খোঁজ নিতে নানুরের হাটসেরান্দি গ্রামে গেলেন বীরভূম জেলা পরিষদের সভাধপতি কাজল শেখ।

কিছুদিন আগেই প্রশ্ন উঠতে শুরু করেছিল বীরভূমে (Birbhum) কি এবার অনুব্রত জমানার পতন? কারণ জেলা পরিষদ, কর্মাধ্যক্ষ পদেও কাজল ঘনিষ্ঠদের দাপট বেড়েছে। স্থায়ী সমিতি থেকে বাদ পড়েছেন অনুব্রত অনুগামীরা।

গত ১৬ অগাস্ট, বীরভূম (Birbhum) জেলা পরিষদের সভাধিপতি হন একদা অনুব্রত-বিরোধী বলে পরিচিত তৃণমূলের কাজল শেখ (Kajal Seik)। জেলা পরিষদের সহ সভানেত্রী হন স্বর্ণলতা সোরেন। নানুর থেকে জেলা পরিষদের প্রার্থী হিসেবে জয়ী হন কাজল শেখ। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই জেলা রাজনীতিতে রকেট গতিত উত্থান হয় কাজলের। ২৪-এর লোকসভা ভোটকে পাখির চোখ করেছে তৃণমূল। সূত্রের খবর, বীরভূমে একদিকে সংখ্য়ালঘু ভোট, আরেক দিকে মহম্মদবাজারের কয়লা খাদান, জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি নির্বাচনে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে তৃণমূল। 

অনুব্রত ঘনিষ্ঠ বিকাশ রায়চৌধুরীর বদলে আগেই জেলা সভাধিপতি করা হয়েছে কাজল শেখকে। এবার কি বীরভূম জেলা পরিষদে কেষ্ট-ঘনিষ্ঠ কর্মাধ্যক্ষদের সরানোর প্রক্রিয়াও শুরু হয়ে গেল? নাম ঘোষণার পরও, কর্মাধ্যক্ষের পদে থাকতে চান না বলে দুই নেতার চিঠি দেওয়ার পরই শুরু হল জল্পনা। যদিও এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

এক সময়ে বীরভূমের বেতাজ বাদশা, অনুব্রত মণ্ডল গরুপাচার মামলায় বর্তমানে তিহাড় জেলে বন্দি! তাহলে এবার কি লালমাটির জেলায় তৃণমূলের ব্যাটন চলে যাচ্ছে অনুব্রত-বিরোধী শিবিরের বলে পরিচিত কাজল শেখের হাতে? সম্প্রতি বীরভূম জেলা পরিষদে একের পর এক অনুব্রত-অনুগামীর সরে যাওয়ার পর এখন এই প্রশ্নই জোরালভাবে উঠতে শুরু করেছে!

সেরা শিরোনাম

CPIM News: দুর্গাপুজো না লিখলে বামেদের স্টলে না, মুখ্যমন্ত্রীর পুরনো পোস্ট সামনে এনে পাল্টা আক্রমণে সিপিএম
দুর্গাপুজো না লিখলে বামেদের স্টলে না, মুখ্যমন্ত্রীর পুরনো পোস্ট সামনে এনে পাল্টা আক্রমণে সিপিএম
Madan Mitra: জোড়াফুল প্রতীক পেলেই, NCPI সাংসদদের দলে ফেরার অনুরোধ করবেন বলে জানালেন মদন মিত্র, পাল্টা দেবজিৎ
জোড়াফুল প্রতীক পেলেই, NCPI সাংসদদের দলে ফেরার অনুরোধ করবেন বলে জানালেন মদন মিত্র, পাল্টা দেবজিৎ
West Bengal Live Update: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
Madan Mitra:
"অভিষেক কি ফিরবে ?…যা খবর আছে”, বিস্ফোরক মদন মিত্র

ভিডিও

Rekha Patra |
Abhishek Banerjee PA : Sumit Roy-কে ৮ দিনের CID হেফাজতের নির্দেশ আদালতের
Ritabrata Banerjee :
TMC Faction | জোড়াফুল কার? ফয়সালা করতে দুই তৃণমূলকে নিয়ে বৈঠক কমিশনের
Surendranath Law College | প্রায় ২৩ ঘণ্টার বিক্ষোভ, অবশেষে পদত্য়াগ উপাধ্যক্ষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget