এক্সপ্লোর

Anubrata Mondal : বোলপুর থানার IC-কে কদর্যভাষায় কেষ্টর হুমকি, ৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ তৃণমূলের

বোলপুর থানার IC-কে কদর্যভাষায় কেষ্টর হুমকিএই অডিও সামনে আসতেই অস্বস্তিতে পড়ে যায় তার দল। সঙ্গে সঙ্গে নেওয়া হয় কড়া ব্যবস্থা। 

 

কৃষ্ণেন্দু অধিকারী, ভাস্কর মুখোপাধ্য়ায়, কলকাতা : বোলপুর থানার IC-কে কদর্যভাষায় হুমকি দেওয়ার অভিযোগ অনুব্রত মণ্ডলের। সেই অডিও ক্লিপ ভাইরাল হতেই তোলপাড় রাজ্য রাজনীতিতে। এতটাই কদর্য তার ভাষা,প্রতি শব্দের পরই ব্যবহার করতে হয়েছে 'বিপ' শব্দ। দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারকে 'কোয়ার্টার থেকে মারতে মারতে ' বের করে আনার হুমকি দেন সেই নেতা। নিজেই ফোনে দাবি করেন , তিনি অনুব্রত মণ্ডল। সেই অডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার । এই অডিও সামনে আসতেই অস্বস্তিতে পড়ে যায় তার দল। সঙ্গে সঙ্গে নেওয়া হয় কড়া ব্যবস্থা। 

সুকান্ত মজুমদার অডিও শুনিয়ে অভিযোগ করেন, একজন পুলিশ অফিসারের সঙ্গে কদর্য ভাষায় কথা বলেছে বীরভূমের প্রভাবশালী নেতা। তিনি প্রশ্ন তুলেছেন, 'এই কথোপকথন প্রকাশ্যে আসার পরে প্রশাসনে কী প্রভাব পড়বে?' তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে বলেন, পুলিশমন্ত্রী ও  রাজ্যের ডিজি সাহেব রাজীব কুমার দ্রুত এই বিষয়ে তদন্ত করে রাজ্যবাসীর কাছে জবাবদিহি করুন। তৃণমূলের নেতাদের কাছে পুলিশ সুরক্ষিত না হলে সাধারণ মানুষের কি অবস্থা!                              

তৃণমূলের তরফে বলা হয়েছে, আগামী ৪ ঘণ্টার মধ্যে যেন অনুব্রত মণ্ডল নিঃশর্ত ক্ষমা চান।  'কোনও পুলিশ আধিকারিকের প্রতি এধরনের মন্তব্য সমর্থন করে না দল' জানাল তৃণমূল। ক্ষমা না চাইলে অনুব্রত মণ্ডলকে শোকজ করা হবে বলে  জানিয়ে দিয়েছে  তৃণমূল। সেই সঙ্গে কমানো হল তার নিরাপত্তা। দল সূত্রে খবর, সরিয়ে দেওয়া হল অনুব্রতর ৫জন হাউস স্টাফ, ৪জন নিরাপত্তারক্ষীকে । সরিয়ে দেওয়া হল কেষ্ট মণ্ডলের জন্য বরাদ্দ একটি গাড়িও । 

কেষ্ট মণ্ডলের এই ভাষার তীব্র নিন্দা করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। যে ভাষায় তিনি ওই পুলিশ আধিকারিক ও তাঁর বাড়ির মহিলাদের অপমান করেছেন, তার কড়া নিন্দা করেন কেন্দ্রীয় মন্ত্রী। ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন, 'এই ভাইরাল হওয়া ফোনালাপটি শুনলেই স্পষ্ট হয়ে যাবে, রাজ্যের দুর্দমনীয় এবং দোর্দণ্ডপ্রতাপ মুখ্যমন্ত্রীর স্নেহের চাদরের তলায় কিভাবে ভয়াবহ সমাজবিরোধী ত্রাস'রা সযত্নে সুরক্ষিত রয়েছে! বীরভূমের ছাল ছাড়ানো বাঘ, যার কিনা মাঝে মধ্যেই ব্রেইনে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় -- তিনি একজন পুলিশ আধিকারিকের সঙ্গে ঠিক কি ভাষায় কথা বলছেন! '

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget