এক্সপ্লোর

Shatabdi Roy: 'বিজেপির উস্কানিতেই এসব', ফের বিক্ষোভের মুখে পড়ে মন্তব্য 'দিদির দূত' শতাব্দীর

TMC Shatabdi Roy: মহম্মদবাজার পঞ্চায়েতের ফুল্লাইপুরে শতাব্দী রায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব রয়েছে।

বীরভূম: ফের বিক্ষোভের মুখে পড়লেন দিদির দূত (Didir Doot) বীরভূমের (Birbhum) সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)। এবার মহম্মদবাজার পঞ্চায়েতের ফুল্লাইপুরে শতাব্দী রায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব রয়েছে। এমনকী অনেকেই আবাস যোজনা প্রকল্প থেকেও বঞ্চিত হয়েছেন। চরিচা পঞ্চায়েতের বিরুপুরেও ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। যদিও বিক্ষোভ নিয়ে বিজেপিকে নাম না করে নিশানা করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ।                                              

শতাব্দী রায় বলেন, "এসব যা বলছে ওদের বলতে দাও। আজন্ম যা শিখে এসেছে তাই বলে চলেছে। বলতে দাও। আমি এখানে এসেছি কী কী কাজ হয়নি তা জানতে। জানলাম কী কী পায়নি। সেগুলি যথাসাধ্য চেষ্টা করে আগামী দিনে করা হবে। আর এরা যে এসব বলছেন ওপরে ফ্ল্যাগটা নড়ছিল সেটা দেখেছেন আপনারা? এখানে ওখানে বিজেপির ফ্ল্যাগ উড়ছে। তাঁর নিচে দাঁড়িয়ে যারা কথা বলছে, এর ফলেই সুর অন্য।" 

জেলায় জেলায় 'দিদির দূত'দের নিয়ে বিক্ষোভ- 

এবার ক্ষোভের মুখে রায়নার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া। রায়না ২ নম্বর ব্লকের বড়বৈনান পঞ্চায়েতে সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন তিনি। সকাল থেকে কর্মসূচি ঠিক ভাবে চললেও তাল কাটে  বড়বৈনানের মণ্ডলপাড়ায় যাওয়ার পর। এলাকার বিধায়ককে কাছে পেয়ে গ্রামবাসীরা ক্ষোভ উগরে দেন। গ্রামের রাস্তা,পানীয় জল প্রকল্প  থেকে এলাকার বাসিন্দারা বঞ্চিত বলে অভিযোগ করেন।                                  

আরও পড়ুন, মেঘালয়ের পর এবার ত্রিপুরা সফরে মমতা, পুজো দেবেন ত্রিপুরেশ্বরী মন্দিরেও

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে আজ উত্তর ২৪ পরগনার বন্দিপুর পঞ্চায়েত এলাকায় জনসংযোগ নামেন সৌগত রায়। বন্দিপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে গিয়ে চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলেন তৃণমূল সাংসদ। সাংসদকে সামনে পেয়ে পরিকাঠামো সহ একাধিক অভিযোগ তুলে ধরেন তারা। সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন দমদমের তৃণমূল সাংসদ।                                    


দিদি সুরক্ষা কবচ কর্মসূচিতে হরিনাম সংকীর্তনে খোল বাজালেন ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়। রবিবার সকালে রামপুরহাটের বুধিগ্রাম পঞ্চায়েতের পরুনে  দিদির দূত কর্মসূচিতে যান স্থানীয় বিধায়ক। সেখানেই খোল বাজান তিনি। এরপর কর্মীদের নিয়ে বৈঠক করেন আশিস বন্দ্যোপাধ্যায়।

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget