এক্সপ্লোর

Birbhum News: মাস্ক, দূরত্বের বালাই নেই, ১৫ জানুয়ারি পর্যন্ত রামপুরহাট পুরসভায় কড়া বিধিনিষেধ

Birbhum News: স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভাড়শালা, হাটতলা-সহ এলাকার সমস্ত সবজি বাজারে একই অবস্থা। অধিকাংশ মানুষের মুখেই মাস্ক (Mask) নেই। মাস্ক পরতে বললে নানা অজুহাতও দেখাচ্ছেন সকলে।

এরশাদ আলম, বীরভূম: কার্যত দরজায় দরজায় গিয়ে সতর্কতা অভিযান চালাচ্ছে প্রশাসন। তা সত্ত্বেও হেলদোল নেই কারও। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই নেই কোথাও। তাতে এ বার কড়া পদক্ষেপ বীরভূমের (Birbhum News) রামপুরহাটে। মঙ্গলবার থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রামপুরহাট পুরসভা এলাকায় দুপুর ৩টে থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরি পরিষেবা (Essential Services) ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভাড়শালা, হাটতলা-সহ এলাকার সমস্ত সবজি বাজারে একই অবস্থা। অধিকাংশ মানুষের মুখেই মাস্ক (Mask) নেই। মাস্ক পরতে বললে নানা অজুহাতও দিচ্ছেন সকলে। কেউ বলছেন দাঁতে ব্যথা, আবার কেউ বলছেন মাস্ক আনতেই ভুলে গিয়েছেন। তাতেই কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Corona Restrictions: গঙ্গাসাগর মেলা নিয়ে তৎপর প্রশাসন, প্রতিটি জেটিঘাটে তৈরি স্যানিটাইজার টানেল

বীরভূম জেলায় এই মুহূর্তে দৈনিক করোনা সংক্রমণ ৯০০-র উপরে রয়েছে। তা সত্ত্বেও বিধিনিষেধের (COVID Rules) তোয়াক্কা করছেন না অধিকাংশ মানুষই। তাতে পরিস্থিতি সম্পর্কে সচেতন যাঁরা, তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। রামপুরহাট শহরে বাসিন্দা পার্থপ্রতিম গুহ বলেন, ‘‘পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। হাটতলা বাজারে প্রতিদিন ভোর থেকে হাজার হাজার মানুষ ভিড় করেন। অথচ ক্রেতা-বিক্রেতা কারও মুখেই মাস্ক নেই। আগের বছর ওই এলাকা থেকেই সবচেয়ে বেশি লাশ বেরিয়েছিল। তা সত্ত্বেও হুঁশ নেই কারও। আমরা সত্যিই খুব আতঙ্কে রয়েছি।’’

স্থানীয়দের অভিযোগ, মাস্ক নেই, জীবাণুমুক্তকরণের (Sanitisation) কোনও ব্যবস্থাও নেই। পুরসভাও তেমন উদ্যোগী হচ্ছে না পরিস্থিতি নিয়ন্ত্রণে। নাগরিক হিসেবে তাঁরা অত্যন্ত উদ্বিগ্ন এবং আতঙ্কিত বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, পুরসভাকে কঠোর হতে হবে। যে ভাবেই হোক না কেন, মাস্ক পরার প্রয়োজনীয়তা নিয়ে সচেতন করে তুলতে হবে মানুষকে। প্রতিদিন যাতে বাজার এবং সংলগ্ন এলাকাকে জীবাণুমুক্ত করা হয়, তার ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget