এক্সপ্লোর

Santiniketan Child Murder: নতুন জামা পড়ে রয়েছে, কিন্তু ছেলে নেই, শিশুখুনে শান্তিনিকেতনে বিক্ষোভ, কঠোর শাস্তির দাবি

Birbhum News: পুজোর আনন্দে ভাসছে গোটা বাংলা। কিন্তু শান্তিনিকেতনের মোলডাঙার শিবম ঠাকুরের বাড়িতে বোধনের আগেই নেমেছে অন্ধকার।

ভাস্কর মুখোপাধ্যায় ও আবির ইসলাম, শান্তিনিকেতন: শিশু খুনের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে শান্তিনিকেতনে (Santiniketan Child Murder) মিছিল করলেন গ্রামবাসীরা। আদালতের গেটের বাইরে বিক্ষোভও দেখান তাঁরা। শিশু খুনে অভিযুক্ত মা-মেয়েকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ (Birbhum News)।

শিশুখুনে শান্তিকেতনে পথে নামলেন গ্রামবাসীরা

নিহত শিশুর মা, মমতা ঠাকুর সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন। পুজোর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কল্পনাও করতে পারেননি তাঁর পরিবার। ওই শিশুর মা বলেন, "জামা প্যান্ট আগেই কেনা হয়ে গিয়েছিল...জামা প্যান্ট গেঞ্জি সব সেট করা...ছেলে নেই।" 

পুজোর আনন্দে ভাসছে গোটা বাংলা। কিন্তু শান্তিনিকেতনের মোলডাঙার শিবম ঠাকুরের বাড়িতে বোধনের আগেই নেমেছে অন্ধকার। পাঁচ বছরের শিশুকে খুনের ঘটনায় এখনও ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার মোলডাঙা থেকে মিছিল করে বোলপুর মহকুমা আদালতে যান গ্রামের মহিলারা। 

আরও পড়ুন: Durga Puja 2022: প্যান্ডলে প্যান্ডলে ভিড়, পরিস্থিতি পর্বেক্ষণে খোদ কমিশনার, চতুর্থী থেকেই রাস্তায় নামছে পুলিশ

এ দিন আদালতের গেটের বাইরে বিক্ষোভও দেখান তাঁরা। ১৮ সেপ্টেম্বর পাড়ার দোকান থেকে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় শিবম। দু'দিন পর, প্রতিবেশী রুবি বিবির বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় ত্রিপলে জড়ানো শিশুর মৃতদেহ।  

শিশুকে অপহরণ করে খুনের অভিযোগে প্রতিবেশী রুবি বিবি এবং তাঁর মা সফিয়া বিবিকে গ্রেফতার করে পুলিশ।- বৃহস্পতিবার মা-মেয়েকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। তার আগে আদালতের গেটের বাইরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দাবি একটাই, অভিযুক্ত মা-মেয়ের কঠোর শাস্তি। 

ধৃতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা

শিশুটির মা বলেন, "দুজনেরই ফাঁসি চাই...যেহেতু ওর মা মেয়েকে সহযোগিতা করেছে...বাবাকে ছেড়ে দেওয়াটা উচিত হয়নি...বাবা সব জানত।" তাঁদের প্রতিবেশী এক মহিলা বলেন, "যাতে অভিযুক্তরা ছাড়া না পায়, সেজন্যই মিছিল-বিক্ষোভ...ওরা ছাড়া পেলে এ ধরনের ঘটনা আবার ঘটাবে।" ধৃতদের এ দিন ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পাঁচ বছরের শিশুকে খুনের ঘটনায় এখনও ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। ১৮ সেপ্টেম্বর পাড়ার দোকান থেকে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় শিশুটি। দু'দিন পর, প্রতিবেশী রুবি বিবির বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় ত্রিপলে জড়ানো শিশুর মৃতদেহ। শিশুকে অপহরণ করে খুনের অভিযোগে প্রতিবেশী রুবি বিবি ও তাঁর মা সফিয়া বিবিকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget