এক্সপ্লোর

Birbhum: জেলা সভাপতি কেষ্টই, বীরভূমের জন্য ৯জনের কোর কমিটি

West Bengal News: কেষ্টর অনুপস্থিতিতে বীরভূম দেখবেন মমতাই

কলকাতা: তিহাড় জেলে বন্দি কেষ্টেই আস্থা, থাকলেন বীরভূমের জেলা সভাপতি। কেষ্টর অনুপস্থিতিতে বীরভূম দেখবেন মমতাই, ৯জনের কোর কমিটি গঠন। কেষ্ট নেই, আরও মজবুত করতে হবে সংগঠনকে, নির্দেশ নেত্রীর: সূত্র। 

৯জনের কোর কমিটি গঠন: অনুব্রত-হীন বীরভূম নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন তৃণমূলন নেত্রী। কালীঘাটে আসতে বলা হয়েছিল বীরভূমের জেলা থেকে ব্লক স্তরের সমস্ত নেতাদের। পঞ্চায়েত ভোটের আগে রণকৌশল ঠিক করতেই এই বৈঠক, খবর তৃণমূল সূত্রে। এর আগের বৈঠকে তৃণমূলনেত্রী জানিয়েছেন, জেলার সাংগঠনিক দায়িত্ব থাকবে তাঁর হাতে ৫ জনের কোর কমিটিও গঠন করে দিয়েছিলেন তিনি। বীরভূমের জেলা সভাপতি পদেই বহাল রইলেন গরুপাচারকাণ্ডে ধৃত বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এদিন ৭ থেকে বেড়ে বীরভূমে ৯জনের কোর কমিটি গঠন করা হয় বৈঠকে। বৈঠকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বেশি কথা বলবে না বলে কাজল শেখকে ধমক দেন তৃণমূলনেত্রী। দলের হয়ে যা বলার বলবেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, প্রত্যেক সপ্তাহে কোর কমিটিকে বৈঠকে বসতে হবে। 

লাল মাটির জেলা বীরভূমে, তৃণমূল আর অনুব্রত মণ্ডল সমার্থক। তাঁর প্রতি দলীয় নেতৃত্বের এতটাই ভরসা যে, জেলবন্দি হওয়ার পরও জেলা তৃণমূল সভাপতির পদে বহাল আছেন অনুব্রত। মাসখানেক আগে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “বীরভূমের মানুষ ভয় পাবেন না। অনেককে ভয় দেখানো হচ্ছে এজেন্সি আসবে। অনেককে ভয় দেখানো হচ্ছে, বিজেপি আসছে। কিচ্ছু না, নাথিং, চ্যালেঞ্জ নিলাম, বীরভূম আমি নিজে দেখব। আমার ২-১ জন নেতাকে জেলে পুরে রাখলেও, মনে রাখবেন ভোট দেয় মানুষ, ইলেকশনের সময় এমনিতেই তাঁকে ঘরের বাইরে বের হতে দিতেন না, এই জেলা আমি নিজে দেখব। ববি আমাকে সাহায্য করব। ৭ সদস্য রয়েছে।’’

অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমে সংগঠন কে দেখবেন, সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। এই পরিস্থিতিতে কিছুদিন আগে চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ ও আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের ওপর বীরভূমের দায়িত্ব সঁপে দেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পরে তাঁদের সঙ্গে বীরভূমে অনুব্রত-বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত কাজল শেখ, শতাব্দী রায় ও অসিত মালেরও নাম অন্তর্ভুক্ত করা হয়। ওই সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “চ্যালেঞ্জ নিলাম, ববি আমার সাথে থাকবে, চাঁদু থাকবে, অভিজিৎ থাকবে, অভেদানন্দ থাকবে।

আরও পড়ুন: Suvendu Adhikari: এবার বলতে হবে, নো ভোট টু মমতা: শুভেন্দু অধিকারী

সেরা শিরোনাম

West Bengal News Live : পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য
পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
ঐতিহ্যের পথচলার সার্ধ শতবর্ষ, প্র্যাট মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীদের গভীর বার্তা দিলেন রাজ্যপাল
ঐতিহ্যের পথচলার সার্ধ শতবর্ষ, প্র্যাট মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীদের গভীর বার্তা দিলেন রাজ্যপাল
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের

ভিডিও

Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget